চট্টগ্রাম ৫ হাটহাজারীতে বিএনপির মীর হেলালের ভূমিধস বিজয়ী
সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে গতকাল বৃহস্পতিবার শান্তিপূর্ণ ভাবে চট্টগ্রাম ৫ হাটহাজারী সংসদীয় আসনের নির্বাচন সম্পন্ন হয়েছে।
প্রশাসনের নানামুখী পদক্ষেপ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া নজরদারীতে কোনো রকমের অপ্রিতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণ ভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় পর্যবেক্ষক মহলের মনে স্বস্তি ফিরে এসেছে।
সংসদীয় আসনের ১৪ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভা এবং সিটি করপোরেশনের দুটি ওয়ার্ডের ১৪৪টি ভোট কেন্দ্রের মধ্যে ১৪৪ টি কেন্দ্রের ফলাফল উপজেলা নির্বাহী অফিসার এবং সহকারী রিটার্নীং অফিসার উপজেলা পরিষদ মিলনায়তনে বেসরকারি ভাবে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। তাছাড়া সিটি করর্পোরেশনের দুটি ওয়ার্ডের নির্বাচনী ফলাফল রিটার্নীং অফিসার বিভাগীয় কমিশনারের দফতর থেকে ঘোষনা করা হয়েছে উপস্থিত গণমাধ্যমকর্মীদের জানান। বেসরকারি ভাবে ঘোষিত নির্বাচনী ফলাফলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন পেয়েছেন ১,৪৭,০৫৪ ভোট।
তার নিকটতম প্রতিদ্বন্ধী ১১ দলীয় জোটের খেলাফত মজলিস এর রিক্সা মার্কা প্রতীকের প্রার্থী মোহাম্মদ নাসির উদ্দিন মুনীর পেয়েছেন ৪৬,৫৯৮ভোট। নির্বাচনী ফলাফলের তৃতীয় স্থানে রয়েছেন সুন্নী জোটের চেয়ার প্রতীকের প্রার্থী ইসলামী ফ্রন্ট বাংলাদেশ এর মোহাম্মদ রফিকুল ইসলাম ১৫,৪২০ ভোট।
এছাড়া অন্যান্য প্রার্থীদের মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর হাতপাখা মার্কা প্রতীকের মতি উল্লাহ নূরী পেয়েছেন ২,৪২২ ভোট, ফুটবল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ ইমাম উদ্দিন রিয়াদ ১,১২৯ ভোট,
এবং বাংলাদেশ লেবার পার্টির আনারস প্রতীকের প্রার্থী মো.আলাউদ্দিন পেয়েছেন ৩৯৬ ভোট।
এ আসনে ১০৫ টি কেন্দ্রের মধ্যে হা ভোট পড়েছে ১২০১৮২টি এবং ৮৫৯২২ না ভোট পড়েছে বলে ফলাফল ঘোষণায় উল্লেখ করা হয়। এর সাথে পোস্টাল ভোট যোগ হবে বলেও ফলাফল ঘোষণার সময় জানান তিনি।
আরমান / আরমান
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান