মুরাদনগরে ‘ডাবল হ্যাটট্রিক’ করা এমপি কায়কোবাদের, মন্ত্রিসভায় থাকার গুঞ্জন
জাতীয় সংসদ নির্বাচনে বহুল আলোচিত কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনে বিপুল ভোটে জয়লাভ করেছেন বিএনপির মনোনীত প্রার্থী ও দলের ভাইস-চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। ১১ দলীয় জোট ও জামায়াত সমর্থিত প্রার্থী মোঃ ইউছুফ সোহেলকে পরাজিত করে তিনি ষষ্ঠবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। এ জয়ের মধ্য দিয়ে তিনি পূর্ণ করলেন ‘ডাবল হ্যাটট্রিক’।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাতে কুমিল্লা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মু. রেজা হাসান স্বাক্ষরিত বেসরকারি ফলাফল থেকে এ তথ্য জানা যায়। রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, মুরাদনগর উপজেলার ১৫৯টি কেন্দ্রে (পোস্টাল ভোটসহ) মোট ৫ লাখ ৭২৬ জন ভোটারের মধ্যে ২ লাখ ৮৩ হাজার ৬৭৫ জন ভোটাধিকার প্রয়োগ করেন। এর মধ্যে বাতিল হয় ৯ হাজার ১৬৮টি ভোট। সব মিলিয়ে ভোটদানের হার ছিল প্রায় ৫৭ শতাংশ।
নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা অপর সাত প্রার্থীর সবাই জামানত হারিয়েছেন। তাদের মধ্যে মাওলানা আহমদ আব্দুল কাইয়ুম (কাঁচা) পেয়েছেন ৫ হাজার ৫৯১ ভোট, মোঃ বোরহান উদ্দিন (তালা) ৯১৭, মোঃ শফিকুল ইসলাম (ট্রাক) ৩৬১, চৌধুরী রাকিবুল ইসলাম (প্রজাপতি) ২৪৪, শরিফ উদ্দিন সরকার (আপেল) ১৮০, রিয়াজ মোঃ শরিফ রায়হান (সিংহ) ১৫২ এবং পীরজাদা মাওঃ এমদাদুল হক (হাতি) পেয়েছেন ১১১ ভোট।
২০০৯ সাল থেকে বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস-চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে আসা এই বর্ষীয়ান নেতা দীর্ঘ রাজনৈতিক জীবনে নানা উত্থান-পতনের মধ্য দিয়ে এগিয়েছেন। ১৯৮৬ সালে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। ১৯৮৮ সালে জাতীয় পার্টি থেকে নির্বাচিত হয়ে ধর্ম প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। ১৯৯১ সালে পরাজিত হলেও ১৯৯৬, ২০০১ ও ২০০৮ সালের নির্বাচনে জয়লাভ করেন।
বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বিভিন্ন মামলায় দণ্ডপ্রাপ্ত হয়ে দীর্ঘদিন প্রবাসে থাকলেও এবারের নির্বাচনে তার বিপুল বিজয়ে মুরাদনগর জুড়ে উৎসবের আমেজ বিরাজ করছে। রাজনৈতিক মহলে তাকে ঘিরে সম্ভাব্য মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়ার গুঞ্জন শোনা যাচ্ছে।
এমএসএম / এমএসএম
দুর্গাপূজা ঘিরে সম্প্রীতির আহ্বান, সাংবাদিকদের সঙ্গে কল্যাণ ফ্রন্টের মতবিনিময়
চাঁদপুরে দুই আড়তদারের জরিমানা, ইলিশ ও নিষিদ্ধ কারেন্টজাল জব্দ
কালকিনিতে ১৫০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে তীব্র ভাঙন, ফসলী জমি ও বসতবাড়ি রক্ষায় বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন
চন্দনাইশে চুরি-ডাকাতি ও ছিনতাইয়ের দাপট: কিশোর গ্যাংয়ের উৎপাতে চরম নিরাপত্তাহীনতায় বাসিন্দারা
টুঙ্গিপাড়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে ৫২ মাঠকর্মীকে প্রশিক্ষণ
অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন
দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা
বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড
টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই
আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি
কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর