মাগুরায় লিচু বাগান থেকে এক দিনমজুরের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ
মাগুরা সদর উপজেলার রাঘবদাড় ইউনিয়নের দক্ষিণ মির্জাপুর গ্রামের বাজারপাড়া এলাকায় একটি লিচুবাগান থেকে মো. নজির মন্ডল(৫৫) নামের এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত নজির মন্ডল দক্ষিণ মির্জাপুর বাজারপাড়া ( বাল্যবাজার) এলাকার মৃত ফটিক মন্ডলের ছেলে। নিহতের স্ত্রী নিলুফা ইয়াসমিন(৪৫) জানান, গতকাল দুপুর ২:৩০ টার দিকে মাঠ থেকে বাড়ি ফেরেন, আমি তাকে গোসল ও খাবারের কথা বলে নামাজ পড়ার জন্য যাই নামাজ শেষে তাকে আর পাইনি, পরবর্তীতে আমার ভাসুরকে জানালে সবাই তখন অনেক খোঁজাখুঁজি করলেও তাকে পাইনি, সারারাত নিখোঁজ থাকার পর আজ সকাল ৭ টার দিকে বাল্য বাজারের পাশে এক লিচু বাগানে মৃত অবস্থায় তাকে পাওয়া যায়। সংসারে কোন প্রকার রাগারাগি বা কারোর সাথে কোন শত্রুতাই ছিল না বলেও তিনি জানান। এ ঘটনায় নিহতের খালাতো ভাই নায়েব মুন্সী বলেন, আমার খালাতো ভাইয়ের স্ত্রী নিলুফা ইয়াসমিন সন্ধ্যার দিকে নিখোঁজ হওয়ার সংবাদটি আমাকে জানালে অনেক খোঁজাখুঁজির পরেও কোথাও পায়নি।পরবর্তীতে আজ সকালে আমি ফজরের নামাজ পড়ে মাঠে পানি দেওয়ার জন্য যায় মাঠ থেকে ফেরার পথে দেখতে পাই লিচু বাগানে গলায় গামছা পেঁচানো অবস্থায় মাটির সাথে ঝুলে আছে ,পরবর্তীতে সবাইকে জানালে সবাই এসে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহটি উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে নিয়ে যায়। হাজীপুর পুলিশ ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বলেন, সকালে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করেছে। মৃত্যুর সঠিক কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য মাগুরা সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।
এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ জানায়। নজির মন্ডলের পরিবারের সদস্যরা জানান, তিনি দীর্ঘদিন ধরে পারিবারিক নানা দুশ্চিন্তায় ভুগছিলেন। এই ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এ ঘটনায় মাগুরা সদর থানার ওসি আশিকুর রহমান বলেন, অনেক দেনা দায়িক ও বিভিন্ন দুশ্চিন্তা থাকার কারণে আত্মহত্যা করতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য লাশটি পোস্ট মডামের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় পরিবার থেকে কোন অভিযোগ পাওয়া যায়নি বলে এ কর্মকর্তা জানান।
Aminur / Aminur
গজারিয়া ইউনিয়নে থানা পুলিশের মত বিনিময় সভা
কুড়িগ্রামে গাঁজা ও প্রাইভেটকারসহ ২ জন গ্রেফতার
শেরপুরে নারীর প্রলোভনে ডেকে নিয়ে বন্ধুকে হত্যা: ৩ বছর পর রহস্য উদঘাটন
ঠাকুরগাঁওয়ের বিএনপির রাজনীতিতে দীর্ঘদিন ধরে সক্রিয় ভূমিকা পালন করে আসছেনঃ মির্জা ফয়সল আমীন
বর্ণাঢ্য আয়োজনে পটুয়াখাালীতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
রায়গঞ্জে এমপির সঙ্গে অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রতিবাদ ও মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন
মানিকগঞ্জে স্কুল শিক্ষিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার
রংপুর মেডিকেলে ইন্টার্ন ডক্টরস সোসাইটির নির্বাচনে ড্যাব-ছাত্রদল প্যানেলের বিপুল জয়: সভাপতি শাহনেওয়াজ ও সম্পাদক রিয়াদ
ধামরাইয়ে অবৈধ টায়ার পুড়িয়ে তেল তৈরির কারখানা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর
টঙ্গীতে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র্যালি
পরীক্ষায় অংশ না নিয়েও কর্মকর্তার স্বজনদের নাম ফ্যামিলি কার্ড গণনাকারী নিয়োগের চূড়ান্ত তালিকায়
শিক্ষার জন্য কাজ করাই কি জাহাঙ্গীর আলমের অপরাধ?বাদ দেওয়া নিয়ে এলাকাবাসীর প্রশ্ন