ঢাকা সোমবার, ২ নভেম্বর, ২০২৬

আত্রাইয়ে জনতার ভালোবাসায় সিক্ত এমপি রেজু শেখ


ওমর ফারুক, আত্রাই photo ওমর ফারুক, আত্রাই
প্রকাশিত: ১৩-২-২০২৬ রাত ৮:২৮

নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের নবনির্বাচিত এমপি শেখ মো. রেজাউল ইসলাম রেজু জনতার ভালোবাসায় সিক্ত হয়েছেন। সদ্য নির্বাচনে বিজয়ী হবার পর তাকে শুভেচ্ছা জানাতে বিভিন্ন স্তরের লোকজন শুক্রবার (১৩ ফেব্রয়ারি)  সকাল থেকেই তার বাসভবনে ভিড় জমায়।
​শুভেচ্ছা বিনিময়কালে এমপি রেজাউল ইসলাম রেজু বলেন, আমার প্রধান কাজ এলাকায় শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখা। আত্রাই-রাণীনগরের সার্বিক উন্নয়নে আমি বদ্ধপরিকর। প্রতিপক্ষ নয়, নির্বাচনী এলাকার সবাই আমার লোক-আমি এই নীতিতেই বিশ্বাস করি। সুতরাং সকলকে সাথে নিয়ে আমি কাজ করতে চাই।
​আত্রাই ও রাণীনগর দুই উপজেলা নিয়ে গঠিত নওগাঁ-৬ সংসদীয় আসন। গত বৃহস্পতিবার এই আসনের মোট ১১৫টি কেন্দ্রে সুষ্ঠুভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। এই নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী শেখ মো. রেজাউল ইসলাম রেজু ধানের শীষ প্রতীকে ১ লাখ ৮ হাজার ৭০ ভোট পেয়ে বেসরকারিভাবে এমপি নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত মনোনীত খবিরুল ইসলাম দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৯৫ হাজার ৮৮৬ ভোট।

Aminur / Aminur

কালিয়াকৈরে  জাতীয় যুব দিবস পালিত 

বাকেরগঞ্জে নববধূকে ধর্ষণের অভিযোগ: মামলার ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ২ আসামি কারাগারে

নানা আয়োজনে পানছড়ি ৩ বিজিবির ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

পটুয়াখালীতে জাতীয় যুব দিবস পালিত: ৫ লাখ টাকার যুব ঋণ বিতরণ ও বর্ণাঢ্য র‍্যালি

তাড়াশে জাতীয় যুব দিবস পালিত

কচাকাটা কলেজে ৪ পদে নিয়োগ বাণিজ্যের অভিযোগ: অধ্যক্ষ ও সভাপতির কুশপুত্তলিকা দাহ, মানববন্ধন

ঠাকুরগাঁওয়ে উদীচীর ৫৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: আলোচনা সভা ও সাংস্কৃতিক পরিবেশনা

সেন্টমার্টিন সংলগ্ন গভীর সমুদ্রে বোটসহ ১০ হাজার কেজি ইউরিয়া সার জব্দ: আটক ৯

শ্যামনগরে 'নক্ষত্রের অভিবাদন': বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা গুণীজনদের সংবর্ধনা প্রদান

ঘিওরে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত: আলোচনা সভা ও হাত ধোয়ার প্রদর্শনী

এইচএসসিতে সিলেট এমসি কলেজ থেকে মেহরাবুলের গোল্ডেন জিপিএ-৫ অর্জন

চাঁদপুরে রডবোঝাই ট্রাকসহ ৩ হাজার ৯২০ পিস ইয়াবা জব্দ: গ্রেপ্তার ২

উল্লাপাড়ার দুই শত বছরের ঐতিহাসিক দুর্গানগর মন্দিরে ৫ বছর ধরে পূজা বন্ধ