ঢাকা সোমবার, ২ নভেম্বর, ২০২৬

গণতান্ত্রিক অধিকারের জন্য বিএনপি সব সময় লড়াই করেছে তারই বহিঃপ্রকাশ এই বিজয়: জামায়াত প্রসঙ্গে মির্জা ফখরুল


কামরুল হাসান, ঠাকুরগাঁও photo কামরুল হাসান, ঠাকুরগাঁও
প্রকাশিত: ১৩-২-২০২৬ রাত ৮:২৪

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণতান্ত্রিক অধিকারের জন্য, ভোটের অধিকারের জন্য মুক্ত একটা সমাজের জন্য বিএনপি সব সময় লড়াই করেছে। তারই বহিঃপ্রকাশ বিএনপি'র এই বিজয়। বিএনপি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল, বিএনপির সব সময় জনগণের রাজনীতি করেছে, বিএনপি ক্যাডার বেস্ড পলিটিকাল পার্টি না। বিএনপি মাঠের রাজনীতি করে। এই চরিত্র নিয়েই বিএনপি জনগণের কল্যাণের জন্য আগেও কাজ করবে।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকালে ঠাকুরগাঁওয়ের কালিবাড়িস্থ নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে বিএনপির মহাসচিব এসব কথা বলেন।
উগ্রবাদী শক্তির উত্থান প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, দেশে গণতান্ত্রিক পরিবেশ ব্যাহত হলে উগ্রবাদী শক্তির উত্থান ঘটে। গণতন্ত্র চাপা পড়ে গেলে বিভিন্ন উগ্রপন্থী গোষ্ঠী মাথাচাড়া দিয়ে ওঠে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রসঙ্গ টেনে তিনি দাবি করেন, দেশের রাজনৈতিক বাস্তবতায় এমন পরিস্থিতিরই প্রতিফলন দেখা গেছে।
তিনি বলেন, বিএনপি কখনোই জনসমর্থন হারায়নি। “বিএনপি সবসময় জনগণের রাজনীতি করেছে, এটাই আমাদের সবচেয়ে বড় শক্তি। যখনই জনগণ আমাদের বক্তব্য গ্রহণ করেছে, তখনই আমরা বিজয় অর্জন করেছি।
সরকার গঠন প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, আমরা আমাদের অঙ্গীকারে অটুট। যারা আমাদের সঙ্গে যুগপৎ আন্দোলনে ছিল, তাদের নিয়েই আমরা নির্বাচন করেছি এবং তাদের নিয়েই সরকার গঠন করব। এসময় তিনি জোর দিয়ে বলেন, রাজনৈতিক সমঝোতা ও ঐক্যের ভিত্তিতেই ভবিষ্যৎ পথচলা নির্ধারিত হবে আর কোন বিশৃঙ্খলা না করে যারা হেরে গেছে তাদের আমরা আগলে রাখবো।
এসময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলীসহ দল ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Aminur / Aminur

কালিয়াকৈরে  জাতীয় যুব দিবস পালিত 

বাকেরগঞ্জে নববধূকে ধর্ষণের অভিযোগ: মামলার ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ২ আসামি কারাগারে

নানা আয়োজনে পানছড়ি ৩ বিজিবির ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

পটুয়াখালীতে জাতীয় যুব দিবস পালিত: ৫ লাখ টাকার যুব ঋণ বিতরণ ও বর্ণাঢ্য র‍্যালি

তাড়াশে জাতীয় যুব দিবস পালিত

কচাকাটা কলেজে ৪ পদে নিয়োগ বাণিজ্যের অভিযোগ: অধ্যক্ষ ও সভাপতির কুশপুত্তলিকা দাহ, মানববন্ধন

ঠাকুরগাঁওয়ে উদীচীর ৫৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: আলোচনা সভা ও সাংস্কৃতিক পরিবেশনা

সেন্টমার্টিন সংলগ্ন গভীর সমুদ্রে বোটসহ ১০ হাজার কেজি ইউরিয়া সার জব্দ: আটক ৯

শ্যামনগরে 'নক্ষত্রের অভিবাদন': বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা গুণীজনদের সংবর্ধনা প্রদান

ঘিওরে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত: আলোচনা সভা ও হাত ধোয়ার প্রদর্শনী

এইচএসসিতে সিলেট এমসি কলেজ থেকে মেহরাবুলের গোল্ডেন জিপিএ-৫ অর্জন

চাঁদপুরে রডবোঝাই ট্রাকসহ ৩ হাজার ৯২০ পিস ইয়াবা জব্দ: গ্রেপ্তার ২

উল্লাপাড়ার দুই শত বছরের ঐতিহাসিক দুর্গানগর মন্দিরে ৫ বছর ধরে পূজা বন্ধ