গোপালগঞ্জের তিন আসনেই বেসরকারিভাবে বিএনপি প্রার্থীদের বিজয়
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ জেলার তিনটি সংসদীয় আসনেই বিএনপি মনোনীত প্রার্থীরা বেসরকারিভাবে বিজয় অর্জন করেছেন। সকল কেন্দ্রের ফলাফল একত্রিত হওয়ার পর এই ফলাফল নিশ্চিত করা হয়েছে।
গোপালগঞ্জ-০১ আসনে মোট ১৩৮টি কেন্দ্রের ফলাফল পাওয়া যায়। এতে বিএনপি প্রার্থী সেলিমুজ্জামান মোল্যা (ধানের শীষ) ৬৮,৮৬৭ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী গণঅধিকার পরিষদ মনোনীত মো. কাবীর মিয়া (ট্রাক) পান ৫৩,৯৬১ ভোট।
গোপালগঞ্জ-০২ আসনে মোট ১৫১টি কেন্দ্রের (পোস্টাল ব্যালটসহ) ফলাফল পাওয়া গেছে। বিএনপি প্রার্থী ডা. কে এম বাবর (ধানের শীষ) ৪০,০৪৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী এম এইচ খান মঞ্জু (হরিণ) পান ৩৩,০৩৯ ভোট।
গোপালগঞ্জ-০৩ (কোটালীপাড়া–টুঙ্গিপাড়া) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল–এর কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানী ৬০,১৬৬ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী গোবিন্দ চন্দ্র প্রামাণিক পান ৩৩,৮৬৭ ভোট।
Aminur / Aminur
ধামরাইয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, দুই ডিলারকে ২ লাখ টাকা জরিমানা
আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড
ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ
পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ
ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত
রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা
দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ
ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী
মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন
ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে
বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার
নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ