ঢাকা শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬

টাঙ্গাইল-৬ আসনে ধানের শীষের বিশাল জয়: ১৫১ কেন্দ্রে রবিউল আওয়াল লাভলুর চমক


রিফাত মিয়া, নাগরপুর photo রিফাত মিয়া, নাগরপুর
প্রকাশিত: ১৩-২-২০২৬ রাত ৮:৫৪

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনে বিপুল ভোটের ব্যবধানে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী মোঃ রবিউল আওয়াল লাভলু। ১২ ফেব্রুয়ারি ২০২৬ রোববার রাতে টাঙ্গাইল জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার শরীফা হক স্বাক্ষরিত চূড়ান্ত ফলাফল বিবরণী থেকে এই তথ্য জানা গেছে।
রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রমতে, এই আসনের মোট ১৫৫টি কেন্দ্রের (পোস্টাল ভোটসহ) সবকটির ফলাফল পাওয়া গেছে। এতে বিএনপি প্রার্থী মোঃ রবিউল আওয়াল লাভলু ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ১,৫০,৯৫২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী ডা: এ.কে.এম. আব্দুল হামিদ দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে পেয়েছেন ৯১,৯১৪ ভোট। বিজয়ী প্রার্থীর সাথে নিকটতম প্রতিদ্বন্দ্বীর ভোটের ব্যবধান ৫৯,০৩৮।
নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা অন্য প্রার্থীদের মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের মোঃ আখিনুর মিয়া (হাতপাখা) ১২,০৬৮ ভোট পেয়ে তৃতীয় অবস্থানে রয়েছেন। এছাড়া স্বতন্ত্র প্রার্থী মোঃ জুয়েল সরকার (হরিণ) ১৫,১৬১ ভোট, জাতীয় পার্টি-জেপির তারেক শামস খান (বাইসাইকেল) ৩,৪৮৯ ভোট, স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ আশরাফুল ইসলাম (মোরগ) ২,৯৯৬ ভোট এবং জাতীয় পার্টির মোহাম্মদ মামুনুর রহিম (লাঙ্গল) ১,১৬৬ ভোট পেয়েছেন।
১৩৫, টাঙ্গাইল-৬ আসনে মোট ভোটার সংখ্যা ৪,৬৮,০৭৬ জন। এর মধ্যে মোট ২৮,৩৪,৭১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। যার মধ্যে বৈধ ভোটের সংখ্যা ২,৭৭,৭৪৬টি এবং বাতিলকৃত ভোটের সংখ্যা ৫,৭২৫টি। নির্বাচনী এলাকায় প্রদত্ত ভোটের গড় হার ৬০.৫৬ শতাংশ।
রিটার্নিং অফিসারের প্রতিবেদন অনুযায়ী, নির্বাচনী এলাকার কোনো কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত বা বন্ধ ঘোষণা করতে হয়নি। কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে বলে প্রশাসন জানিয়েছে।
বিজয় ঘোষণা হওয়ার পর থেকেই নাগরপুর ও দেলদুয়ার উপজেলার নেতা-কর্মীদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে। নবনির্বাচিত সংসদ সদস্য মোঃ রবিউল আওয়াল লাভলু এই বিজয়কে গণতন্ত্রকামী মানুষের বিজয় হিসেবে অভিহিত করেছেন।

Aminur / Aminur

কেরুজ কমপ্লেক্সে সর্বকালের রেকর্ড মুনাফা : কমেছে চিনিকলের লোকসান

মনপুরায় ৯ পিস ইয়াবাসহ যুবক আটক, থানায় মামলা

নির্মানাধীন ড্রেনে ময়লার স্তূপ,পানি নিষ্কাশনে বড় বাধা

নজরুল পদক- ২০২৬, পেলেন ভূরুংগামারীর কৃতী সন্তান কবি আবদুল হাই শিকদার

নওগাঁয় মেয়ে সন্তান জন্ম দেওয়ায় স্ত্রীকে হত্যা, স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

পেকুয়ায় ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার

কুড়িগ্রামে পুলিশ-বিজিবির যৌথ অভিযানে ভারতীয় মোবাইলের বড় চালান জব্দ

ইসলামী যুব আন্দোলনের নেতার হত্যার প্রতিবাদে মহাসড়ক অবরোধ, তীব্র যানজট

মাগুরায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত নারী

জিয়ানগরের খায়েরহাট বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ

ধুনটের চৌকিবাড়ীতে গোলাম মাহবুব প্যারিসের সুস্থতা কামনায় দোয়া মাহফিল

পেকুয়ায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্রদল

পিরোজপুরের কাউখালীতে টহল শেষে ফেরার পথে নৌ পুলিশের ওপর হামলা