ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

সিসি ক্যামেরা আতংক, প্রার্থীদের পাল্টাপাল্টি  অভিযোগের মধ্য দিয়ে বাগেরহাটে নির্বাচন শরু  


আরিফুর রহমান, বাগেরহাট photo আরিফুর রহমান, বাগেরহাট
প্রকাশিত: ১২-২-২০২৬ বিকাল ৫:১৭

 ভোট কেন্দ্রে সিসি ক্যামেরা আতংক  স্যোশাল মিডিয়া মিথ্যা প্রচারনা এবং নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড ঠিক নাই অভিযোগ উত্থাপন করে ভোটের আগের রাতে (বুধবার) সংবাদ সম্মেলন করেছেন জামায়াত ও স্বতন্ত্র প্রার্থী।  বাগেরহাট প্রেসক্লাবে পৃথক পৃথকভাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ সব অভিযোগ উত্থাপন করেন বাগেরহাট-১,২ ও ৩ আসনের স্বতন্ত্র প্রার্থী সাবেক এমপি বিএনপি নেতা বীর মুক্তিযোদ্ধা এমএএইচ সেলিম ও বাগেরহাট ২ আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী শেখ মঞ্জুরুল হক রাহাদ। এর আগে শহরের সোনাতলা এলাকার নিজ বাসায় নির্বাচন নিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন বিএনপি দলীয়  প্রার্থী ব্যারিস্টার  মোঃ জাকির হোসেন।  এরই মধ্যে বৃহস্পতিবার  সকাল থেকে বাগেরহাটের ৫৪৭ টি কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয়েছে। সকাল সাড়ে সাতটায় আনুষ্ঠানিকভাবে ভোট গ্রহণ শুরু হলেও এর আগেই বিভিন্ন কেন্দ্রে উপস্থিত হন রাজনৈতিক দলীয় ভোটাররা। নারী ও পুরুষ ভোটাররা আলাদা লাইনে দাঁড়িয়ে কেন্দ্রে প্রবেশ করছেন। সকাল থেকে বাগেরহাট সদর উপজেলার খানজাহান আলী ডিগ্রি কলেজ কেন্দ্রে ভোটারদের দীর্ঘ লাইন দেখা যায়। এ কেন্দ্রে মোট ভোটার ২ হাজার ৫০ জন। এর মধ্যে নারী ভোটার ১ হাজার ৮৪ জন এবং পুরুষ ভোটার ৯৬৬ জন। কেন্দ্রটির প্রিসাইডিং অফিসার মো. তরিকুল ইসলাম জানান, এখানে দুটি পুরুষ ও দুটি নারী কক্ষ মিলিয়ে মোট ৪টি কক্ষে ভোট গ্রহণ চলছে। প্রতিটি কক্ষে দুটি করে গোপন কক্ষ রাখা হয়েছে, যাতে দ্রুত ভোট গ্রহণ সম্পন্ন করা যায়। নারী ভোটারদের ক্ষেত্রে যাচাই-বাছাই শেষে ব্যালট নিয়ে গোপন কক্ষে ভোট দিয়ে ব্যালট বাক্সে ফেলতে একজন ভোটারের ২ থেকে ৪ মিনিট সময় লাগছে। অন্যদিকে পুরুষ ভোটারদের ক্ষেত্রে সময় লাগছে ১ থেকে ৩ মিনিট। সকাল ৯ টার দিকে পুরুষ ভোটারদের লাইনে মাত্র ছয়জনকে দেখা যায়। তবে একই সময়ে নারীদের দুটি লাইনে ৩০ জনের বেশি ভোটার উপস্থিত ছিলেন। এই কেন্দ্রে  সকাল ৯ টা পর্যন্ত মোট ২১০ জন ভোট দেন। এর মধ্যে ৯১ জন নারী এবং ১১৯ জন পুরুষ ভোটার। সকাল ৮ টার দিকে খানজাহান আলী ডিগ্রি কলেজ কেন্দ্রে ভোট দেন বাগেরহাট-২ আসনের বিএনপির প্রার্থী ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন। তিনি সাংবাদিকদের বলেন, ভোটের পরিবেশ ভালো। সকাল আটটার কিছু পর সদর উপজেলার সিংড়াই সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন বাগেরহাট-২ আসনে জামায়াতে ইসলামীর  প্রার্থী শেখ মঞ্জুরুল হক রাহাদ। তিনি নির্বাচনের পরিবেশ নিয়ে শঙ্কা প্রকাশ করলেও জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন। এ আসনের স্বতন্ত্র প্রার্থী এম এ এইচ সেলিম বাগেরহাট সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন। ভোটদান শেষে তিনি অভিযোগ করেন, তাঁর এজেন্টদের কয়েকটি কেন্দ্র থেকে বের করে দেওয়ার পাশাপাশি হুমকি দিয়েছেন বিএনপির প্রার্থীর নেতা-কর্মীরা। নির্বাচন অফিস সুত্র মতে বাগেরহাটের ৪টি সংসদীয় আসনে মোট ২৩ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন। এর মধ্যে বাগেরহাট-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী এম এ এইচ সেলিম এবং বাগেরহাট-৪ আসনে বিএনপির স্বতন্ত্র প্রার্থী কাজী খায়রুজ্জামান শিপন ২ দিন আগে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। ফলে চারটি আসনে কার্যত ২১ জন প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্ধিতা চলমান। বাগেরহাটের  ৪টি নির্বাচনি আসনে  মোট ভোটার ১৩ লাখ ৬১ হাজার ১১১ জন। সুষ্ঠুভাবে ভোট গ্রহণ নিশ্চিত করতে পুলিশ, সেনাবাহিনী, র‌্যাব, নৌবাহিনী, কোস্টগার্ড, বিজিবি, আনসারসহ ১০ হাজারের বেশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য দায়িত্ব পালন করছেন।  বাগেরহাটের রিটানিং কর্মকর্তা ও জেলা প্রশাসক গোলাম মো. বাতেন বলেন, শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ শুরু হয়েছে। 

আরমান / আরমান

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত