মানিকগঞ্জে ভোট দিতে গিয়ে প্রাণ গেল বৃদ্ধের
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ-১ আসনে শিবালয় উপজেলার মহাদেবপুর এলাকায় ভোট দিতে গিয়ে বাবু মিয়া নামে ৬০ বছর বয়সী এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে মহাদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের সামনে তার মৃত্যু হয়েছে বলে জানান ওই কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা ফয়সাল আহমেদ। মৃত বাবু মিয়া মহাদেবপুর গ্রামের হামেদ মিয়ার ছেলে। সে পেশায় ভ্যানচালক ছিলেন।
জানা যায়, সকালে ভোট দেওয়ার জন্য বাবু মিয়া মহাদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের সামনে থেকে ভোটার স্লিপ (টোকেন) নিয়ে ভেতরে যাওয়ার সময় হঠাৎ মাথা ঘুরে পড়ে যান। পরে সেখানেই তার মৃত্যু হয়।
মহাদেবপুর ইউপি চেয়ারম্যান শাহজাহান মিয়া বলেন, সকালে ভোটার স্লিপ নিয়ে রুমের ভেতরে যাওয়ার সময় হঠাৎ স্ট্রোক করে বাবু মিয়া। দুঃখের বিষয় তাকে হাসপাতালে নেয়ার আগেই সে মারা যায়।
আরমান / আরমান
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
মাদারীপুরে মুক্তমঞ্চের সামনে একাধিক ককটেল বিস্ফোরণ
নওগাঁর আত্রাইয়ে বজ্রপাত রোধে আনসার-ভিডিপির আড়াই কিলোমিটার সড়কে ২ হাজার ৫০০ তালবীজ রোপণ
বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণ
অন্ধকার সড়কে আলোর ব্যবস্থা করলেন প্রবাসী বাবুল খন্দকার
পিরোজপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৬ পালন
কুড়িগ্রামে নিষিদ্ধ হাইড্রোলিক হর্ন জব্দ, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা
মধুখালীতে দুর্গাপূজার প্রস্তুতিমূলক সভা,প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রশংসা
মান্দায় বনাঢ়্য আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
বাকেরগঞ্জে জিনের বাদশার ১ লাখ ৮৬ হাজার টাকা প্রতারণা, গ্রেপ্তার-৩
ক্ষেতলালে মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্রের মৃত্যু
রাণীনগরে মাঠে সবুজ সমুদ্র ধানের শিষে দুলছে কৃষকের সোনালী স্বপ্ন
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
Link Copied