সুন্দরবন শেলারচরে বনরক্ষী ফাঁড়ির পাশ থেকেই ৬ জেলেকে তুলে নিল দস্যুরা
পূর্ব সুন্দরবনের শেলারচর এলাকায় বনরক্ষীদের টহল ফাঁড়ি সংলগ্ন একটি জেলেপল্লী থেকে ছয় জেলেকে অপহরণ করেছে বনদস্যুরা। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দিবাগত রাতে সশস্ত্র দস্যুরা এই অপহরণের ঘটনা ঘটায়। স্থানীয় জেলে ও বনবিভাগের দাবি, এই ঘটনার নেপথ্যে কুখ্যাত বনদস্যু ‘করিম শরীফ বাহিনী’ জড়িত।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে পূর্ব সুন্দরবনের দুবলা ফরেস্ট টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেস্ট রেঞ্জার মিল্টন রায় বিষয়টি নিশ্চিত করেছেন।
অপহৃত জেলেরা হলেন খাইরুল (৩৫), ফারুক (২৮), সামসুল ইসলাম (২৫), সফরুল (৩২), মারুফ (২৮) ও মিলন (৩০)। এদের বাড়ি খুলনা ও বাগেরহাটের কয়রা, রামপাল ও মোরেলগঞ্জ এলাকার বিভিন্ন গ্রামে।
স্থানীয় জেলেরা জানান, শুক্রবার গভীর রাতে একদল সশস্ত্র বনদস্যু শেলারচরের ওই জেলেপল্লীতে অতর্কিত হানা দেয়। বনরক্ষীদের টহল ফাঁড়ি খুব কাছে থাকা সত্ত্বেও দস্যুরা অস্ত্রের মুখে ৬ জেলেকে জিম্মি করে গহীন বনের দিকে নিয়ে যায়। এর আগে গত বৃহস্পতিবার রাতেও দুবলার লইট্রাখালী এলাকা থেকে জেলেদের একটি মাছ ধরার ট্রলার ছিনতাই করে নিয়ে যায় দস্যুরা। পরপর এমন ঘটনায় সুন্দরবনের জেলেদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।
শেলারচরের মৎস্য ব্যবসায়ী আরিফুল হক মিঠু উদ্বেগ প্রকাশ করে বলেন, "আগে দস্যুরা গহীন নদী থেকে জেলেদের অপহরণ করত। এখন তারা বনরক্ষীদের ফাঁড়ির কাছে এসে জেলেদের ধরে নিয়ে যাওয়ার দুঃসাহস দেখাচ্ছে। আমরা বনদস্যু দমনে দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীর সাঁড়াশি অভিযানের দাবি জানাচ্ছি।"
দুবলা ফরেস্ট টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মিল্টন রায় জানান, ‘করিম শরীফ বাহিনী’ এই অপহরণের সাথে জড়িত বলে প্রাথমিক তথ্যে জানা গেছে। এর আগে লইট্রাখালী থেকে ট্রলার ছিনতাইয়ের ঘটনাটিও একই বাহিনীর কাজ হতে পারে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।
সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) মো. শরীফুল ইসলাম বলেন, "শেলারচরে ৬ জেলে অপহরণের খবর পাওয়ার পরপরই বনরক্ষীদের টহল জোরদার করার নির্দেশনা দেওয়া হয়েছে। জেলেদের নিরাপত্তা নিশ্চিত করতে বনবিভাগ সতর্ক অবস্থানে রয়েছে এবং এ ব্যাপারে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।"
এমএসএম / এমএসএম
রাজশাহীতে দৈনিক বার্তার সুবর্ণজয়ন্তী উদ্যাপন
বাগেরহাট টেকনিক্যাল স্কুল ও কলেজে মাদকাসক্তির কুফল ও এর প্রতিকার ইস্যুতে কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা
গোদাগাড়ীতে নদীভাঙনপ্রবণ এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী
জিয়ানগর সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা
সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও
শারদীয় দুর্গাপূজা ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির ৮ প্লাটুন মোতায়েন
কালিয়ায় অনলাইন প্রতারনায় দুইজন আটক, নগদ টাকা জব্দ
মনপুরায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু
ইট ভেঙে জীবিকা চলে শতবর্ষী ছব্দুলের, পাশে দাঁড়ালেন ইউএনও
সুনামগঞ্জ সদর হাসপাতালে সেবার মানউন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান নবাগত তত্বাবধায়ক ডাঃ আলী আশরাফ
শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি, সভাপতি মানিক লাল সম্পাদক সুধা রঞ্জন
আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন