ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

ভারতে এক মাসে ২০ লাখ হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট নিষিদ্ধ


ডেস্ক রিপোর্ট  photo ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ৩-১০-২০২১ সকাল ৯:৪৩

ভারতে এক মাসে ২০ লাখেরও বেশি অ্য়াকাউন্ট নিষিদ্ধ করল হোয়াটসঅ্যাপ। দেশটির নতুন তথ্যপ্রযুক্তি আইন অনুসারে প্রতি মাসে সরকারকে রিপোর্ট জমা দিতে হয় সোশাল মিডিয়া ও ওটিটি প্ল্যাটফর্মগুলোকে। তেমনই হোয়াটসঅ্যাপের আগস্ট মাসের কমপ্লায়েন্স রিপোর্টে উঠে এল এই তথ্য। জানা গিয়েছে, কেবল আগস্ট মাসে ৪২০টি অভিযোগ জমা পড়েছে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষের কাছে।

সাধারণত অটোমেটেড ও বাল্ক মেসেজ আদানপ্রদানের কারণেই মোট ২০ লক্ষ ৭০ হাজার অ্যাকাউন্ট নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। তাছাড়া মোট ৪২০টি অভিযোগের মধ্যে ২২২টিই অ্য়াকাউন্ট নিষিদ্ধকরণের আবেদন বলে জানা গিয়েছে। বাকিগুলোর ১০৫টি অ্যাকাউন্ট সাপোর্ট, ৩৪ টি অন্যান্য সাপোর্ট, ৪২টি প্রোডাক্ট সাপোর্ট ও ১৭টি নিরাপত্তা সংক্রান্ত অভিযোগ জমা পড়েছে। সব মিলিয়ে এখনও পর্যন্ত ৪১টি অ্যাকাউন্টের সমস্যা সমাধান করেছে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ।

এর আগে ৪৬ দিনে ৩০ লক্ষেরও বেশি অ্যাকাউন্ট নিষিদ্ধ করেছিল হোয়াটসঅ্যাপ।

হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ জানিয়েছে, ভারতে ৯৫ শতাংশ অ্যাকাউন্টই নিষিদ্ধ করা হয় কেবল অটোমেটেড ও বাল্ক মেসেজিংয়ের কারণে। 

প্রীতি / প্রীতি

IBC 2026 আমস্টারডামে বদলে যাচ্ছে সম্প্রচার প্রযুক্তির ভবিষ্যৎ

সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন বিধিনিষেধ ক্যালিফোর্নিয়ায়

‘রেট্রো নস্টালজিয়ায়’ সয়লাব সোশ্যাল মিডিয়া: সবার ৮০র দশকের লুক কেন

অ্যাপলের নতুন সিইওর সামনে বড় চার চ্যালেঞ্জ

ছবি সম্পাদনা থেকে অ্যালবাম তৈরি, সব কাজ করবে জেমিনি স্পার্ক

একাধিক ভাষা ও বক্তার কথাকে লাইভ টেক্সটে রূপান্তর করবে মেটার নতুন এআই

প্রতিযোগীদের সুবিধা দিতে ব্যবসার ধরন পরিবর্তনের নির্দেশ আদালতের

শিশুদের নিরাপত্তায় মেটার ১ হাজার ৮০০ কোটি ডলারের সমঝোতা

ব্লুটুথ নামটি এলো কোথা থেকে? নেপথ্যে হাজার বছরের পুরোনো গল্প!

স্তন ক্যানসার শনাক্তকরণে এআইয়ের নতুন সাফল্য, চিকিৎসায় বাড়ছে সম্ভাবনা

চাইনিজ রম নাকি গ্লোবাল? নতুন ফোন কেনার আগে যা জানা জরুরি

শিশুদের নিরাপত্তা দিতে ব্যর্থ টিকটক, ৪০ কোটি ডলারে সমঝোতা

এআই ডেটা সেন্টার ঠান্ডা করতে ‘প্রস্রাব’, কেন এমন অদ্ভুত বিজ্ঞাপন