ঢাকা সোমবার, ১৭ আগস্ট, ২০২৬

হাতিয়ায় বিএনপি প্রার্থীর বাসায় হামলার ঘটনায় আহত (১৫) নৌবাহিনীর দুঃখ প্রকাশ


হাতিয়া সংবাদদাতা photo হাতিয়া সংবাদদাতা
প্রকাশিত: ১৪-২-২০২৬ দুপুর ৩:৩৯

নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ায় বিএনপির প্রার্থী মাহবুবের রহমান শামীমের বাসায় হামলার ঘটনায় নৌবাহিনীর পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে। শুক্রবার রাত ১১টা ৪৫ মিনিটে হাতিয়া থানার সামনে এক সংবাদ সম্মেলনে নৌবাহিনীর হাতিয়া কন্টিনজেন্টের সেকেন্ড ইন কমান্ড লেফটেন্যান্ট কমান্ডার আরাফাত এ দুঃখ প্রকাশ করেন। সংবাদ সম্মেলনে তিনি বলেন, নৌবাহিনী ক্যাম্পের পেছনে রাত ৮টার দিকে কিছু দুষ্কৃতিকারী জমিজমা সংক্রান্ত বিষয়ে নিজেদের মধ্যে মারামারিতে জড়ায় এবং শব্দ বোমার বিস্ফোরণ ঘটায়। এ সময় প্রাথমিকভাবে নৌবাহিনীর সদস্যরা ধারণা করে যে নৌবাহিনীর ক্যাম্পে আক্রমণ করা হচ্ছে। তাৎক্ষণিক নৌবাহিনী সদস্যরা ওই স্থানে ছুটে যায় এবং দুষ্কৃতিকারীদের ধাওয়া করে। এই পরিস্থিতিতে বিএনপি প্রার্থী শামীম সাহেবের বাসায় দুষ্কৃতিকারীদের ধরার জন্য কিছু নৌবাহিনী প্রবেশ করেন। এমন একটি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টির প্রেক্ষিতে ভুল বোঝাবুঝির জন্য নৌবাহিনী দুঃখ প্রকাশ করছে।
তিনি আরও বলেন, ‘এ ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি ভবিষ্যতে যেন না হয় আমরা আরও সতর্ক থাকব।’
এই পরিস্থিতিকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু ভিডিও ছড়িয়ে পড়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘এ ধরনের অপতথ্য থেকে আপনারা দূরে থাকুন এবং অপতথ্য ছড়ানো থেকে বিরত থাকুন। পরিস্থিতি খুবই স্বাভাবিক আছে। বাংলাদেশ নৌবাহিনী ক্যাম্প আক্রান্ত হয়নি। আমরা সুস্থ এবং স্বাভাবিকভাবে হাতিয়ার আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত থাকব।’
প্রত্যক্ষদর্শীরা জানান, হাতিয়া দ্বীপ কলেজ সংলগ্ন নৌবাহিনীর ক্যাম্পের পাশে জায়গা দখলকে কেন্দ্র করে একটি গ্রুপ বিস্ফোরণ ঘটায়। এতে নৌবাহিনীর সদস্যরা তাদের ক্যাম্পে হামলা হয়েছে মনে করে ঘটনাস্থলে বেরিয়ে আসে। এ সময় দুষ্কৃতিকারীদের কয়েকজন দৌড়ে বিএনপির প্রার্থী মাহবুবের রহমান শামীমের বাসার দিকে ঢুকে পড়ে। পেছনে পেছনে নৌবাহিনীর সদস্যরাও সেখানে প্রবেশ করেন। দুষ্কৃতিকারীদের ধরতে গিয়ে কয়েকটি কক্ষ ভাঙচুরের ঘটনা ঘটে। এ সময় বেশ কয়েকজন আহত হয়।আহতদের মধ্যে তিনজনকে সাব্বির উদ্দিন মাসুম (৩৬,) এরশাদ উদ্দিন (৩২)ও মোহাম্মদ বোরহান উদ্দিনকে (৩৪)  উন্নত  চিকিৎসার জন্য ঢাকা নিয়ে যাওয়া হয়। অন্যান্যদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।  এতে উদ্ভূত পরিস্থিতির সৃষ্টি হয় এবং এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনার সময় বিএনপির প্রার্থী মাহবুবুর রহমান শামীম বাসার বাইরে অবস্থান করছিলেন। পরে তিনি সংবাদ পেয়ে বাসায় এসে নৌবাহিনীর সদস্যদের সঙ্গে কথা বলেন। আলোচনার একপর্যায়ে নৌবাহিনী তাদের ভুল বুঝতে পারে এবং পরে দুঃখ প্রকাশ করে। নৌবাহিনীর ব্রিফিং এর সময় হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলাউদ্দিন, উপজেলা ভূমি কর্মকর্তা, এবং বিএনপির প্রার্থী মাহবুবুর রহমান শামীম, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা  উপস্থিত ছিলেন। 

এমএসএম / এমএসএম

অভয়নগরে দিনে-রাতে চুরি, আতঙ্কে বাসিন্দারা কঠোর অভিযানে নামছে পুলিশ

প্রেমের বিয়ের ৭ বছর পর স্ত্রীকে শ্বাসরোধে হত্যা,অভিক্ত স্বামী পলাতক

মনিরামপুরে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে এমপি গাজী এনামুল হক

চলনবিলে বিদ্যুৎপৃষ্টে খড় ব্যবসায়ীর মৃত্যু

লাকসামে মাদক বিরোধী র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত

মাদক, স্মার্টফোন আসক্তি, সামাজিক অবক্ষয়কে লাল কার্ড দেখিয়ে শপথ নিলেন দেবীগঞ্জে কয়েক শতাধিক শিক্ষার্থী

কুড়িগ্রামে ১১১ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ, ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা

নাগেশ্বরীতে পুলিশের অভিযানে ২৫ লাখ টাকার ভারতীয় প্যান্ট পিস জব্দ করেছে পুলিশ

তিন অর্থবছরেও নির্মাণ হয়নি কালভার্ট, দুর্ভোগে ৫ গ্রামের মানুষ

বরিশাল সদরে যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা

ঘোড়াঘাটে ১,১৩৭ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নবীনগরে গরু চুরির অভিযোগে গণপিটুনিতে ১ জন নিহত

চরম অনিশ্চয়তায় কাটছে কিশোর রাহুলের জীবন