বগুড়ার শেরপুরে সড়ক দুর্ঘটনায় ফায়ার সার্ভিস সদস্যের মৃত্যু
বগুড়ার শেরপুর উপজেলায় সড়ক দুর্ঘটনায় ফায়ার সার্ভিসের এক সদস্য নিহত হয়েছেন। নিহত ফায়ার ফাইটারের নাম আহসান হাবিব (৫০)। তিনি শেরপুর ফায়ার সার্ভিস স্টেশনে কর্মরত ছিলেন। শনিবার (১৫ ফেব্রুয়ারি) দিনগত রাত আনুমানিক সাড়ে ৪টার দিকে শেরপুর ফায়ার সার্ভিস স্টেশনের প্রধান গেটের ওপর একটি বাস উঠে গেলে এ দুর্ঘটনা ঘটে। ওই সময় গেটে কর্তব্যরত অবস্থায় গুরুতর আহত হন ফায়ার ফাইটার আহসান হাবিব। তাঁর পিএন নম্বর-৩২১৮৮৯৫১১১৯০।
দুর্ঘটনার পর সহকর্মীরা দ্রুত তাঁকে একটি পিকআপে করে চিকিৎসার জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল-এ নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
নিহত আহসান হাবিব গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার খামার ধনারুহা গ্রামের বাসিন্দা। তিনি ওই গ্রামের মো. আদাবর রহমানের ছেলে। বর্তমানে তাঁর মরদেহ শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। দুর্ঘটনার ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মী ও স্থানীয়রা এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন।
এমএসএম / এমএসএম
নড়াইলে গণঅধিকার পরিষদের নতুন কমিটি উদযাপন ও সাংগঠনিক সভা অনুষ্ঠিত
অপহরণকারী সন্দেহে নারীসহ দুইজনকে পুলিশে দিল স্হানীয়রা
চাঁপাইনবাবগঞ্জে চোরাই মোটরসাইকেলসহ আন্তঃজেলা চোর চক্রের ৬ সদস্য গ্রেপ্তার
ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির ৩ প্রার্থীর মনোনয়ন ফরম জমা
কাপাসিয়ায় শিক্ষার্থীদের ইভটিজিং, বখাটের ৩ মাসের কারাদন্ড দিলেন এসিল্যান্ড
বগুড়ায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
কালিহাতীতে চালককে জিম্মি করে মাইক্রোবাস নিয়ে যাওয়ার চেষ্টা, রামদা-রড উদ্ধার
জলাশয়ে প্রাণের জোয়ার, ত্রিশালে ছাড়া হলো মাছের পোনা
কাশবন থেকে রিভলবার ও গুলি উদ্ধার
সাতকানিয়ায় বিদায়ি ইউএনও মাহমুদুল হাসানের মহামারী!
অভাবের সংসারে অসমাপ্ত ঘর, রেহানার পাশে হারুন মোল্লা ফাউন্ডেশন।
গোদাগাড়ীতে সীমান্তবাসীর বিকল্প কর্মসংস্থানে বিজিবির প্রশিক্ষণ, সনদ পেলেন ২০ জন