হাটহাজারীতে তরুন ভোটারের উপস্থিত লক্ষ্যনীয়
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে হাটহাজারীতে বেলা বাড়ার সাথে বাড়ছে ভোটারের সংখ্যা। বিশেষ করে মহিলা ভোটারের সংখ্যা। চট্টগ্রাম-৫ (হাটহাজারী-বায়েজিদ আংশিক) আসনের কয়েকটি কেন্দ্র ঘুরে এ চিত্র লক্ষ্য করা গেছে। উপজেলার ফতেপুর ইউনিয়নস্থ ফতেপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়, মেহেরনেগা উচ্চ বিদ্যালয়, এম কে রহমানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, চবি নিপবন স্কুলসহ কয়েকটি কেন্দ্রের প্রিজাইডিং অফিসার জানান, সকাল সাড়ে সাতটা থেকে সাড়ে নয়টা পর্যন্ত কেন্দ্রে ৮% থেকে শুরু করে ১৫% পর্যন্ত ভোট সংগ্রহ হয়েছে। তবে বেলা ভাড়ার সাথে মহিলা ভোটারের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। তবে দুটি ব্যালট পেপার হওয়ায় অন্যান্যবারের চাইতে সময় একটু বেশি লাগছে। বিশেষ করে মহিলা ভোটারদের ক্ষেত্রে। এদিকে সাড়ে নয়টার পর থেকে দুপুর পর্যন্ত ভোটারের সংখ্যা শতাংশ হারে বেড়েছে দ্বিগুনের চাইতে বেশি। তবে এবার তরুন ভোটারের উপস্থিত চোখের পড়ার মতোই।হাটহাজারী পৌরসভার ফটিকা রহমানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সাড়ে ১১ টার দিকে ৩০.৭২%, মোহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুপুর বারোটার দিকে ৩৩%, মিরেরখীল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুপুর দেড়টার দিকে ৫১% ভোট গ্রহণ করা হয়। নিউজটি পাঠানো অব্দি এ আসনের কোথাও কোনপ্রকার বড় ধরনের কোন সহিংসতা বা অপ্রীতিকর ঘটনা না ঘটলেও ছোটখাটো কোন ঘটনা ঘটলে তাৎক্ষণিক সহকারী রিটার্নিং কর্মকর্তা, দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট ও আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসেন বলে জানান, সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আব্দুল্লাহ আল মুমিন। বিকাল তিনটার দিকে ভোট গ্রহন সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, কেন্দ্র থেকে মনিটরিং সেলে তথ্য আসতেছে তবে সঠিক করে এখনো বলতে পারছিনা। এদিকে নির্বাচনে হাটহাজারীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত প্রার্থী ধানের শীষ প্রতীক নিয়ে ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন, ১১ দলীয় জোট সমর্থিত বাংলাদেশ খেলাফত মজলিসের রিক্সা প্রতীক নিয়ে নির্বাচন করছেন। তাদের উভয়ের মাঝেই হাড্ডাহাডি লড়াই চলছে বলে ধারণা সাধারণ ভোটারদের। এ দুই প্রার্থী ছাড়াও প্রতিদ্বন্দিতায় আছেন আরো চার প্রার্থী। বৃহত্তর সুন্নি ঐক্যজোট সমর্থিত ও ইসলামিক ফ্রন্ট মনোনীত চেয়ার প্রতীকের সৈয়দ মুহাম্মদ রফিকুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকের মতি উল্লাহ নূরী, স্বতন্ত্রের ফুটবল প্রতীকের ইঞ্জিনিয়ার ইমাম উদ্দিন রিয়াদ ও বাংলাদেশ লেবার পার্টির আনারস প্রতীক নিয়ে মোঃ আলা উদ্দিন।
নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, চট্টগ্রাম-৫ আসনে মোট ভোটারের সংখ্যা ৪ লক্ষ ৯৫ হাজার ১৪৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লক্ষ ৫৪ হাজার ৬১৮ ও মহিলা ভোটার ২ লক্ষ ৪০ হাজার ৫২৬ জন এবং তৃতীয় লিঙ্গ ভোটার ১ জন রয়েছে। এবার পোস্টাল ভোটার সংখ্যা ৬ হাজার ৭৭১ জন। তার মধ্যে পুরুষ ৬ হাজার ২৮৫ ও মহিলা ভোটার ৪৮৬ জন। ১৪৩ টি কেন্দ্রের ৬ শ’র অধিক কক্ষে সকাল সাড়ে সাতটা থেকে ভোটগ্রহন আরম্ভ হয়েছে। চলবে টানা বিকাল সাড়ে চারটা পর্যন্ত। এদিকে নির্বাচনে কাজ করছে সাতজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, দুই জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এর পাশাপাশি প্রচুর পরিমানে পুলিশ, বিজিবি, সেনাবাহিনী, র্যাব, আনসার, ভিডিপি কাজ করছে। এ ছাড়া কেন্দ্রভেদে প্রতিটা কেন্দ্রে সি সি ক্যামরা লাগানো হয়েছে। বডি অন ক্যামরা নিয়ে আছেন একজন করে পুলিশ।
আরমান / আরমান
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান