ইসলামী মূল্যবোধের বিশ্বাস নিয়েই এলাকার উন্নয়নে কাজ করতে চাই: এমপি রেজু শেখ
নওগাঁ-০৬(আত্রাই- রাণীনগর) আসনের নবনির্বাচিত এমপি শেখ রেজাউল ইসলাম রেজু বলেছেন, ইসলামী মূল্যবোধের বিশ্বাস নিয়েই এলাকার উন্নয়নে কাজ করতে চাই। আমরা মুসলমান হিসেবে নামাজ, রোজা, হজ, যাকাত-এ যেমন বিশ্বাস করি তেমনি ইসলামী মূল্যবোধেও বিশ্বাস করি। তিনি বলেন, এ দেশের হক্কানী আলেমরা সর্বদা জাতিকে সঠিক পথ প্রদর্শন করে আসছেন। এরই ধারাবাহিকতায় এবারের জাতীয় নির্বাচনেও আমার নির্বাচনী এলাকাসহ সারা দেশে হক্কানী আলেমরা অবিস্মরণীয় ভূমিকা পালন করেছেন। তিনি সর্বদা হক্কানী আলেমদের পরামর্শকে অগ্রাধিকার দেয়ার আশ্বাস প্রদান করেন।
গতকাল শনিবার দলীয় কার্যালয়ে নওগাঁ জেলা জমিয়তে উলামায়ে ইসলাম, রাণীনগর উপজেলা জমিয়তে উলামায়ে ইসলামের নেতৃবৃন্দ এবং আত্রাই উপজেলার আলেমদের সাথে নির্বাচন পরবর্তী শুভেচ্ছা বিনিময়কালে উপরোক্ত কথাগুলো বলেন। এ সময় নওগাঁ জেলা জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি মুফতি রাশেদ ইলিয়াস, সাধারণ সম্পাদক হেলাল হাশেমী, রাণীনগর উপজেলা জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি কাজী মাওলানা মোজাফফর হোসেন, সাধারণ সম্পাদক মুফতি আকরাম হোসেন, যুগ্ম সম্পাদক মাওলানা খাইরুল বাশার, শিম্বা মাদ্রাসার মুহতামিম মাওলানা আনোয়ার হোসেন, আত্রাই মদীনাতুল উলুম মাদ্রাসার মুহতামিম মাওলানা মুজাহিদ খান, ইকরা নূরানী স্কুল এন্ড মাদ্রাসার পরিচালক হাফেজ সালমান সোহেল, তারাটিয়া ছোটডাঙ্গা মাদ্রাসার মুহতামিম মাওলানা ইদ্রিস আলী, মধুগুড়নই মন্ডলপাড়া জামে মসজিদের ইমাম মাওলানা আশরাফুল ইসলাম, সমসপাড়া বাজার মসজিদের ইমাম মাওলানা সোহেল মাহমুদ প্রমুখ উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
আদমদীঘিতে বিবাদমান জমিতে আদালতের বিজ্ঞপ্তি টাঙ্গানো নিয়ে মারধরে আহত-৫
আ.লীগ নেতার বাড়িতে ভূরিভোজ, সেনবাগের ওসি প্রত্যাহার
ধামরাইয়ে বিএনপি'র নেতার বিরোদ্ধে আদালতে চাঁদা দাবির মামলা
বাঁশের লাঠি দিয়ে মাথায় আঘাত, আইফোনের জন্য অপ্রিতমকে হত্যা - পুলিশ সুপার
নেত্রকোণায় ধারের টাকা ফেরত চাওয়ায় নারীকে হত্যার হুমকি প্রধান শিক্ষকের-থানায় অভিযোগ
রাণীনগরে কলেজের বরখাস্তকৃত অধ্যক্ষের ওপর হামলা,মোটরসাইকেলে অগ্নিসংযোগ
‘মব’ সৃষ্টি করে কেশবপুর প্রেসক্লাব দখল ও সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ
কাপ্তাইয়ের কর্ণফুলী নদীতে নেমে পর্যটক নিখোঁজ
বাউফলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো বাউফল উপজেলা ছাত্রদল
সাটুরিয়ায় আওয়ামীলীগ, যুবলীগ ও সেচ্ছাসেবক লীগের ৫ নেতাকর্মী গ্রেফতার
শান্তিগঞ্জেে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান
আত্রাইয়ে যুবদলের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান