মেহেরপুরে ক্লিনিক ভাঙচুর, চিকিৎসক লাঞ্ছিত রোগীর মৃত্যুকে কেন্দ্র করে
মেহেরপুর পৌর শহরের গতকাল (১৫) ফেব্রুয়ারি রাতে মল্লিক পাড়ায় অবস্থিত মেহেরপুর ক্লিনিকে নাসিমা খাতুন (৫৫) নামে এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে ভাঙচুর ও হামলার ঘটনা ঘটেছে। মেহেরপুর গাংনী উপজেলার গাড়াবাড়িয়া গ্রামের মুজিবুর রহমানের স্ত্রী নাসিমা খাতুন নিহত হয়েছে।
নিহত নাসিমা খাতুনকে জরায়ু সংক্রান্ত সমস্যার কারণে অপারেশনের জন্য অপারেশন থিয়েটারে নেওয়া হয়। অপারেশনের সময় চিকিৎসকের অবহেলার কারণেই নাসিমা খাতুন নিহত হয়েছেন বলে দাবি করেন ছেলে নাজমুল।
নিহত নাসিমা খাতুনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে নিহতের স্বজনরা ক্লিনিকে এসে ব্যাপক ভাঙচুর ও চালায়। অপারেশন থিয়েটার ও বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করে। ক্লিনিকের চিকিৎসক ডা. মিজানুর রহমান ও তার ছেলে ডা. অভির ওপর হামলা চালানো হলে তারা আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবিরের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তিনি জানান যে, এ ঘটনায় তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এমএসএম / এমএসএম
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান