ঢাকা শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৬

টাঙ্গাইলে ৮ আসনের ৭টিতে বিএনপি ও ১টিতে স্বতন্ত্র প্রার্থীর বিজয়


রাশেদ খান মেনন, টাঙ্গাইল photo রাশেদ খান মেনন, টাঙ্গাইল
প্রকাশিত: ১৩-২-২০২৬ রাত ৮:৪২
জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইলে ৮ টি আসনের ৭টিতে বিএনপি ও ১টিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছে। টাঙ্গাইল-১ (মধুপুর- ধনবাড়ী) আসনে বিএনপির প্রার্থী ফকির মাহবুব আনাম ১ লাখ ৫৩ হাজার ৯৩২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী আব্দুল্লাহেল কাফী পেয়েছেন ৯৪ হাজার ৪৬২ ভোট। মোট ১৪৯টির মধ্যে ১৪৯টিরই ফলাফল ঘোষণা করা হয়েছে। এই আসনে গণভোটে 'হ্যা' ভোট ১ লাখ ৬০ হাজার ৫০৬ ভোট এবং 'না' ভোট ৯২ হাজার ৮৭৮ ভোট।
 
টাঙ্গাইল-২ (ভুঞাপুর- গোপালপুর) আসনে বিএনপির প্রার্থী আব্দুস সালাম পিন্টু ধানের শীষ প্রতীকে ১ লাখ ৯৮ হাজার ২১৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী হুমায়ুন কবির দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৬০ হাজার ৮৭১ ভোট। পোস্টাল ভোট গণনাকেন্দ্রসহ মোট ১৩৯টির মধ্যে ১৩৯টি কেন্দ্রেরই ফলাফল ঘোষণা করা হয়েছে। এই আসনে গণভোটে 'হ্যা' ভোট ১ লাখ ৬২ হাজার ৬০ ভোট এবং 'না' ভোট ৭৪ হাজার ৮৭৫ ভোট।
 
টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনে স্বতন্ত্র (বিএনপি বিদ্রোহী) প্রার্থী মো. লুৎফর রহমান খান আজাদ মোটরসাইকেল প্রতীকে ১ লাখ ৭ হাজার ৯০১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী এস এম ওবায়দুল হক নাসির ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৮২ হাজার ৭৬৯ ভোট। এই আসনে পোস্টাল ভোট গণনাকেন্দ্রসহ মোট ১২৩টির মধ্যে ১২৩টি কেন্দ্রেরই ফলাফল ঘোষণা করা হয়েছে। এই আসনে গণভোটে 'হ্যা' ভোট ১ লাখ ৪২ হাজার ৯৮৩ ভোট এবং 'না' ভোট ৬৪ হাজার ৯২৪ ভোট।
 
টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনে বিএনপির প্রার্থী লুৎফর রহমান মতিন ধানের শীষ প্রতীকে ১লাখ ৫ হাজার ৩৪২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আবদুল লতিফ সিদ্দিকী পেয়েছেন ৬২ হাজার ৫০৯ ভোট। পোস্টাল ভোট গণনাকেন্দ্রসহ মোট ১১৫ টির মধ্যে ১১৫টি কেন্দ্রেরই ফলাফল ঘোষণা করা হয়েছে। এই আসনে গণভোটে 'হ্যা' ভোট ১ লাখ ৩৩ হাজার ২১০ ভোট এবং 'না' ভোট ৬৪ হাজার ৭১১ ভোট।
 
টাঙ্গাইল-৫ (সদর) আসনে বিএনপির প্রার্থী সুলতান সালাহউদ্দিন টুকু ধানের শীষ প্রতীকে ১ লাখ ৩১ হাজার ২৭৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর আহসান হাবিব মাসুদ পেয়েছেন ৮০ হাজার ২৮৩ ভোট। বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট ফরহাদ ইকবাল পেয়েছেন ৬৯ হাজার ৪০৮ ভোট। পোস্টাল ভোট গণনাকেন্দ্রসহ মোট ১৩১ টির মধ্যে ১৩১টি কেন্দ্রেরই ফলাফল ঘোষণা করা হয়েছে। এই আসনে গণভোটে 'হ্যা' ভোট ১ লাখ ৮৬ হাজার ৮৩৩ ভোট এবং 'না' ভোট ৭৩ হাজার ২৬৯ ভোট।
 
টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনে বিএনপির প্রার্থী মো. রবিউল আওয়াল ধানের শীষ প্রতীকে ১ লাখ ৫০ হাজার ৯৫২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর এ কে এম আব্দুল হামিদ দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৯১ হাজার ৯১৪ ভোট। পোস্টাল ভোট গণনাকেন্দ্রসহ মোট ১৫৫টির মধ্যে ১৫৫টি কেন্দ্রেরই ফলাফল ঘোষণা করা হয়েছে। এই আসনে গণভোটে 'হ্যা' ভোট ১ লাখ ৮২ হাজার ৬০১ ভোট এবং 'না' ভোট ৬৯ হাজার ১৫৮ ভোট।
 
টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনে বিএনপির প্রার্থী আবুল কালাম আজাদ সিদ্দিকী ধানের শীষ প্রতীকে ১ লাখ ৪১ হাজার ২৫৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর আব্দুল্লাহ ইবনে আবুল হোসেন দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৭১ হাজার ৪০ ভোট। পোস্টাল ভোট গণনাকেন্দ্রসহ মোট ১২৭টির মধ্যে ১২৭টি কেন্দ্রেরই ফলাফল ঘোষণা করা হয়েছে। এই আসনে গণভোটে 'হ্যা' ভোট ১ লাখ ৪৬ হাজার ৩১৭ ভোট এবং 'না' ভোট ৪৭ হাজার ১৪১ ভোট।
 
টাঙ্গাইল-৮ (সখিপুর-বাসাইল) আসনে বিএনপির প্রার্থী আহমেদ আযম খান ধানের শীষ প্রতীকে ১ লাখ ১৪ হাজার ২১৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী সালাহউদ্দিন আলমগীর রাসেল হরিণ প্রতীকে পেয়েছেন ৭৭ হাজার ১৩০ ভোট। পোস্টাল ভোট গণনাকেন্দ্রসহ মোট ১৩২টির মধ্যে ১৩২টি কেন্দ্রেরই ফলাফল ঘোষণা করা হয়েছে। এই আসনে গণভোটে 'হ্যা' ভোট ১ লাখ ৫১ হাজার ৩৩৭ ভোট এবং 'না' ভোট ৭০ হাজার ৯৩৭ ভোট।

আরমান / আরমান

লক্ষ্মীপুরের ৪ আসনেই বিএনপির জয়  ১২৮০২ ভোট বেশি পেয়ে জয় পেলেন এ্যানি

বাঁশখালীতে বিপুল ভোটে বিজয়ী হলেন অধ্যক্ষ জহিরুল ইসলাম

কুমিল্লা-১ আসনে ড. মোশাররফের জয় দাউদকান্দি-মেঘনায় শান্তিপূর্ণ ভোট, উপস্থিতি ৫৫.৭১%

নওগাঁ-৬ আসনে বেসরকারি ভাবে  নির্বাচিত  শেখ রেজাউল ইসলাম(রেজু) 

আওয়ামী লীগের ঘাঁটি টুঙ্গিপাড়া-কোটালীপাড়ায় ঐতিহাসিক জয় পেয়েছে বিএনপির এস এম জিলানী

ত্রিশালে বিএনপির প্রার্থী ডা. লিটন নির্বাচিত

বাগমারায় জামায়াত প্রার্থী ডা. আব্দুল বারী সরদার বেসরকারিভাবে নির্বাচিত

বাগেরহাট-৪ আসন:  মোরেলগঞ্জে জামায়াত  প্রার্থী আলীম বিপুল  ভোটে বিজয়ী

চট্টগ্রাম-৪ আসনে আসলাম চৌধুরী বিপুল ভোটে নির্বাচিত

সিরাজগঞ্জ-৪:উল্লাপাড়ায় মাওলানা রাকিবুল ইসলাম খান বিজয়ী

নেত্রকোণা-৪ আসনে,জামানত হারালেন দুই নারী প্রার্থী

রংপুর-০২ আসনে এ টি এম আজহারুল ইসলাম বিপুল ভোটে বিজয়ী

কুড়িগ্রাম-৩ উলিপুর আসনে জামায়াতে ইসলামীর মাহাবুবুল আলম সালেহী বিজয়ী