ঢাকা শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

অন্ধকার জগতের হাতছানি থেকে তরুণ সমাজকে ফেরাতে মাদকবিরোধী জনসমাবেশ


চিতলমারী প্রতিনিধি photo চিতলমারী প্রতিনিধি
প্রকাশিত: ১৪-২-২০২৬ বিকাল ৫:৩৬

মাদক, সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে সামাজিক সচেতনতা গড়ে তুলতে আজ শুক্রবার ১৪ ফেব্রুয়ারি ২০২৬ আড়িয়ারঘোপ ও পরানপুর এলাকার সর্বস্তরের জনগণের অংশগ্রহণে এক গঠনমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভাটি আয়োজন করা হয় আড়িয়ারঘোপ ফুটবল মাঠ-এ।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবক দিদার উদ্দিন মোল্লা। এতে বক্তব্য দেন বড়বাড়িয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এম এস আই শিপন, বড়বাড়িয়া ৫ নম্বর ইউপি সদস্য ছিদ্দিক মোল্লা, ওয়ার্ড জামায়াত নেতা **বিপ্লব কাজী**সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, মাদক আজ সমাজের নীরব ঘাতক। এটি শুধু একজন মানুষকে নয়, ধ্বংস করে দেয় একটি পরিবার, একটি প্রজন্ম এবং শেষ পর্যন্ত পুরো সমাজব্যবস্থাকে। সামান্য কৌতূহল কিংবা ভুল সঙ্গ থেকেই তরুণরা ধীরে ধীরে অন্ধকার জগতের দিকে পা বাড়ায়, যার পরিণতি হয় ভয়াবহ।
সভাপতির বক্তব্যে দিদার উদ্দিন মোল্লা বলেন,“আমার নিজের বাড়ির আশপাশেই প্রকাশ্যে মাদক কেনাবেচা হয়। কারবারিরা প্রভাবশালী হওয়ায় অনেক সময় প্রতিবাদ করাও কঠিন হয়ে পড়ে। কিন্তু আমরা যদি নীরব থাকি, তাহলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম অন্ধকারে হারিয়ে যাবে। তাই প্রশাসনের কঠোর নজরদারি ও কার্যকর পদক্ষেপ এখন অত্যন্ত জরুরি। এম এস আই শিপন তার বক্তব্যে বলেন,“যারা কোনো রাজনৈতিক দলের নাম ব্যবহার করে মাদক ব্যবসার সঙ্গে জড়িত, তাদের স্পষ্ট ভাষায় সতর্ক করছি—এই পথ ছেড়ে দিন। অন্যথায় আইনগত ও সামাজিকভাবে কঠিন পরিণতির মুখোমুখি হতে হবে। আমাদের সন্তানদের নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে আমরা কোনো ছাড় দেব না।”
বক্তারা আরও বলেন, মাদক একটি অন্ধকার জগত—যেখানে স্বপ্নের মৃত্যু ঘটে, মানবিকতা লোপ পায় এবং অপরাধ সমাজে শিকড় গেড়ে বসে। এখনই সামাজিক প্রতিরোধ গড়ে না তুললে আগামী দিনে এর ভয়াল থাবা আরও বিস্তৃত হবে।
আলোচনা সভা শেষে উপস্থিত সবাই মাদক, সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ সামাজিক আন্দোলন গড়ে তোলার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।

এমএসএম / এমএসএম

দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা

বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড

টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই

আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি

কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর

ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ

এলজিইডি, গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

রায়গঞ্জে জেলি পুশ করা ৪৫০ কেজি চিংড়ি জব্দ, মাটিচাপা দিয়ে ধ্বংস

আপন চাচার হাতে ভাতিজাকে মারধরের অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিত্যক্ত আমবাগান থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

দলবদলু ও কুচক্রীদের অপপ্রচার': লালমনিরহাটে কড়া প্রতিবাদ বিএনপির

যুবসমাজকে মাদকমুক্ত করতে জুড়ীতে আনসার সদস্য সাইফুরের প্রশংসনীয় উদ্যোগ

তুরাগে ২১০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার