পটুয়াখালীতে খাল থেকে যুবকের ভাসমান মরদেহ উদ্ধার
পটুয়াখালীর বাউফলের আদাবাড়িয়া ইউনিয়নের মিলঘর এলাকার খাল থেকে স্থানীয় এক যুবকের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে মরদেহ উদ্ধার করে বাউফল থানার পুলিশ।
নিহত মো. রাকিব মৃধা (২৫) মিলঘর এলাকার ঢাকাগামী মুন পরিবহন ও চেয়ারম্যান পরিবহনের টিকিট কাউন্টার পরিচালনা করতেন। তিনি একই ইউনিয়নের মহাশ্রাদ্ধী গ্রামের মৃত সোবহান মৃধার ছেলে।
বাউফল থানার পুলিশ পরিদর্শক মো. আতিকুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গতকাল বিকেলেও তাকে এলাকায় দেখা গেছে। কিন্তু রাতে তিনি বাড়ি ফেরেননি। সকাল থেকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি পরিবার। এ বিষয়ে পুলিশকে কিছুই অবগত করা হয়নি। বিকেলে স্থানীয়রা ভাসমান মরদেহের বিষয়টি থানায় জানালে আমরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করি এবং তার পরিচয় নিশ্চিত করতে সক্ষম হই।
এ বিষয়ে বাউফল সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আরিফ মোহাম্মদ শাকুর বলেন, মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে এবং ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। মৃত্যুর সঠিক কারণ উদ্ঘাটনে ইতোমধ্যে আইনশৃঙ্খলা বাহিনী কাজ শুরু করেছে বলেও জানান তিনি।
এমএসএম / এমএসএম
ধনবাড়ীতে প্রতিবন্ধীদের আত্মকর্মসংস্থানে বিনামূল্যে প্রশিক্ষণ
আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান অনুষ্ঠিত
উজিরপুরে পূজামণ্ডপ পরিদর্শনে বরিশাল রেঞ্জ ডিআইজি: ‘দুষ্কৃতকারীদের কোনো ধর্ম নেই, প্রতিহতে পুলিশ প্রস্তুত’
ভোলার বাংলাবাজার কলেজে প্রথম বর্ষের নবীনবরণ ও বৃত্তি প্রদান অনুষ্ঠান
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
মাদারীপুরে মুক্তমঞ্চের সামনে একাধিক ককটেল বিস্ফোরণ
নওগাঁর আত্রাইয়ে বজ্রপাত রোধে আনসার-ভিডিপির আড়াই কিলোমিটার সড়কে ২ হাজার ৫০০ তালবীজ রোপণ
বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণ
অন্ধকার সড়কে আলোর ব্যবস্থা করলেন প্রবাসী বাবুল খন্দকার
পিরোজপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৬ পালন
কুড়িগ্রামে নিষিদ্ধ হাইড্রোলিক হর্ন জব্দ, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা
মধুখালীতে দুর্গাপূজার প্রস্তুতিমূলক সভা,প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রশংসা