ঢাকা রবিবার, ২৩ আগস্ট, ২০২৬

মানিকগঞ্জের তিনটি আসনে বিপুল ভোটে বিজয়ী বিএনপি


হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ photo হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ
প্রকাশিত: ১৩-২-২০২৬ রাত ৮:১৭

মানিগঞ্জের ৩টি আসনের চুড়ান্ত ফলাফল অনুযায়ী তিনটিতেই বিএনপি’র অভুতপূর্ব বিজয় অর্জিত হয়েছে। এ বিজয়ের মধ্য দিয়েই মানিকগঞ্জে বিএনপি’র অবস্থান ও ঘাটি আবার পুনরুদ্ধার হলো।
মানিকগঞ্জ-১ (ঘিওর, দৌলতপুর ও শিবালয়) সংসদীয় আসন-১৬৮ এর মোট ভোট কেন্দ্র রয়েছে ১৮০ টি। এসব ভোট কেন্দ্রের প্রাপ্ত ফলাফল অনুযায়ী বিএনপি’র ধানের শীষ প্রতীকে এস এ জিন্নাহ কবীর পেয়েছেন ১,৩৭,৭৭৬ ভোট, নিকটতম প্রতিদ্বন্ধী স্বতন্ত্র প্রার্থী ঘোড়া প্রতীকে পেয়েছেন তোজাম্মেল হক তোজা ৭৭,৮১৮ ভোট এবং বাংলাদেশ জামায়াতে ইসলাম দাড়িপাল্লা প্রতীকে পেয়েছে ৭১,৩১০ ভোট।
মানিকগঞ্জ-২ (সিংগাইর, হরিরামপুর, সদর) সংসদীয় আসন ১৭৯ এর  মোট ভোট কেন্দ্রের সংখ্যা ১৮৬টি। এসকল কেন্দ্রের প্রাপ্ত ফলাফল পাওয়া গেছে।এর মধ্যে বিএনপি ধানের শীষ প্রতীকে ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্ত পেয়েছেন ১,৭৫,৭৭৬ ভোট, নিকটতম প্রতিদ্বন্ধী খেলাফত মজলিস দেওয়াল ঘড়ি প্রতীকে মো.সালাহ উদ্দিন পেয়েছেন ৮১,৫৩১ ভোট এবং জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকে এস,এম আব্দুল মান্নান পেয়েছেন ৭০৮১।
মানিকগঞ্জ -৩ (মানিকগঞ্জ সদর ও সাটুরিয়া) সংসদীয় আসনে-১৭০ এর মোট কেন্দ্র রয়েছে ১৫২টি। এসব ভোট কেন্দ্রের প্রাপ্ত ফলাফল অনুযায়ী বিএনপি’র ধানের শীষ প্রতীকে আফরোজা খানম রিতা পেয়েছেন ১,৬৭,৩৪৫ ভোট নিকটতম প্রতিদ্বন্ধী পেয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিস রিক্সা প্রতীকে মুহাম্মদ সাঈদ নুর ৬৪,২৪২ ভোট এবং স্বতন্ত্র প্রার্থী ফুটবল প্রতীকে আতাউর রহমান আতা পেয়েছেন ২০,৫৫১ ভোট।

Aminur / Aminur

আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন

ত্রিশালে নজরুল সিটির উন্নয়ন কর্মকান্ডের সম্ভাব্যতা যাচায়ে নজরুল স্মৃতি স্থান পরিদর্শন

কুমিল্লায় ৬ ভারতীয় মোটরসাইকেল জব্দ, চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার

তেতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফ্যাসিবাদ দূর হবে না : মিয়া গোলাম পরওয়ার

বরিশাল জেলা ডিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তাদের হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন

সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া

বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার; হত্যার অভিযোগ

গোপালগঞ্জে ‘দুর্নীতিকে না বলি’ শীর্ষক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

সিলেটে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

কলকাতার আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামানের লাশ হস্তান্তর

মির্জা ফখরুল ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত : ঠাকুরগাঁওয়ে আনন্দ র‌্যালি ও মিষ্টি বিতরণ

জয়পুরহাটে ডিবির অভিযানে অনলাইন জুয়ার মাস্টার এজেন্ট গ্রেপ্তার