ঢাকা রবিবার, ১২ জুলাই, ২০২৬

প্রতিবন্ধী, গর্ভবতী মায়েরাও এসেছেন ভোট দিতে  মোরেলগঞ্জে ভোট কেন্দ্রে  নারীদের দীর্ঘ লাইন 


নজরুল ইসলাম শরীফ, মোড়েলগঞ্জ photo নজরুল ইসলাম শরীফ, মোড়েলগঞ্জ
প্রকাশিত: ১২-২-২০২৬ দুপুর ৪:৭

এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাটের মোরেলগঞ্জের বিভিন্ন ইউনিয়নের ভোট কেন্দ্রে প্রতিবন্ধী, গর্ভবতী মায়েরা এসেছেন ভোট দিতে। নারীদের উপস্থিত চোঁখে পড়ার মত। দীর্ঘ লম্বা লাইনে দাড়িয়ে ভোট দিয়েছেন হাজার হাজার নারীরা। প্রার্থীদের একে অপরের অভিযোগ তুলছেন। কর্মীদের মারধর, কেন্দ্রে প্রভাব খাটানোর।  
 বৃহস্পতিবার সকাল ৮টায় এসিলাহা পাইলট উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রে ভোট প্রদান করেছেন জামায়াত ইসলামীর মনোনীত প্রার্থী দাঁড়িপাল্লা প্রতিকের অধ্যক্ষ আব্দুল আলীম, তার সহধর্মীনি, ছেলেসহ পরিবার। ভোট দিয়ে এক প্রতিক্রিয়ায় অধ্যক্ষ আব্দুল আলীম বলেন, মোরেলগঞ্জে শান্তিপূর্ণ পরিবেশে ভোট হলেও শরণখোলায় কিছু কিছু কেন্দ্রে তার এজেন্টদেরকে বের করে দেওয়া হয়েছে। কিছু কিছু যায়গায় ভোটারদের কেন্দ্রে আসতে বাঁধা সৃষ্টি করা কর্মীদের মারধর করা হয়েছে। তিনি নির্বাচিত হলে হিন্দ,ু মুসলিম, বৌদ্ধ খৃষ্ট্রান সকল সম্প্রদয়ের মানুষ সম্প্রীতির বন্ধনে মিলেমিশে সুন্দর পরিবেশে বসবাস করবেন। ন্যায় ও ইনসাফের বিজয় ইনশাআল্লাহ।   

বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী সোমনাথ দে সকাল সাড়ে ৮টায় মোরেলগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রে তার ভোট প্রদান করেন। সোমনাথ দে এক প্রতিক্রিয়ায় বলেন, মানুষ দীর্ঘ বছর পর পরিচ্ছন্ন পরিবেশে শান্তিপূর্ণভাবে ভোট দিচ্ছেন। বিজয়ের ক্ষেত্রে তিনি শতভাগ আশাবাদি।  

এদিকে জেলা বিএনপি নেতা মনিরুল হক ফরাজী বলেন, তার জন্মস্থান ওলামাগঞ্জ নেছারুল উলুম সিনিয়র মাদরাসায় ভোট দিয়ে এক প্রতিক্রিয়ায় বলেন,  দীর্ঘ ১৭ বছর পর ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারছেন। এ উৎসব যেনো ঈদের মত। তিনি ৬/৭ টি কেন্দ্রে গিয়েছেন কোথাও কোন বিছিন্ন ঘটনা ঘটেনি। জামায়াতের অভিযোগ সঠিক নয়। উল্টো বারইখালী ইউনিয়নে আমাদের কর্মীদেরকে মারপিট করেছে জামায়াতের নেতাকর্মীরা। 
এদিকে সকাল সাড়ে ৭টায় ভোট কেন্দ্রে ভোট শুরু হওয়ার সাথে সাথে এসিলাহা পাইলট উচ্চ বিদ্যালয়, সরকারি বালিকা বিদ্যালয় কেন্দ্রে উপস্থিতি নারীদের বেশী। তবে, বেলা বাড়ার সাথে সাথে ভোটারদের উপস্থিতির সংখ্যা বেড়ে গেছে। গাবতলা সরকারি প্রার্থমিক বিদ্যালয়ের কেন্দ্রটিতে নারী পুরুষের সমানে র্দীঘ লাইন দেখা গেছে। গর্ভবতী মায়েরা এসেছেন ভোট দিতে। আমতলী ইসলামীয়া সিনিয়র মাদ্রাসা ভোট কেন্দ্রে কুমারখালী গ্রামের প্রতিবন্ধী শহিদুল ইসলাম, ভোট দিতে এসেছেন ২ কিলোমিটার দূর থেকে। তিনি বলেন, ৫ বছর পর ভোট কষ্ট হলেও ভোট দেওয়ার আনন্দই আলাদা। 

  বাগেরহাট-৪, মোরেলগঞ্জ-শরণখোলা) আসনে মোট ভোটার রয়েছে ৩ লাখ ৮০ হাজার ৬৭৮ জন এর মধ্যে মোরেলগঞ্জ উপজেলায় ২ লাক্ষ ৭৩ হাজার ৪৫০ জন। ভোট কেন্দ্র ১১৭টি, এবং শরণখোলা উপজেলায় ১ লাখ ৭ হাজার ২২৮ জন ভোটার রয়েছে। এদের মধ্যে ২ উপজেলায় নারী ভোটার ১ লাখ ৮৮ হাজার ৮৬৩ জন ও পুরুষ ভোটর রয়েছে ১ লাখ ৯১ হাজার ২১২ জন। এছাড়াও তৃতীয় লিঙ্গের ৩ জন ভোটার রয়েছে। শরণখোলায় ভোট কেন্দ্র রয়েছে ৩৮ টি।

আরমান / আরমান

শিবচরে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত, শ্রেষ্ঠ কর্মীদের ক্রেস্ট প্রদান

মনপুরায় অতি বৃষ্টিতে হুমকির মুখে আমন চাষ, অনিশ্চয়তায় ৫ হাজার একর জমি

এনামের উদ্যোগ, ৩৮ পরিবার পেল সহায়তা

শিক্ষা জাতির মেরুদণ্ড, শিক্ষা প্রতিষ্ঠান হবে দুর্নীতিমুক্ত ও রাজনৈতিক প্রভাবমুক্ত- সেলিমুজ্জামান এমপি

বেনাপোলে মিথ্যা ঘোষণায় সাড়ে তিন টন সিলডেনাফিল সাইট্রেট (ভায়াগ্রা)-র চালান জব্দ

আত্রাই-রানীনগরে অতিবর্ষণে ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস দিলেন: এমপি রেজাউল ইসলাম

নড়াইলে বাস-মিনিবাস পরিবহণ মালিক সমিতির নবগঠিত কমিটির অভিষেক

বাউফলে বিয়ের দুই মাসেই নববধূর ঝুলন্ত লাশ উদ্ধার

সোহেল মঞ্জুরের উদ্যোগে সন্ধ্যা নদীতে সেতু নির্মাণে অগ্রগতি, সম্ভাব্য স্থান পরিদর্শনে সেতু সচিব

নিষিদ্ধ কারেন্ট জাল দিয়ে মাছ ধরায় খালিয়াজুরীতে একজনের কারাদণ্ড, অপরজনকে জরিমানা

বাঁশখালীতে বন্যার্তদের মাঝে হাদীর পাড়া স্বেচ্ছাসেবী সংগঠনের ত্রাণ বিতরণ

সিংড়ায় খাতুন জান্নাত মহিলা মাদ্রাসার সূধি সমাবেশ অনুষ্ঠিত

আদমদীঘি গৃহশ্রমিক ইউনিয়নের তরুনদের মাঝে ফুটবল বিতরণ