বাগেরহাটে শিশু মেয়ের লাশ উদ্ধার
বাগেরহাট সদর উপজেলার কাড়াপাড়া সিংড়াই এলাকা থেকে মীম আক্তার (৮) নামের একজন শিশুর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার সন্ধ্যায় বসত ঘরের আড়ায় ওড়না দিয়ে পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় শিশুটির মৃতদেহ উদ্ধার করা হয়। নিহত শিশু মীম আক্তার সিংড়াই উত্তরপাড়া গ্রামের রিকশা চালক হাফিজুর রহমানের মেয়ে এবং স্থানীয় সরকারী প্রাইমারী স্কুলের ২য় শ্রেনীর ছাত্রী। স্থানীয়রা জানান, শনিবার বিকেলে মেয়েটির মাতা তার ৩ বছরের ছেলেকে রেখে পার্শ্ববর্ত্তি সবজী ক্ষেতে যায়। সন্ধ্যার আগ মুহুর্তে ছোট শিশুটি কাদতে থাকলে প্রতিবেশী নুপুর বেগম এসে দেখতে পান মীম আক্তার ঘরের আড়ার সাথে ওড়না দিয়ে ঝুলে আছে। এ সময় ডাক-চিৎকার দিলে স্থানীয়রা ছুটে আসে। এ খবর পেয়ে বাগেরহাট সদর মডেল থানা পুলিশ ওই বাড়ীতে যায় এবং লাশের সুরতহাল করে ময়না তদন্তের জন্য লাশ বাগেরহাট সদর হাসপাতাল মর্গে প্রেরন করে। তবে শিশুটি হত্যা না আত্মহত্যা এটা কেহ নিশ্চীত করে বলতে পারেনি। এ বিষয়ে বাগেরহাট সদর মডেল থানার ওসি মোঃ মাসুম খান বলেন, শিশু মেয়েটির মৃত্যুটি রহস্য জনক হওয়ায় প্রাথমিকভাবে একটি অপমৃত্যু মামলা রেকর্ড করে লাশের ময়না তদন্তে প্রেরন করা হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর মুল রহস্য উদঘাটন হবে।
এমএসএম / এমএসএম
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ