ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

ভূঞাপুর স্বাস্থ্য কমপ্লেক্স ১০০ শয্যায় উন্নীত করা হবে: সালাম পিন্টু


ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি photo ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ১৪-২-২০২৬ দুপুর ১:৫৯

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ শয্যা থেকে ১০০ শয্যায় উন্নীত করার ঘোষণা দিয়েছেন টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টু। সেই সাথে যমুনা চরাঞ্চলের মানুষের দোরগোড়ায় আধুনিক চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ারও অঙ্গীকার ব্যক্ত করেন তিনি। ​শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাতে ভূঞাপুর উপজেলা বিএনপির কার্যালয়ে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন- উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০০ শয্যায় উন্নীত করার মাধ্যমে সেবার পরিধি বাড়ানো হবে। বিশেষ করে চরাঞ্চলের মানুষের সুচিকিৎসা নিশ্চিত করতে নেওয়া হবে বিশেষ উদ্যোগ। যমুনা নদীতে স্থায়ী ও শক্তিশালী বেড়িবাঁধ নির্মাণ করা হবে। এটি সম্পন্ন হলে এই অঞ্চলে বড় বড় শিল্পকারখানা গড়ে তোলা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন। এলাকায় আধুনিক পার্ক নির্মাণ এবং সাধারণ মানুষের বিনোদনের সুযোগ সৃষ্টির পরিকল্পনা রয়েছে। সন্ত্রাস ও অপরাধমুক্ত একটি 'নিরাপদ গোপালপুর-ভূঞাপুর' গড়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি। সদ্য নির্বাচিত সংসদ সদস্য আরও বলেন, "আমার মূল লক্ষ্য চরাঞ্চলের অবহেলিত মানুষের ভাগ্য পরিবর্তন করা। শিল্পায়ন এবং আধুনিক অবকাঠামো নির্মাণের মাধ্যমে এই অঞ্চলকে একটি উন্নত জনপদে রূপান্তর করা হবে।"

এমএসএম / এমএসএম

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ