ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

রংপুর-৪ আসনে ভোট কারচুপির অভিযোগে কাউনিয়া বাসস্ট্যান্ড মোড়ে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ


সাইদুল ইসলাম, কাউনিয়া photo সাইদুল ইসলাম, কাউনিয়া
প্রকাশিত: ১৪-২-২০২৬ বিকাল ৫:৫০

রংপুর-৪ (কাউনিয়া–পীরগাছা) আসনে ভোট কারচুপির অভিযোগ এনে পুনরায় ভোট গণনার দাবিতে কাউনিয়া বাসস্ট্যান্ড মোড়ে রংপুর–কুড়িগ্রাম মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ করেছে বিএনপির নেতাকর্মী ও ধানের শীষ প্রতীকের সমর্থকরা। শনিবার দুপুরে বিক্ষোভকারীরা মহাসড়কে অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকেন। এতে সড়কের উভয় পাশে যানবাহন চলাচল ব্যাহত হয় এবং এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিক্ষোভকারীদের দাবি, ঘোষিত ফলাফল সঠিক নয় এবং ভোট গণনায় অনিয়ম হয়েছে। তারা অবিলম্বে পূর্ণ পুনঃগণনার মাধ্যমে প্রকৃত ফলাফল প্রকাশের আহ্বান জানান।
এ সময় নেতাকর্মীরা বলেন, “ভোট কারচুপির মাধ্যমে জনগণের রায়কে বিকৃত করা হয়েছে। সুষ্ঠু তদন্ত ও পুনঃগণনা না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।”
রংপুর-৪ (কাউনিয়া–পীরগাছা) আসনের বিভিন্ন স্থানে গতকাল শুক্রবার দুপুরের পর থেকে এই বিক্ষোভ শুরু হয়। শুক্রবার রাতে হারাগাছ পৌরসভাসহ পীরগাছা ও কাউনিয়ায় নেতাকর্মীরা বিক্ষোভ প্রদর্শন করেন। শনিবার সকাল ১১টা থেকে হারাগাছ পৌরসভায় সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন বিএনপি নেতা-কর্মীরা। বেলা বারোটা থেকে কাউনিয়া বাসস্ট্যান্ড মোড়ে রংপুর–কুড়িগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ চলতে থাকে।
এদিকে মহাসড়ক অবরোধের কারণে তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েন। দূর-দূরান্ত থেকে আসা যাত্রী, রোগীবাহী অ্যাম্বুলেন্স ও পণ্যবাহী যানবাহন দীর্ঘ সময় সড়কে আটকে থাকে। অনেকেই বিকল্প সড়ক ব্যবহার করেন। ফলে পুরো এলাকায় স্থবির পরিস্থিতির সৃষ্টি হয়।
বিএনপি'র মনোনীত প্রার্থী এমদাদুল হক ভরসা বলেন, “ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে আমাকে হারানো হয়েছে। আমি দ্রুত সময়ের মধ্যে ভোটের পূর্ণ গণনার দাবি জানাচ্ছি। ভোট গণনা ছাড়া আমাদের আন্দোলন চলবে।”
এ সময় নেতাকর্মীরা জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেনকে উদ্দেশ্য করে ‘ভোট চোর, ভোট চোর’ স্লোগান দিতে থাকেন। এতে পুরো এলাকা স্লোগানে মুখর হয়ে ওঠে এবং উত্তেজনা বৃদ্ধি পায়।
নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফলে নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেনকে বিজয়ী ঘোষণা করা হয়েছে, আর ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নেওয়া আলহাজ্ব এমদাদুল হক ভরসা পরাজিত ঘোষণা করা হয়েছে।

এমএসএম / এমএসএম

আলাদীনের চেরাক পেয়েছেন ডাক্তার চিশতী- অল্প দিনেই কোটিপতি !

ধাম‌ইরহাটে রাসায়নিক স্প্রে করে ২ একর ১২শতক জমির ধান নষ্ট করেছে প্রতিপক্ষ 

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই

পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ

আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার

সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ

মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার

দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট

ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে

চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ

ভোলা পৌরসভায় মশক নিধন কার্যক্রমে ৪১ লাখ টাকা অনিয়ম ও আত্মসাতের অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে