ঢাকা শনিবার, ৭ মার্চ, ২০২৬

শরণখোলায় ভোটের দিনে বিএনপি-জামায়াত সংঘর্ষ: ২ নারীসহ আহত ১৫


শরণখোলা প্রতিনিধি  photo শরণখোলা প্রতিনিধি
প্রকাশিত: ১২-২-২০২৬ বিকাল ৫:০

বাগেরহাটের শরণখোলায় ভোটের দিন বিএনপি ও জামায়াতের দুই পক্ষের ভোটার ও কর্মী-সমর্থকদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের দুই নারীসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। গুরুতর আহত ১০ জনকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

​বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে উপজেলার সাউথখালী ইউনিয়নের ৩৪ নম্বর সোনাতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র সংলগ্ন হাবিব মাস্টারের বাড়ির সামনে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

সংঘর্ষে আহতদের মধ্যে জামায়াত সমর্থিতরা হলেন—সাব্বির (২৪), আরিফ (২৩), তরিকুল (২৮), হাফিজুর (৩২), সাইফুল (২৭), সোবাহান (৩০), কামরুল (৩৫), নাজমা বেগম (৫০), ফরিদা বেগম (৫২) ও নাজমুল (২৬)। অপরদিকে বিএনপি সমর্থিত আহতরা হলেন—সিদ্দিক (৪০), বাদল (২৯), রফিকুল (২৮), মিজান (৩২) ও ফারুক (৪৮)।

​শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক বিশ্বজিৎ মজুমদার জানান, নির্বাচনী সংঘর্ষে আহত ১৫ জনকে হাসপাতালে আনা হয়েছিল। এদের মধ্যে ১০ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোনাতলা ভোটকেন্দ্র থেকে প্রায় আধা কিলোমিটার দূরে স্থানীয় হাবিব মাস্টারের বাড়ির সামনের সড়কে প্রথমে দুই পক্ষের কর্মী-সমর্থকদের মধ্যে ভোট দিতে যাওয়া নিয়ে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।

​এ ঘটনায় উপজেলা জামায়াতের আমীর মাওলানা রফিকুল ইসলাম কবির অভিযোগ করে বলেন, “আমাদের ভোটাররা শান্তিপূর্ণভাবে কেন্দ্রে যাওয়ার পথে সোনাতলা গ্রামের হাবিব মাস্টারের বাড়ির সামনে এলে আগে থেকে ওঁৎপেতে থাকা বিএনপির ২০-২৫ জন কর্মী-সমর্থক লাঠিসোটা নিয়ে হামলা চালায়। এতে আমাদের দুই নারী ভোটারসহ ১০ জন আহত হয়েছেন। বিএনপি তাদের নিশ্চিত পরাজয় বুঝতে পেরে পরিকল্পিতভাবে এই হামলা করেছে এবং কেন্দ্রে যেতে ভোটারদের বাধা দিচ্ছে। এ ঘটনায় মামলা করা হবে।”

​অন্যদিকে, উপজেলা বিএনপির সভাপতি মো. আনোয়ার হোসেন পঞ্চায়েত জামায়াতের অভিযোগ অস্বীকার করে বলেন, “ভোট দিতে যাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের ভোটারদের মধ্যে একটি অনাকাঙ্ক্ষিত বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। এতে আমাদের দলের ৫ জন আহত হয়েছেন। সোনাতলা গ্রামের এই ঘটনা ছাড়া উপজেলার সমস্ত কেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে। নেতাকর্মীদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।”

শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সামিনুল হক বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এই ঘটনায় ভোট গ্রহণ বা কেন্দ্রে কোনো বিরূপ প্রভাব পড়েনি। বর্তমানে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে এবং আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

​বাগেরহাটের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা গোলাম মোঃ বাতেন বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশ মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে। শান্তিপূর্ণ ভোট গ্রহণের স্বার্থে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর রয়েছে।

আরমান / আরমান

নাইক্যছড়া আগাপাড়া প্রধান কারবারী শীলমোহর প্রদর্শনী অনুষ্ঠান

সিংড়ায় গ্রামবাসীর হামলায় তিন পুলিশ সদস্য আহত

ঝিনাইদহে জাতীয় পাট দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

জাতীয় পাট দিবস উপলক্ষে গোপালগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

সন্দ্বীপ উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

খালিয়াজুরীতে রাতের আঁধারে ব্যবসায়ীর কাছ থেকে ৭০ হাজার টাকা ছিনতাই

সরকারি গাছ উধাও মহম্মদপুরে প্রেসক্লাব সভাপতির বিরুদ্ধে অভিযোগের তীর

বাগেরহাট শহরের পূবালী ব্যাংকের লকার থেকে ২০০ ভরি স্বর্ণালংকার গায়েব

রায়গঞ্জে লামিয়া খাতুনের বৃত্তি অর্জন, আনন্দে পরিবার–বিদ্যালয়

মেঘনায় জাটকা শিকারের দায়ে ১৭ জেলে আটক

চন্দনাইশে আল-আমিন মেমোরিয়াল ট্রাষ্টের ২০ টাকা মূল্যে চাল বিক্রয় কার্যক্রম উদ্বোধন

কুষ্টিয়া পৌর ১৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী তরুণ সমাজসেবক মিঠুন আলী

পাট শিল্প গড়ে তুলুন, কর্মসংস্থান সৃষ্টি করুন: পঞ্চগড়ে জাতীয় পাট দিবস পালিত