জেলা সদরে যুবদল নেতার বাড়িতে অগ্নি-সংযোগ
বাগেরহাটে নির্বাচনোত্তর সহিংসতা অব্যাহত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষ হতে না হতেই বাগেরহাটে নির্বাচনোত্তর সহিংসতা অব্যাহত রয়েছে। রবিবার দিনগত রাত ১২ টার দিকে বাগেরহাট জেলা সদরের বিষ্ণুপুর ইউনিয়নের মান্দ্রা গ্রামে জাতীয়তাবাদী যুবদল নেতার বাড়ীতে অগ্নি সংযোগ করা হয়েছে। ইউনিয়ন যুবদলের সাধারন সম্পাদক পদপ্রার্থী আলিমুজ্জামান রানার টিনশেড বাড়ীতে দুবৃর্ত্তরা আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। আগুন দেয়ার খবর পেয়ে রাতেই বাগেরহাট থেকে ফায়ার সাভির্সের সদস্যরা গিয়ে আগুন নিয়ন্ত্রন করলেও বাড়ীটি সম্পুর্ন পুড়ে শেষ হয়ে যায়। বসত বাড়ী ও বাড়ীর অসবাবপত্র মালামাল পুড়ে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান আলীমুজ্জামান রানা। রাতেই সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। পুলিশ সুত্রে জানা গেছে, সংসদ নির্বাচনে বিএনপি দলীয় প্রার্থী ব্যারিষ্টার শেখ জাকির হোসেন পরাজিত হওয়ার খবর ছড়িয়ে পড়লে নির্বাচনের দিন রাতেই বিজয়ী প্রার্থী জামায়াতের মঞ্জরুল হক রাহাদের ওই এলাকার কর্মী সমর্থকদের বাড়ীতে হামলা চালায় বিএনপি ও যুবদলের নেতা কর্মীরা। এ খবর ছড়িয়ে পড়লে পরেরদিন সকালে জামায়াতের কর্মী সমর্থকরা পাল্টা হামলা চালিয়ে বিএনপির সাধারন সম্পাদকসহ নেতা-কর্মীদের বসত বাড়ীতে হামলা ও ভাংচুর করা হয়। ধারনা করা হচ্ছে এরই জের ধরে যুবদল নেতা বাড়ীতে আগুন দেয়া হয়েছে। আগুনে কোন হতাহত না হলেও এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। যে কোন মুহুর্তে আবারো সংঘর্ষের ঘটনা ঘটতে পারে বলে স্থানীয়রা জানান। বাগেরহাট সদর মডেল থানার ওসি মোঃ মাসুম খান বলেন, বসতবাড়ীতে আগুন দেয়ার খবর পেয়ে সেনাবাহিনী ফায়ার সার্ভিসসহ আমরা থানা পুলিশ ঘটনাস্থলে যাই। বিষয়টি তদন্ত করা হচ্ছে। আর এর আগের ঘটনায় মামলা হয়েছে এবং ২ জন কে গ্রেফতার করে আদালতে প্রেরন করা হয়েছে।
এমএসএম / এমএসএম
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ