ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

টঙ্গীতে বিএনপির দু‘গ্রুপের সংঘর্ষ, দলীয় কার্যালয় ভাঙচুর


আবিদ হোসেন বুলবুল, গাজীপুর photo আবিদ হোসেন বুলবুল, গাজীপুর
প্রকাশিত: ১৪-২-২০২৬ বিকাল ৫:৩৮

গাজীপুরের টঙ্গী পশ্চিম থানা এলাকায় নির্বাচন পরবর্তী বিএনপি দুই গ্রুপের সংঘষে অফিস ভাংচুর আহত কয়েকজন। শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে পার্টি অফিস দখলকে কেন্দ্র করে বিএনপি'র দুই গ্রুপের মধ্যে এই সংঘর্ষ হয়। সংঘর্ষে কয়েকজন নেতাকর্মী আহত হন। পরে আহতদের উদ্ধার করে টঙ্গী আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। এঘটনায় পর টঙ্গী পশ্চিম থানা একটি অভিযোগ দায়ের করা হয়েছে। 
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে টঙ্গী পশ্চিম থানাধীন সাতাইশ স্কুলের পশ্চিম পাশে অবস্থিত বিএনপির পার্টি অফিসে বসে থাকা নেতাকর্মীদের ওপর বিএনপি নেতা বেলালের নেতৃত্বে একটি দল দেশীয় অস্ত্রসহ পার্টি অফিসে ঢুকে ব্যাপক ভাঙচুর চালায় এবং উপস্থিত নেতাকর্মীদের মারধর করে। এতে কয়েকজন গুরুতর আহত হন।
ভুক্তভোগী মোঃ মোজাম্মেল লস্কর থানায় দেওয়া লিখিত অভিযোগে উল্লেখ করেন, দীর্ঘদিন ধরে স্থানীয় কয়েকজন নেতাকর্মীর সঙ্গে তার বিরোধ চলছিল। ঘটনার রাতে মোঃ বেলাল খান ও আশরাফুল ইসলামসহ অজ্ঞাতনামা ১৫/২০ জন অস্ত্রশস্ত্র নিয়ে পার্টি অফিসে প্রবেশ করে এলোপাতাড়ি হামলা চালায়। অভিযোগে আরও বলা হয়, চাপাতির কোপে তার মাথায় গুরুতর জখম হয় এবং লোহার পাইপ ও রড দিয়ে মারধর করা হয়।
এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ মোঃ শাহিন খান জানান, বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ ও মারামারির ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগপত্র গ্রহণ করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে ঘটনার প্রকৃত কারণ, সংঘর্ষে জড়িতদের ভূমিকা এবং হামলায় ব্যবহৃত অস্ত্র সম্পর্কে বিস্তারিত তদন্ত শুরু হয়েছে। ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ, প্রত্যক্ষদর্শীদের জবানবন্দি গ্রহণ এবং সংশ্লিষ্টদের শনাক্ত করার কাজ চলছে। তদন্তে দোষীদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। 

এমএসএম / এমএসএম

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত