ঢাকা শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬

বগুড়ায় ২ দিনে ছুরিকাঘাতে ২ যুবক খুন


সেলিম সরকার, বগুড়া photo সেলিম সরকার, বগুড়া
প্রকাশিত: ১৪-২-২০২৬ বিকাল ৫:৫২

বগুড়ায় অজ্ঞাতনামা দুর্বৃত্তদের ছুরিকাঘাতে ২ দিনে দুই কিশোর খুনের ঘটনা ঘটেছে। এ ঘটনায় সংশ্লিষ্ট এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টায় সদর উপজেলা পরিষদ সংলগ্ন এলাকায় অজ্ঞাতনামা দু’জন দুর্বৃত্ত ছুরিকাঘাতে মোঃ ফাহিম (১৯) কে গুরুতর আহত করে পালিয়ে যায়। স্থানীয় লোকজন ও আত্মীয়-স্বজন আহত ফাহিমকে দ্রুত উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়। চিকিৎসাধীন অবস্থায় আনুমানিক ১২ টার সময় ফাহিম মারা যান। স্থানীয় সূত্রে জানা যায়, ফাহিম ঢালাই ফ্যাক্টরিতে কাজ করতেন এবং পৌরসভা ১৭ নং ওয়ার্ডের একটি রাজনৈতিক দলের অঙ্গসংগঠনের সদস্য ছিলেন। এর আগে শুক্রবার সকাল সাড়ে ১১টায় শহরতলীর নিশিন্দারা ট্যাংকের সাঁকো এলাকায় পূর্ব শত্রুতার জের ধরে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা মোঃ আরিফ হোসেন (১৭) কে ছুরিকাঘাতে গুরুতর আহত করে। স্থানীয়রা আহত আরিফকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক আনুমানিক ১২ টা ১৫ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন। আরিফ শহরের কাটনার পাড়ার বাসিন্দা এবং রিপন গাড়ি সার্ভিসিং-এ কাজ করতেন।
স্থানীয়রা জানিয়েছেন, শহরে দিনে-রাতে ছুরিকাঘাতের ঘটনা বৃদ্ধি পাচ্ছে। নিরাপত্তা বাহিনীর পর্যাপ্ত উপস্থিতি না থাকায় সাধারণ মানুষ আতঙ্কিত। নিহতদের পরিবার ও প্রতিবেশীরা দ্রুত অভিযুক্তদের গ্রেফতারের দাবি জানিয়েছেন।
পুলিশ জানিয়েছে, তারা উভয় ঘটনার তদন্ত শুরু করেছে এবং অভিযুক্তদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এলাকায় অতিরিক্ত টহল জোরদার করেছে।

এমএসএম / এমএসএম

নড়াইলে গণঅধিকার পরিষদের নতুন কমিটি উদযাপন ও সাংগঠনিক সভা অনুষ্ঠিত

অপহরণকারী সন্দেহে নারীসহ দুইজনকে পুলিশে দিল স্হানীয়রা

চাঁপাইনবাবগঞ্জে চোরাই মোটরসাইকেলসহ আন্তঃজেলা চোর চক্রের ৬ সদস্য গ্রেপ্তার

ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির ৩ প্রার্থীর মনোনয়ন ফরম জমা

কাপাসিয়ায় শিক্ষার্থীদের ইভটিজিং, বখাটের ৩ মাসের কারাদন্ড দিলেন এসিল্যান্ড

বগুড়ায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

কালিহাতীতে চালককে জিম্মি করে মাইক্রোবাস নিয়ে যাওয়ার চেষ্টা, রামদা-রড উদ্ধার

‎জলাশয়ে প্রাণের জোয়ার, ত্রিশালে ছাড়া হলো মাছের পোনা

কাশবন থেকে রিভলবার ও গুলি উদ্ধার

​সাতকানিয়ায় বিদায়ি ইউএনও মাহমুদুল হাসানের মহামারী!

অভাবের সংসারে অসমাপ্ত ঘর, রেহানার পাশে হারুন মোল্লা ফাউন্ডেশন।

গোদাগাড়ীতে সীমান্তবাসীর বিকল্প কর্মসংস্থানে বিজিবির প্রশিক্ষণ, সনদ পেলেন ২০ জন

মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম. এ. খালেক আটক