টাঙ্গাইলে বিএনপির পরাজিত প্রার্থীর বিরুদ্ধে নবনির্বাচিত এমপি লুৎফর রহমান খান আজাদের সংবাদ সম্মেলন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ঘাটাইল (৩) এর বিএনপির পরাজিত প্রার্থী ওবায়দুল হক নাসিরের বিরুদ্ধে নানা অনিয়ম ও বিশৃঙ্খলার অভিযোগ তুলেছেন স্বতন্ত্র থেকে নবনির্বাচিত এমপি ও সাবেক মন্ত্রী লুৎফর রহমান খান আজাদ। টাঙ্গাইল প্রেসক্লাব মিলনায়তনে ১৪ ফেব্রুয়ারি এক সংবাদ সম্মেলনে লুৎফর রহমান খান আজাদ অভিযোগ করেন, নির্বাচনের আগে ও পরে তার কর্মী-সমর্থকদের ভয়ভীতি প্রদর্শন, কেন্দ্র দখলের চেষ্টা এবং বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর সঙ্গে ওবায়দুল হক নাসিরের অনুসারীরা জড়িত ছিল। তিনি বলেন, নির্বাচনে জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোট প্রদান করেছে। কিন্তু পরাজিত হয়ে একটি পক্ষ উদ্দেশ্য প্রণোদিতভাবে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা চালাচ্ছে। নবনির্বাচিত সংসদ সদস্য আজাদ আরও দাবি করেন, নির্বাচনের দিন কয়েকটি কেন্দ্রে তার এজেন্টদের বের করে দেওয়ার চেষ্টা করা হয়। বিষয়টি তিনি সংশ্লিষ্ট প্রশাসনের নজরে এনেছেন বলেও জানান। তিনি বলেন তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী ওবায়দুল হক নাসির নিজের নির্বাচনী অফিস ভাঙচুর করে, তার নেতাকর্মীদের উপর দায় চাপিয়ে মিথ্যা মামলা দিয়ে ফাঁসানোর চেষ্টা করছে। অথচ প্রতিদ্বন্দ্বী প্রার্থীর কর্মীরা আমাদের নেতা কর্মীদের বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালায়। তাদের আঘাতে এলাকায় আমার ১৫-২০জন কর্মী মারাত্মক আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন। সংবাদ প্রকাশের মাধ্যমে ঘাটাইলের জনগণের স্বার্থ ও নিরাপত্তা বিধানকল্পে বর্তমান সরকারের সহযোগিতা কামনা করেন। সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি বিগত ৩৭ বছর ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাথে সক্রিয় রাজনীতি করে আসছি। সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার হাত ধরে আমার রাজনীতিতে আগমন। এজন্য আমি বিএনপি'র সাবেক চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তথা দলের প্রতি চির কৃতজ্ঞ। সংবাদ সম্মেলনে ঘাটাইল উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি তোফাজ্জল হক সেন্টু, জেলা বিএনপি'র সাবেক সহ-সভাপতি ও ঘাটাইল পৌরসভার সাবেক মেয়র মনজুরুল হক, ঘাটাইল পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফারুক হোসেন ধলা, উপজেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক হারুন অর রশিদ, ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আফজাল হোসেন ও ছাত্রনেতা শামিম মিয়া সহ বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
চন্দনাইশে মহাপরিকল্পনা প্রণয়নের তথ্য উপস্থাপন কর্মশালা প্রশিক্ষণ অনুষ্ঠিত
নাগরপুর গয়হাটায় অবৈধ বালু পরিবহনে অভিযান, ১০ হাজার টাকা জরিমানা
রায়গঞ্জে মহাসড়ক দখল করে অবৈধ পাথর বাণিজ্য, বাড়ছে দুর্ঘটনার শঙ্কা
উলিপুর প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময়
শিবচরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃত্যু
রাণীশংকৈলের বীরাঙ্গনা টেপরী রাণী মারা গেছেন
চন্দ্রঘোনা ব্যবসায়ী কল্যাণ সমিতি নির্বাচনে সভাপতি মালেক, সম্পাদক শোয়াইব
নন্দীগ্রামে স্বপদে ফিরলেন পৌর ছাত্রদলের সভাপতি পলিন' ৬ জনের বহিষ্কারাদেশ প্রত্যাহার
কুড়িগ্রাম পিটিআই নানা অনিয়ম আর অব্যবস্থাপনায় চলছে শিক্ষক-কর্মকর্তাদের প্রশিক্ষণ
বাগেরহাট জেলা ছাত্রদলের কমিটি ঘোষণা রাসেল সভাপতি রাহুল সম্পাদক
পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫০ শয্যায় কার্যক্রম চালুর অনুমোদন
লোহাগড়ায় অষ্টম শ্রেণির স্কুলছাত্রীকে নিয়ে উধাও যুবক, থানায় অভিযোগ