ঢাকা সোমবার, ৩০ মার্চ, ২০২৬

যশোর ৬ কেশবপুর আসন জামায়াতের ২৯ বছর পর পুনরুদ্ধার


সোহেল পারভেজ, কেশবপুর photo সোহেল পারভেজ, কেশবপুর
প্রকাশিত: ১৪-২-২০২৬ বিকাল ৫:৪৫

দীর্ঘ ২৯ বছর পর দ্বিতীয়বারের মতো যশোর-৬ (কেশবপুর) আসন থেকে বিজয়ী হলো জামায়াতে ইসলামী। গত বৃহস্পতিবার অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসন থেকে জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অধ্যাপক মোক্তার আলী ৯১ হাজার ১৮ ভোট পেয়ে সংসদ সদস্য হিসেবে জয়লাভ করেন। মোক্তার আলী জয়ী হওয়ার মধ্য দিয়ে ২৯ বছর পর হারানো আসন পুনরুদ্ধার করলো জামায়াত। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকের প্রার্থী বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আবুল হোসেন আজাদ পেয়েছেন ৭৯ হাজার ৩২১ ভোট। এ ছাড়াও জামানত হারানো অপর তিন প্রতিদ্বন্দ্বী প্রার্থী (হাতপাখা) প্রতীকের শহিদুল ইসলাম এক হাজার ২৭৫ ভোট, (লাঙ্গল) প্রতীকের জি এম হাসান ৯৬০ ভোট, (ঈগল) প্রতীকের মাহমুদ হাসান ৬৫৭ ভোট পেয়েছেন। গত বৃহস্পতিবার রাতে কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা রেকসোনা খাতুন স্বাক্ষরিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ এর বেসরকারি ফলাফল এ তথ্য জানা গেছে।
অধ্যাপক মোক্তার আলী কেশবপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমির। এর আগে ১৯৯১ সালে যশোর-৬ আসন হতে জামায়াত ইসলামী থেকে মাওলানা সাখাওয়াত হোসেন সংসদ সদস্য নির্বাচিত হন। দীর্ঘ ২৯ বছর পর দ্বিতীয়বারের মতো জামায়াতে ইসলামীর প্রার্থী এ আসন থেকে নির্বাচিত হলেন। ১৯৭৯ সালে যশোর-৬ (কেশবপুর) আসন থেকে একবারই বিএনপির প্রার্থী গাজী এরশাদ আলী সংসদ সদস্য পদে নির্বাচিত হয়েছিলেন। ১৯৮৬ সালে ২০২০ স্বতন্ত্র (আওয়ামী লীগ) আব্দুল হালিম, ১৯৮৮ সালে জাতীয় পার্টির আব্দুল কাদের, ১৯৯৬ ও ২০০১ সালে আওয়ামী লীগের এএসএইচকে সাদেক, ২০০৮ সালে আওয়ামী লীগের শেখ আব্দুল ওহাব, ২০১৪ ও ২০১৮ সালে আওয়ামী লীগের ইসমাত আরা সাদেক, সালের উপনির্বাচনে আওয়ামী লীগের শাহীন চাকলাদার, ২০২৪ সালে স্বতন্ত্র আজিজুল ইসলাম (ছাত্রলীগ নেতা) সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৯৬ সাল থেকে ২০২৪ সালের ৭ জানুয়ারি পর্যন্ত দীর্ঘ ২৮ বছর যশোর-৬ আসনটি আওয়ামী লীগের দখলে ছিল।
স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দীর্ঘদিন পর এই আসনে জামায়াতের জয় স্থানীয় রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করবে। ব্যক্তি হিসেবে সৎ, নিষ্ঠাবান এবং বিচক্ষণ। উন্নয়নের স্বার্থে মাননীয় সংসদ সদস্য মহোদয় কে আমাদের সকলের সহযোগিতা করা প্রয়োজন। 
এদিকে নির্বাচিত হয়ে শনিবার সকালে নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যাপক মুক্তার আলী পরাজিত বিএনপি'র প্রতিদ্বন্দ্বী প্রার্থী আলহাজ্ব আবুল হোসেন আজাদ এর সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন। এসময় মিষ্টিমুখ ও ফুলের শুভেচ্ছা সহ কুশল বিনিময় এবং উপজেলাকে সুন্দর করে সাজাতে সার্বিকভাবে সহযোগিতার আশ্বাস দেন। শনিবার দিনব্যাপী নির্বাচন পরবর্তী যশোর-৬ কেশবপুর উপজেলার বিভিন্ন স্থানে ভোটার কর্মী সমর্থক ও সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন। এসময় সকলের উদ্দেশ্যে  বিজয়ী সংসদ সদস্য অধ্যাপক মোস্তার আলী বলেন, আমার ভোটার কর্মী সমর্থক ও সাধারণ মানুষের প্রতি আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি। “জনগণের প্রত্যাশা পূরণে আমি সর্বোচ্চ আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করবো ইনশাআল্লাহ।” তবে যারা এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি করবেন তাদের জন্য শুভকর হবেনা। সকলে মিলেমিশে একটি সুন্দর উপজেলা গড়তে চাই। এখন শুধু সকলের সহযোগিতা প্রয়োজন।

এমএসএম / এমএসএম

কক্সবাজারের চকরিয়ায় মৃত হাতিকে মাটিতে পুতে ধামাচাপা দেয়ার চেষ্টা!

জাতীয় সুন্নী ওলামা মাশায়েখ পরিষদের ঈদ পুনর্মিলনী ও বিশ্ব শান্তি কামনা অনুষ্ঠান সম্পন্ন

আদমদীঘিতে হামীম পেট্রল পাম্পের ৩০ হাজার টাকা জরিমানা

হাটহাজারীতে অকটেন মজুদ থাকা সত্ত্বেও বিক্রয় বন্ধ রাখার অপরাধে জরিমানা। 

নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবক নিহত

আদমদীঘিতে ট্রাকচাপায় প্রাণ গেল শিশু হাবিবার

গোমতী নদীর তীর রক্ষায় সেনাবাহিনীর যৌথ অভিযান

বগুড়ার গাবতলীতে শ্যালো মেশিন ঘর থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

অভয়নগরে আইনশৃঙ্খলা সভা: দুর্নীতি, মাদক ও সন্ত্রাস দমনে সম্মিলিত উদ্যোগের আহ্বান

‎হত্যা মামলার আসামির ‘ক্ষোভ’: ৫০ নিরীহ চরবাসীর বিরুদ্ধে মিথ্যা মামলা

শেরপুর-৩ আসনের নির্বাচন সংশ্লিষ্ট কমিটির মত বিনিময় সভা অনুষ্ঠিত

মনপুরায় তরমুজে ভরা মাঠ, ঝড়ের আশঙ্কায় নির্ঘুম রাত চাষিদের

জ্বালানি তেলের নিরাপত্তা ও পাচার রোধে রাজশাহীতে বিজিবি মোতায়েন