ঢাকা সোমবার, ১৮ মে, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন

যশোরে একটিতে বিএনপি ৫টিতে জামায়াতের জয়


মতিন গাজী, যশোর photo মতিন গাজী, যশোর
প্রকাশিত: ১৩-২-২০২৬ রাত ৮:১৭

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোরের ছয়টি সংসদীয় আসনের প্রাথমিক ফলাফলে পাঁচটিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং একটিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জয় পেয়েছে। বৃহস্পতিবার প্রতিবেদন লেখা পর্যন্ত বিভিন্ন কেন্দ্র থেকে প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে এই চিত্র পাওয়া গেছে। যশোর-১ (শার্শা) আসনে ১০২টি কেন্দ্রের প্রাথমিক ফলাফলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মুহাম্মাদ আজীজুর রহমান ১ লাখ ১৭ হাজার ৩৭৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির ধানের শীষ প্রতীকের নুরুজ্জামান লিটন পেয়েছেন ৯২ হাজার ৯৯৫ ভোট। যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে ১৭৫টি কেন্দ্রের ফলে জামায়াত প্রার্থী মোহাম্মদ মোসলেহউদ্দিন ফরিদ ১ লাখ ৭১ হাজার ৯৯১ ভোট পেয়ে জয়লাভ করেছেন। বিএনপির প্রার্থী সাবিরা সুলতানা পেয়েছেন ১ লাখ ৪৬ হাজার ৩২২ ভোট।যশোর-৩ (সদর) আসনে ব্যতিক্রমী ফলাফল এসেছে। ১৯০টি কেন্দ্রের গণনায় বিএনপির প্রার্থী ও খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত ২ লাখ ১ হাজার ৩৩৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী আব্দুল কাদের পেয়েছেন ১ লাখ ৮৭ হাজার ৪৬৩ ভোট। যশোর-৪ (অভয়নগর-বাঘারপাড়া) আসনে ৫৭টি কেন্দ্রের ফলে জামায়াত প্রার্থী গোলাম রসুল ৬১ হাজার ৭১৩ ভোট পেয়ে এগিয়ে থেকে বিজয়ের পথে রয়েছেন। বিএনপির প্রার্থী মতিয়ার রহমান ফারাজী পেয়েছেন ৪৭ হাজার ৩৮১ ভোট।যশোর-৫ (মণিরামপুর) আসনের ১২৮টির মধ্যে ১০৬টি কেন্দ্রের ফলে জামায়াত প্রার্থী গাজী এনামুল হক ১ লাখ ৯ হাজার ৮৯৩ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। এ আসনে স্বতন্ত্র প্রার্থী (কলস প্রতীক) অ্যাডভোকেট শহীদ মো. ইকবাল হোসেন পেয়েছেন ৬৯ হাজার ১৮২ ভোট এবং বিএনপির প্রার্থী রশীদ আহমাদ পেয়েছেন ৪৪ হাজার ৭১৪ ভোট। যশোর-৬ (কেশবপুর) আসনে ৮১টি কেন্দ্রের ফলে দাঁড়িপাল্লা প্রতীকের জামায়াত প্রার্থী অধ্যাপক মুক্তার আলী ৯১ হাজার ভোট পেয়ে প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী আবুল হোসেন আজাদ পেয়েছেন ৭৯ হাজার ৫৬৯ ভোট। প্রাপ্ত ফলাফলে দেখা যাচ্ছে, যশোরের অধিকাংশ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থীরা এগিয়ে থেকে জয় নিশ্চিত করেছেন। তবে যশোর-৩ আসনে বিএনপি শক্ত অবস্থান ধরে রেখে বিজয় লাভ করেন।

Aminur / Aminur

সিদ্ধিরগঞ্জে ভ্যাট ফাঁকির তথ্য সংগ্রহ করায় সাংবাদিককে হুমকি, ৪ দিনেও ব্যবস্থা নেয়নি পুলিশ

হীরাঝিল আবাসিক এলাকা সমাজ কল্যাণ সমিতি নিয়ম বহির্ভূত কমিটি গঠনের অভিযোগ

প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নে লোহাগড়ায় দুই খাল পুনঃখনন উদ্বোধন, ১.১৩ কোটি টাকার প্রকল্প

আত্রাইয়ে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক ও সড়ক অগ্রাধিকার নির্ধারণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

ঘোড়াঘাটে গলাকাটা মরদেহ উদ্ধার

নবীগঞ্জে দিনদুপুরে পিস্তল ও রামদা দেখিয়ে একই দিনে দুই শিক্ষিকার স্বর্ণালঙ্কার ছিনতাই

‎কুতুবদিয়ায় প্রেমিকের বাড়ির সামনে বিষপান: চিকিৎসাধীন অবস্থায় প্রেমিকার মৃত্যু

যশোরে ‘মামলাবাজ’ চক্রের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

মহেশখালীতে মাদকবিরোধী মোবাইল কোর্ট, যুবকের কারাদণ্ড

কুড়িগ্রামে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

পাঁচবিবিতে হয়রানিমূলক মামলার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন

রাঙ্গামাটিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অল্পের জন্য প্রাণে বেঁচে গেল ৩৮ জন যাত্রী

গোপালগঞ্জে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত