ঢাকা শনিবার, ২৯ আগস্ট, ২০২৬

সিরাজগঞ্জ -৩ আসনে ধানের শীষের প্রার্থী ভিপি আয়নুল বেসরকারি ভাবে বিজয়ী


তাড়াশ প্রতিনিধি photo তাড়াশ প্রতিনিধি
প্রকাশিত: ১৩-২-২০২৬ রাত ৮:৪৭

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ- তাড়াশ) সংসদীয় আসনে বড় ব্যবধানে জয়লাভ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ভিপি 
মো. আয়নুল হক । তিনি ১৭৩৫১৪ ভোট পেয়ে বেসরকারিভাবে সংসদ সদস্য (এমপি) নির্বাচিত হয়েছেন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দিবাগত রাতে তাড়াশ  উপজেলা পরিষদ  সম্মেলন কক্ষে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান ।
প্রাপ্ত ফলাফল অনুযায়ী, মো. আয়নুল হক ভিপির নিকটতম প্রতিদ্বন্দ্বী ১০ দলীয় জোট খেলাফত মজলিস মনোনীত রিকশা  প্রতীকের প্রার্থী মুহা. আব্দুর রউফ সরকার পেয়েছেন ১১৫৮৩৩ ভোট। ভিপি আয়নুল  ৫৭৬৮১ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন। 
নির্বাচনে অংশ নেওয়া অন্যান্য প্রার্থীদের মধ্যে স্বতন্ত্র মো. ইলিয়াস রেজা রবিন ( ঘোড়া) ৯৮৭ ভোট এবং  জাতীয় পার্টির মো. ফজলুল হক  (লাঙ্গল) ১৬২৭ ভোট পেয়েছেন। 
নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, এই আসনটি তাড়াশ - রায়গঞ্জ নিয়ে গঠিত। তাড়াশে মোট ভোটার  সংখ্যা ১ লাখ ৬৮ হাজার ৫৫৮ জন। রায়গঞ্জে ২ লাখ ৭৫ হাজার ৮৬৯ জন। এর মধ্যে ২ লাখ ৯৭ হাজার ৯৭৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। ৬০টি কেন্দ্রে অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে সকাল সাড় ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছিল। দিনের শুরুতে ভোটার উপস্থিতি কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে নারী ও তরুণ ভোটারদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।

Aminur / Aminur

‎বাগেরহাটে দাবীকৃত চাঁদা না পাওয়ায় বালু উত্তোলনের পাইপ ভাংচুর

মোরেলগঞ্জে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে মানববন্ধন

গুরুদাসপুরে পুলিশের ওপর হামলার অভিযোগে ৯ জন আটক

ত্রিশালে শিক্ষক শূণ্যতায় ব্যাহত প্রাথমিক শিক্ষা কার্যক্রম

টঙ্গীতে নিষিদ্ধ আওয়ামী লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার, আদালতে প্রেরণ

‎সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

কাপ্তাই হ্রদের পানিতে তলিয়ে গেছে ঝুলন্ত সেতু, পর্যটকদের চলাচলে নিষেধাজ্ঞা

তীব্র যানজটে চার ঘণ্টা আটকে অ্যাম্বুলেন্সে রোগীর মৃত্যু

বাল্কহেডে চাঁদা দাবি, না পেয়ে মারধর, টাকা ও মালামাল লুটের অভিযোগ কথিত নেতা রাসেদের বিরুদ্ধে

শ্বশুরবাড়ির লোকদের বিরুদ্ধে গৃহবধূকে নির্যাতন করে হত্যার অভিযোগ পরিবারের

মান্দায় বিতর্কিত ইউএনও পদন্নোতিতে সুশীল সমাজের ক্ষোভ:বিভাগীয় ব্যবস্থা গ্রহণের দাবি

মনপুরায় হাসপাতালের ময়লা পরিষ্কারে অর্ধশতাধিক যুবদল নেতাকর্মী

ত্রিশালে জরাজীর্ণ ঘরে দিন কাটছে বৃদ্ধা সমেলার