ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

মানিকগঞ্জে কাচ্চি ডাইনের খাবার খেয়ে তিনজন হাসপাতালে ভর্তি


হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ photo হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ
প্রকাশিত: ১৫-২-২০২৬ দুপুর ২:২০

মানিকগঞ্জে ‘কাচ্চি ডাইন’ রেস্টুরেন্টের খাবার খেয়ে দুই নারীসহ তিনজন অসুস্থ হয়েছেন। পরে তাদেরকে মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এঘটনায় ভুক্তভোগী পরিবারের সদস্য মো. কবির হোসেন মানিকগঞ্জ সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অসুস্থ ব্যক্তিরা হলেন নাজমা বেগম (৫৬), পপি আক্তার (২৮) ও আশরাফুল আলম (৩৮)।
অভিযোগ সূত্রে জানা যায়, শনিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে আশরাফুল আলম, কবির হোসেনের বাসায় বেড়াতে যাওয়ার সময় মানিকগঞ্জ শহরের ‘কাচ্চি ডাইন’ থেকে ২৫০ মিলিলিটার করে বোতলজাত পাঁচ বোতল বোরহানি কিনে নিয়ে যান। পরে নাজমা বেগম, পপি আক্তার ও আশরাফুল আলম একসঙ্গে দুপুরের খাবার খান এবং ওই বোরহানি পান করেন। বোরহানি পান করার কিছুক্ষণ পরই তারা অসুস্থ হয়ে পড়েন। পরে তাদের উদ্ধার করে মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
মো. কবির হোসেন বলেন, ‘কাচ্চি ডাইনের বোরহানি পান করার পরই আমার মা, স্ত্রী ও মেহমান আশরাফুল আলম অসুস্থ হয়ে পড়েন। দ্রুত তাদের হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তারা চিকিৎসাধীন আছেন। আমি ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার দাবি করছি।’
‘কাচ্চি ডাইন’ রেস্টুরেন্টের ব্যবস্থাপক মো. আকাশ মৃধা বলেন, কাচ্চি ডাইনের খাবার শতভাগ হাইজেনিক। এই খাবার খেয়ে অসুস্থ হওয়ার কোন কারণ নেই। এটা নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে।
মানিকগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম জানান, লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা রওশন আরা বলেন, বিষয়টি তিনি শুনেছেন। কাচ্চি ডাইনের খাবারের মান পরীক্ষা করে কোন রকমের ত্রুটি পাওয়া গেলে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।

এমএসএম / এমএসএম

মধুখালীতে দুর্গাপূজার প্রস্তুতিমূলক সভা,প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রশংসা

মান্দায় বনাঢ়্য আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

বাকেরগঞ্জে জিনের বাদশার ১ লাখ ৮৬ হাজার টাকা প্রতারণা, গ্রেপ্তার-৩

ক্ষেতলালে মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্রের মৃত্যু

রাণীনগরে মাঠে সবুজ সমুদ্র ধানের শিষে দুলছে কৃষকের সোনালী স্বপ্ন

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা