ঢাকা রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

বাউফলে বিএনপি নেতাকর্মীদের ওপর জামায়াত-শিবিরের হামলার অভিযোগে সংবাদ সম্মেলন


বাউফল প্রতিনিধি  photo বাউফল প্রতিনিধি
প্রকাশিত: ১৩-২-২০২৬ বিকাল ৭:৫৫

পটুয়াখালীর বাউফলে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা, দলীয় কার্যালয় ভাঙচুর ও লুটপাটের অভিযোগে জামায়াত-শিবিরের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে উপজেলা বিএনপি। আজ শুক্রবার বিকেল ৪টায় উপজেলা বিএনপির প্রধান কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা বিএনপির সদস্য সচিব আপেল মাহমুদ ফিরোজ। তিনি অভিযোগ করেন, নির্বাচন পরবর্তী সময়ে পরিকল্পিতভাবে উপজেলা যুবদলের আহ্বায়ক গাজী মো. গিয়াসের বসতবাড়িতে হামলা চালিয়ে ১০টি মোটরসাইকেল ভাঙচুর ও লুটপাট করা হয়েছে। এছাড়া দাশপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আলী আজম চৌধুরী এবং উপজেলা যুবদলের সদস্য সচিবের বাড়িতেও হামলা চালানো হয়।
লিখিত বক্তব্যে তিনি আরও জানান, মদনপুরা ইউনিয়নে জামায়াত নেতা জলিলের নেতৃত্বে বিএনপির দলীয় কার্যালয় ভাঙচুর করা হয়েছে। নওমালা ইউনিয়নে সিরাজ হাওলাদার নামের এক কর্মীকে কুপিয়ে আহত করা হয়। কেশবপুর ইউনিয়নে শিবির নেতা ওমরের নেতৃত্বে যুবদল নেতা আরিফ, আবু তাহের, বাচ্চু মেলকার ও দেলোয়ারকে মারধর করা হয়েছে। এছাড়া চন্দ্রদীপ ইউনিয়নে বিএনপি নেতা কামাল মেম্বার, সালাম শরীফ ও যুবদল সভাপতি ফিরোজ গাজীর স্ত্রী সহ উপজেলার বিভিন্ন এলাকায় বিএনপির দলীয় নেতাকর্মীদের ওপর হামলার ঘটনা ঘটেছে।
সংবাদ সম্মেলনে প্রশাসনের কাছে জোর দাবি জানিয়ে সদস্য সচিব বলেন, অবিলম্বে এই সকল ন্যাক্কারজনক হামলার সাথে জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও বিএনপি মনোনীত প্রার্থী শহিদুল আলম তালুকদার, কৃষকদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান লিটু এবং উপজেলা বিএনপির আহ্বায়ক তছলিম তালুকদারসহ স্থানীয় নেতৃবৃন্দ।

আরমান / আরমান

বেনাপোল ইমিগ্রেশনে স্বর্ণসহ পাসপোর্ট যাত্রী আটক

নওয়াপাড়ায় সিজারের পর নারীর মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ

আদমদীঘি প্রেসক্লাবের নতুন কমিটি: সভাপতি হাফিজার, সম্পাদক মেহেদী

মুরাদনগরে যুবলীগের মিছিলের পর রাতভর অভিযান, ইউপি সদস্যসহ গ্রেপ্তার ১৫

ময়মনসিংহে জেলা প্রশাসক উইমেন্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু

মেহেরপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে কটূক্তির অভিযোগে হিন্দু যুবক আটক

রাবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামে সভাপতি ছাদিক, সম্পাদক সুজা

পানি আনতে গিয়ে ধর্ষণের স্বীকার বাকপ্রতিবন্ধি নারী, পাঁচ মাসের অন্তঃসত্ত্বা

মুক্তিযোদ্ধা গেজেটে অন্তর্ভুক্তি দাবিতে বাগেরহাটে অবসরপ্রাপ্ত ইপিআর সদস্যের সংবাদ সম্মেলন

ভোলায় ফেসবুক পোস্টকে কেন্দ্র করে নারীকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার-২

শান্তিগঞ্জ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন

আমরা পুলক চ্যাটার্জী মৃত্যুর শ্বেতপত্র চাই: এমপি সরোয়ার

পটুয়াখালীতে জমিয়তে উলামায়ে ইসলামের প্রতিনিধি সভায় ৩টি পৌরসভার মেয়র প্রার্থীর নাম ঘোষনা