ঢাকা মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬

পঞ্চগড়ে হারানো দুটি আসনেই ফিরে পেল বিএনপি


সাইদুজ্জামান রেজা, পঞ্চগড় photo সাইদুজ্জামান রেজা, পঞ্চগড়
প্রকাশিত: ১৩-২-২০২৬ রাত ৮:২২

পঞ্চগড়ে সংসদীয় আসন দুইটিতে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের ব্যারিষ্টার মুহম্মদ নওশাদ জমির ও ফরহাদ হোসেন আজাদ।তাদেরকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করেছেন, রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক কাজী মো: সায়েমুজ্জামান। 
পঞ্চগড় সদর তেঁতুলিয়া ও আটোয়ারী উপজেলা নিয়ে গঠিত পঞ্চগড়-১ আসনে ধানের শীষ প্রতিকে ব্যারিষ্টার মুহাম্মদ নওশাদ জমির ভোট পেয়েছেন ১ লাখ ৭৬ হাজার ১৬৯।  তার নিকটতম প্রতিদ্বন্দী প্রার্থী ১১ দলীয় নির্বাচনী ঐক্যজোট ও এনসিপি উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম পেয়েছেন ১ লাখ ৬৮ হাজার ৪৯ ভোট।আসনটিতে ভোটার সংখ্যা ছিল ৪ লাখ ৫৮ হাজার ৮০৭ জন।ভোট পড়েছে শতকরা ৭৭ দশমিক ৪১ শতাংশ।
এদিকে বোদা ও দেবীগঞ্জ উপজেলা নিয়ে পঞ্চগড়-২ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতিক নিয়ে ফরহাদ হোসেন আজাদ ভোট পেয়েছেন ১ লাখ ৭৪ হাজার ৬৫০। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী বাংলাদেশকে জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতিকে সফিউল আলম সুফি ভোট পেয়েছেন ১ লাখ ২৮ হাজার ৮৬২।আসনটিতে ভোটার ছিল ৪ লাখ ১৪ হাজার ৩৫৩ জন।ভোট পড়েছে শতকরা ৭৭ দশমিক ১৯ শতাংশ।
এর আগে ২০০৮ সালে আওয়ামীলীগের দখলে যায় আসন দুইটি।পরে আওয়ামীলীগ তত্বাবধায়ক সরকার বাতিল করলে ২০১৪ সালে নির্বাচন করলে বর্জন করে বিএনপি।আবার ২০১৮ সালে বিএনপি ভোটে অংশ গ্রহণ করলেও ব্যাপক কারচুপি অভিযোগে বিতর্কিত করে ক্ষমতা নেয় আওলীগ।২০২৪ সালে বিএনপি নির্বাচন বর্জন করলেও একতরফা নির্বাচন করে আওয়ামীলীগ আবারও বিজয়ী হয় আসন দুটিতে ।

Aminur / Aminur

তাহিরপুরে ধুমধাম করে ১৩ বছরের কিশোরীকে বিয়ে দেওয়ার প্রস্তুতি ভেঙে দিলেন উপজেলা প্রশাসন।

চবিতে ‘একেএম ফজলুল কাদের চৌধুরী হল’ নামকরণের দাবিতে মানববন্ধন

‎আনোয়ারায় পূর্ব শত্রুতায় জেরে স্থানীয় যুবদল নেতার উপর হামলার অভিযোগ

পঞ্চগড়ে মাইকে ঘোষণা দিয়ে চা বাগান দখল চেষ্টার অভিযোগ

পেকুয়ায় বন বিভাগের অভিযানে মিশিয়ে দেওয়া হলো অবৈধ বালুর স্তূপ

গুরুদাসপুর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আব্দুল মতিন গ্রেপ্তার

বেশি দামে সার বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা

বেনাপোল স্থলবন্দর পরিচালক বদলি,আলোচনায় সাবেক পরিচালক মামুন

গৌরনদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের ওপর হামলার প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন, থানায় মামলা, গ্রেফতার ২

মধুখালীতে নবাগত ইউএনও এর সাথে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির ফুলের শুভেচ্ছা বিনিময়।

হাটহাজারীতে চাঞ্চল্যকর নুরুল আজিম হত্যার প্রধান আসামী গ্রেফতার

চুয়াডাঙ্গার সিমান্তগুলোতে স্বর্ণ পাচারের বাহকরা ধরা পরলোও অধরাই নেপথ্যের হোতারা

পেকুয়ায় রাতের আঁধারে বেড়িবাঁধ কাটার চেষ্টা, জব্দ স্কেভেটর ও ১৫ নাসি