পটুয়াখালী-২ আসনে বিএনপির পরাজয়: নেপথ্যে অভ্যন্তরীণ কোন্দল
সদ্য সমাপ্ত জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-২ (বাউফল) আসনে বিএনপির হেভিওয়েট প্রার্থী শহিদুল আলম তালুকদারের পরাজয় নিয়ে স্থানীয় রাজনৈতিক মহলে ব্যাপক গুঞ্জন চলছে। আসনটি একসময় বিএনপির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত থাকলেও এবারের নির্বাচনে পরাজয়ের পেছনে দলের অভ্যন্তরীণ কোন্দল, সাংগঠনিক দুর্বলতা এবং প্রার্থীর ব্যক্তিগত আচরণকেই দায়ী করছেন তৃণমূলের নেতা-কর্মীরা।
স্থানীয় সূত্রে জানা গেছে, শহিদুল আলম তালুকদার দলীয় মনোনয়ন পাওয়ার পরপরই উপজেলা যুবদল ও ছাত্রদলের নতুন কমিটি গঠন করেন। এই কমিটি গঠনে ত্যাগী ও অভিজ্ঞ নেতাদের বাদ দিয়ে ‘পকেট কমিটি’ গঠনের অভিযোগ ওঠে। নির্বাচনের ঠিক আগমুহূর্তে এ ধরনের সিদ্ধান্ত দলের সাধারণ কর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ ও হতাশা সৃষ্টি করে।
নির্বাচনী প্রচারণার চলাকালীন উপজেলা বিএনপির আহ্বায়কসহ বিভিন্ন পর্যায়ের গুরুত্বপূর্ণ নেতাদের বহিষ্কার করা হয়। এছাড়া ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের প্রবীণ ও ত্যাগী নেতাদের মতামত উপেক্ষা করে বহিরাগত বা পছন্দের লোক দিয়ে নির্বাচনী কার্যক্রম পরিচালনা করা হয়।
তৃণমূলের নেতাদের মতে, এই অবমূল্যায়নই ভোটের দিন কেন্দ্রে ভোটার উপস্থিতি নিশ্চিত করার ক্ষেত্রে বড় বাধা হয়ে দাঁড়ায়।
সাধারণ ভোটারদের একটি বড় অংশের দাবি, বিভিন্ন নির্বাচনী জনসভায় শহিদুল আলম তালুকদারের বক্তব্য ছিল অহংকারে পরিপূর্ণ এবং প্রতিপক্ষের প্রতি হিংসাত্মক। ভোটারদের মন জয় করার বদলে তার ঔদ্ধত্যপূর্ণ আচরণ এবং বিতর্কিত মন্তব্য সাধারণ মানুষের মনে নেতিবাচক প্রভাব ফেলে। অনেক নিরপেক্ষ ভোটার প্রার্থীর এমন আচরণে ক্ষুব্ধ হয়ে বিমুখ হয়েছেন।
তৃণমূলের সাথে প্রার্থীর দূরত্ব এতটাই বেড়ে গিয়েছিল যে, নির্বাচনের শেষ সময়ে এসে অনেক ইউনিয়ন ও ওয়ার্ডে ধানের শীষের প্রচারণায় ভাটা পড়ে। দলের একনিষ্ঠ নেতা-কর্মীরা নিষ্ক্রিয় হয়ে পড়ায় নির্বাচনী মাঠে একক আধিপত্য বিস্তার করতে পারেনি বিএনপি।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বাউফলে বিএনপির এই পরাজয় কেবল ভোটের ব্যবধান নয়, বরং দীর্ঘদিনের দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং তৃণমূলের সাথে প্রার্থীর বিচ্ছিন্নতারই ফলাফল। আগামীতে আসনটি পুনরুদ্ধার করতে হলে দলের অভ্যন্তরীণ কোন্দল নিরসন এবং যোগ্য নেতৃত্বকে মূল্যায়ন করা অপরিহার্য বলে মনে করছেন তারা।
আরমান / আরমান
জয়রামপুরে ট্রেনের স্টপেজের দাবিতে ১ ঘণ্টা রেল অবরোধ, উত্তাল রেলপথ ইউএনও’র আশ্বাসে অবরোধ প্রত্যাহার
আদমদীঘিতে গাঁজাসহ আটক তিনজনের জেল-জরিমানা
ধামইরহাটে প্রকাশ্যে কৃষিঋণ বিতরণ ও গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত
সংবাদ প্রকাশের পর লোহাগাড়া প্রশাসনে নড়াচড়া, বদলি দুই কর্মকর্তা
চাঁদপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সিলেবাস বাণিজ্য, অর্থ আদায়ের অভিযোগ
বিলাইছড়িতে টানা বর্ষণে পাহাড় ধসের আশঙ্কায় প্রশাসনের মাইকিং
দুমকীতে ৬৬ কেজি গাঁজা সহ পিকআপ জব্দ
টঙ্গীতে সংখ্যালঘু পরিবারের বাড়িতে হামলা-ভাঙচুর: তাঁতীদলের নেতা খোকনসহ ৩ জন কারাগারে
তজুমদ্দিনে মিথ্যা অপবাদে নারী-পুরুষের গলায় জুতার মালা দিয়ে হেনস্তা, মামলা দায়ের গ্রেপ্তার-৪
গাজীপুরে র্যাবের অভিযানে ৩৩.৫ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
বেনাপোলে মানব পাচার প্রতিরোধে সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত
জয়পুরহাটে ট্রাক অটোরিক্সা মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৫
বাঘায় জমি বিরোধে বাড়িতে হামলা-লুটপাট, জোরপূর্বক ঘর নির্মাণের অভিযোগ
Link Copied