মাহে রমজানকে স্বাগত জানিয়ে টুঙ্গিপাড়ায় খাদেমুল ইসলাম ইমাম পরিষদের বর্ণাঢ্য মিছিল
পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায় খাদেমুল ইসলাম ইমাম পরিষদ উপজেলা শাখার উদ্যোগে বর্ণাঢ্য মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকালে পাটগাতি বাসস্ট্যান্ড জামে মসজিদ প্রাঙ্গণ থেকে মিছিলটি শুরু হয়ে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় রমজানের তাৎপর্য তুলে ধরে বিভিন্ন শ্লোগান দেন অংশগ্রহণকারীরা। পরে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য দেন সংগঠনের সভাপতি মাওলানা মোহাম্মাদুল্লাহ, সাধারণ সম্পাদক মাওলানা আতাউর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ। বক্তারা বলেন, পবিত্র মাহে রমজান সংযম, আত্মশুদ্ধি ও তাকওয়া অর্জনের মাস। এ মাসের পবিত্রতা রক্ষা করা সবার নৈতিক দায়িত্ব।
তারা আরও বলেন, রমজানকে কেন্দ্র করে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি রোধে কার্যকর ব্যবস্থা নিতে হবে। অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেট ভেঙে দিয়ে সুষ্ঠু, স্বচ্ছ ও পরিকল্পিত বাজারব্যবস্থা গড়ে তুলতে সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি আহ্বান জানান বক্তারা। পাশাপাশি শ্রমিক, দরিদ্র ও নিম্নআয়ের মানুষ যেন স্বস্তিতে সিয়াম পালন করতে পারেন, সে বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানান।
মিছিলে সংগঠনের ইমাম ও স্থানীয় মুসল্লিরা অংশ নেন।
Aminur / Aminur
দুর্গাপূজা ঘিরে সম্প্রীতির আহ্বান, সাংবাদিকদের সঙ্গে কল্যাণ ফ্রন্টের মতবিনিময়
চাঁদপুরে দুই আড়তদারের জরিমানা, ইলিশ ও নিষিদ্ধ কারেন্টজাল জব্দ
কালকিনিতে ১৫০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে তীব্র ভাঙন, ফসলী জমি ও বসতবাড়ি রক্ষায় বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন
চন্দনাইশে চুরি-ডাকাতি ও ছিনতাইয়ের দাপট: কিশোর গ্যাংয়ের উৎপাতে চরম নিরাপত্তাহীনতায় বাসিন্দারা
টুঙ্গিপাড়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে ৫২ মাঠকর্মীকে প্রশিক্ষণ
অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন
দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা
বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড
টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই
আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি
কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর