চরফ্যাশন–মনপুরায় মানুষের রায়: উন্নয়নের প্রত্যাশায় নতুন অধ্যায়
ভোলা ৪ (চরফ্যাশন–মনপুরা) আসনে নবনির্বাচিত সংসদ সদস্য হিসেবে বিজয়ী হয়েছেন নুরুল ইসলাম নয়ন। তবে স্থানীয়দের ভাষ্যে, এটি কেবল একজন প্রার্থীর ব্যক্তিগত সাফল্য নয় এ বিজয় চরফ্যাশন ও মনপুরার মানুষের দীর্ঘদিনের আশা-আকাঙ্ক্ষা, প্রত্যাশা ও বঞ্চনার প্রতিফলন।
দ্বীপাঞ্চল মনপুরা বহু বছর ধরে অবকাঠামোগত সীমাবদ্ধতা ও যোগাযোগ সমস্যার কারণে উন্নয়নের মূলধারা থেকে কিছুটা বিচ্ছিন্ন। ২৪ ঘণ্টা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ, জাতীয় গ্রিড সংযোগ, টেকসই নৌ-যোগাযোগ, মানসম্মত স্বাস্থ্যসেবা ও শিক্ষাব্যবস্থার উন্নয়ন-এসবই ছিল মনপুরাবাসীর দীর্ঘদিনের দাবি।এর আগে এ আসন থেকে একাধিক জনপ্রতিনিধি নির্বাচিত হলেও স্থানীয়দের মতে, বহু ন্যায্য দাবি পূরণে কাঙ্ক্ষিত অগ্রগতি দেখা যায়নি। বিশেষ করে মনপুরায় জাতীয় গ্রিডের বিদ্যুৎ পুরোপুরি বাস্তবায়িত না হওয়ায় মানুষের মাঝে হতাশা ছিল স্পষ্ট। ফলে এবারের নির্বাচনে ভোটাররা উন্নয়নকেন্দ্রিক প্রত্যাশাকে সামনে রেখেই তাদের রায় দিয়েছেন বলে ধারণা করা হচ্ছে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই বিজয় একটি বার্তা বহন করে-জনগণ দৃশ্যমান কাজ দেখতে চায়, প্রতিশ্রুতির বাস্তবায়ন চায় এবং জবাবদিহিতামূলক নেতৃত্ব প্রত্যাশা করে। স্থানীয়রা আশা করছেন, দল-মত নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে নবনির্বাচিত সংসদ সদস্য চরফ্যাশন-মনপুরাকে টেকসই উন্নয়নের পথে এগিয়ে নিতে কার্যকর পদক্ষেপ নেবেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ইতোমধ্যে অভিনন্দন ও শুভকামনার বার্তা ছড়িয়ে পড়েছে। অনেকেই বলছেন, এই বিজয়কে অর্থবহ করে তুলতে হলে দ্রুত সময়ের মধ্যে অগ্রাধিকারভিত্তিক উন্নয়ন পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন জরুরি।
চরফ্যাশন–মনপুরার মানুষ এখন তাকিয়ে আছেন তাদের নতুন প্রতিনিধির কর্মপরিকল্পনা ও কার্যকর উদ্যোগের দিকে-যাতে দ্বীপাঞ্চলের সম্ভাবনা বাস্তবে রূপ নেয় এবং বহুদিনের প্রত্যাশা পূরণ হয়।
এমএসএম / এমএসএম
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ