ঢাকা বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

নারী ভোটাররাই প্রার্থীদের ভাগ্য নির্ধারণ করবে অভিমত চৌগাছায় ব্যাপক শান্তিপূর্ণ ও উৎসবমুখোর  পরিবেশে ভোট গ্রহন ॥ শুরু হয়েছে গননা


ইমাম হোসেন সাগর, চৌগাছা photo ইমাম হোসেন সাগর, চৌগাছা
প্রকাশিত: ১২-২-২০২৬ বিকাল ৬:১১

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ব্যাপক শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সারা দেশের মতো যশোরের চৌগাছায়ও ত্রয়োদশ জাতীয় সংসদ ও গণভোট অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রে কেন্দ্রে নারী ভোটারের উপস্থিতি ছিলো চোখে পড়ার মত। এই নির্বাচনে মানুষ যেন ঈদের আনন্দ উপভোগ করেছেন। শিশু, নারী, বয়োবৃদ্ধ ভোটকেন্দ্রে যেতে ভুল করেননি কেউ। নারী ভোটাররাই প্রার্থীদের ভাগ্য নির্ধারণ করবে এমনই শোনা গেছে বিভিন্ন কেন্দ্র ঘুরে। শেষ খবর পাওয়া পর্যন্ত ভোট গননা শুরু হয়েছে বলে জানা গেছে।

সকাল আটটায় চৌগাছা পৌরসভার ৪নং ওয়ার্ডের সরকারী হাইস্কুল কেন্দ্রে গিয়ে দেখা গিয়েছে নারীদের দীর্ঘ লাইন, যার বেশিরভাগই আদিবাসী সম্প্রদায়ের নারীরা। খুব সকলেই তারা কেন্দ্রে উপস্থিত হয়েছেন এবং সাড়ে সাতটার সাথে সাথে ভোট প্রদান করেছেন। তরুন ভোটার অরুনা সর্দার বলেন, এবারই প্রথম ভোট দেবো, তাই সকাল সকাল চলে এসেছি। কেন্দ্রের প্রিজাইডিং অফিসার সামছুন্নাহার বলেন, ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ ভাব দেখা যাচ্ছে এবং উপস্থিতি মনে হচ্ছে ভালই হবে। ৯ টায় ছারা বালিকা বিদ্যালয় কেন্দ্রে গিয়ে একই অবস্থা দেখা যায়। নারী ভোটারদের দীর্ঘ লাইন। কেন্দ্রের প্রিজাইডিং অফিসার আনজুমানআরা বলেন,শান্তিপূর্ণ ভাবে শুরু হয়েছে ভোট। মডেল সরকারী বিদ্যালয় কেন্দ্রে সকাল ১০ টায় গিয়ে দেখা যায় নারী ভোটারদের সরব উপস্থিতি। কেন্দ্র সচিব বজলুর রশিদ জানান, সকাল থেকেই সুষ্ঠু ও সুন্দর ভাবে ভোট চলছে, নারী ভোটারের উপস্থিতি বেশি।
এরপর পর্যায়ক্রমে উপজেলার মাশিলা প্রাইমারি স্কুল কেন্দ্রে, আড়শিংড়িপুকুরিয়া প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র, গদাধরপুর ভোট কেন্দ্র, আন্দুলিয়া কেন্দ্র, খড়িঞ্চা কেন্দ্র, টেংগুরপুর কেন্দ্র, কংশারীপুর কেন্দ্র, ইছাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র, মাড়ুয়া হাইস্কুল কেন্দ্র, আড়পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র, কান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র, জগদীশপুর প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র, মুক্তদাহ সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রসহ একাধিক ভোট কেন্দ্রে ঘুরে ঘুরে দেখা গেছে পুরুষের চেয়ে নারী ভোটারের সংখ্যায় বেশি। বিকেল ৩টায় মুক্তদাহ কেন্দ্রে যেয়ে দেখা যায় পুরুষের চেয়ে মহিলা ভোটারের সংখ্যা বেশি। কেন্দ্রের প্রিজাইডিং অফিসার নুরুজ্জামান বলেন, সকাল থেকেই শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহন চলছে। উভয় দলের প্রার্থী কর্মী সমার্থক সকলেই শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহনে সহযোগীতা করছেন। এই কেন্দ্রে মোট ভোটার হচ্ছে ১৯৩৭, দুপুর ২ টা পর্যন্ত ভোট কাষ্ট হয়েছে ৭২ শতাংশ। সাড়ে চারটে পর্যন্ত যেহেতু ভোট গ্রহন করা হবে তাই ৮০/৮৫ শতাংশ ভোট পড়বে বলে তিনি মনে করছেন।
বিভিন্ন কেন্দ্র ঘুরে ও সাধারণ ভোটারদের সাথে কথা বলে জানা গেছে, বিগত ১৭ বছরে মানুষ ভোট দিতে পারেনি। এবারের সংসদ নির্বাচনে ভোট দিতে তারা অধির আগ্রহে ছিলেন। বাড়ির গৃহবধুরা সংসারের কাজ না করেই চলে গেছেন ভোট দিতে। সাথে নিয়েছেন কোলের শিশুকে। ছোট্ট শিশুটি কেন্দ্রে যেয়ে খেলা উল্লাসে মেতে উঠেছে। অনেকে বলছে এবারের ভোট তো না মনে হয় ঈদের আনন্দ হচ্ছে।
এ দিকে সকাল ৮ টার দিকে দাড়িপাল্লা প্রতীকের প্রার্থী ডাঃ মসলে উদ্দিন ফরিদ ও বিকেল ৩ টার দিকে ধানের শীষ প্রতীকের প্রার্থী সাবিরা নাজমুল মুন্নী চৌগছার ভোট কেন্দ্র পরিদর্শন করেন। উভয় প্রার্থী ভোটারদের উপস্থিতি দেখে সন্তোষ প্রকাশ করার পাশাপাশি জয়ের ব্যাপারেও তারা আশাবাদি বলে জানান।

সহকারী রিটার্নিং অফিসার ও নির্বাহী কর্মকর্তা তানভীর আহমদ বলেন, একটি উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট অনুষ্ঠানে আমরা তৎপর ছিলাম এবং সফল। সকাল থেকেই কেন্দ্রে কেন্দ্রে ভোটারদের দীর্ঘ লাইন, তারা শান্তিতে ভোট দিয়ে নিরাপদে বাড়িতে ফিরেছেন। ॥ 

আরমান / আরমান

নজরুল বর্ষ উপলক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিতা সুষ্ঠুভাবে বাস্তবায়নে ময়মনসিংহে মতবিনিময় সভা

নেত্রকোণার কেন্দুয়া পৌরসভার অনুমোদন ছাড়াই বাসা নির্মাণকাজ--নির্বাহী কর্মকর্তার পরিদর্শনে কাজ বন্ধ 

লোকালয় থেকে উদ্ধারকৃত অজগর কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত

উত্তরাঞ্চলের শিক্ষা ব্যবস্থায় আরেকটি মাইলফলক

সুবর্ণচরে নারী, শিশু, ব্রাককর্মীসহ ৩ মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ের রুহিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও শিক্ষার মান উন্নয়ন ও ৪টি ক্লাব গঠনের নির্দেশ

কুড়িগ্রামে জমিজমা নিয়ে সংঘর্ষ, স্বামী-স্ত্রীসহ আহত ৫

হানিট্রাপের অভিযোগ সেনাসদস্যের সম্মানহানি তদন্ত দাবি

চাঁদপুর যাত্রী টার্মিনাল প্রকল্প নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে মায়ার লিমিটেড ও কবিরস সিন্ডিকেট জেভি

ভূরুঙ্গামারী থানা জেলার শ্রেষ্ঠ, সেরা সার্কেল এএসপি মুনতাসির ও ওসি আজিম

শাহরাস্তিতে সরকারি গাছ কাটার টাকা ফেরত দিলেন বিএনপি নেতা

মেহেরপুরে ৭০ মেধাবী শিক্ষার্থীকে জেলা পরিষদের বৃত্তি প্রদান

কেডিএর সেবা ও মাস্টার প্ল্যান নিয়ে অভয়নগরে মতবিনিময়