ঢাকা রবিবার, ১২ জুলাই, ২০২৬

খালিয়াজুরীতে ঝুঁকিপূর্ণ ভবনে চলছে পাঠদান, আতংকে শিক্ষক/ শিক্ষার্থী


মৃণাল কান্তি দেব, খালিয়াজুরী photo মৃণাল কান্তি দেব, খালিয়াজুরী
প্রকাশিত: ১৮-২-২০২৬ দুপুর ১২:৪৪

নেত্রকোণা জেলার খালিয়াজুরীর রাজীবপুর সরকারী  প্রাথমিক বিদ্যালয় দীর্ঘদিন ধরে চরম অব্যবস্থাপনা ও ঝুঁকিপূর্ণ পরিবেশে পরিচালিত হচ্ছে। জরাজীর্ণ স্কুল ভবনে জীবনের ঝুঁকি নিয়ে চলছে পাঠদান। নেই খেলার মাঠ, নেই স্থায়ী শহীদ মিনার—যা শিক্ষার্থীদের স্বাভাবিক শিক্ষা ও মানসিক বিকাশে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। সরেজমিনে দেখা যায়, বিদ্যালয়ের ভবনের দেয়ালে বড় ধরনের ফাটল রয়েছে এবং ছাদের একাধিক অংশ নড়বড়ে অবস্থায় আছে। যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে—এই আশঙ্কা নিয়েই শিক্ষক ও শিক্ষার্থীরা প্রতিদিন ক্লাস করছেন।
চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থী জানায়, ক্লাস চলাকালে সবসময় ভয় কাজ করে। আরেক শিক্ষার্থী বলে, তারা নিরাপদ নতুন ভবনে পড়াশোনা করতে চায়।
বিদ্যালয়ে খেলার মাঠ না থাকায় শিক্ষার্থীরা খেলাধুলা ও সাংস্কৃতিক কার্যক্রম থেকে বঞ্চিত হচ্ছে। ফলে তাদের শারীরিক ও মানসিক বিকাশ ব্যাহত হচ্ছে বলে মনে করছেন অভিভাবকরা।
প্রতি বছর ফেব্রুয়ারীতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শিক্ষার্থীরা কলাগাছ ও বাঁশ দিয়ে অস্থায়ী শহীদ মিনার তৈরি করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানায়। একটি স্থায়ী শহীদ মিনার না থাকায় শিক্ষার্থীদের মধ্যে হতাশা বিরাজ করছে।
স্থানীয় অভিভাবকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে বিদ্যালয়ের এ অবস্থার কথা জানানো হলেও কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। এক অভিভাবক বলেন, “আমরা প্রতিদিন আতঙ্ক নিয়ে সন্তানদের স্কুলে পাঠাই।”
শিক্ষকরাও জানান, ঝুঁকিপূর্ণ পরিবেশে দায়িত্ব পালন করতে গিয়ে সারাক্ষণ দুশ্চিন্তার মধ্যে থাকতে হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. গোলাম মৌলা বলেন, শিক্ষার্থী ও শিক্ষক—দু’পক্ষই অনিরাপদ অবস্থায় রয়েছে। তিনি দ্রুত নতুন ভবন, খেলার মাঠ ও স্থায়ী শহীদ মিনার নির্মাণের দাবী  জানান।
খালিয়াজুরী উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মোঃ আবু রায়হান কে রাজীবপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ ভবন ও শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে এমন বিষয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন,স্কুলটি দোতলা ভবন হওয়ায় ফ্লোরের অনেকাংশ ভেঙ্গে গেছে এবং ভবনের সাইডে কিছু অংশে ফাটল দেখা দিয়েছে। তবে স্কুলটিতে স্থায়ীভাবে  ভাষা শহীদের স্মরণে নির্মিত হয়নি কোন শহীদ মিনার। 
এ বিষয়ে নেত্রকোণা সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাহবুব জামান বলেন, বিষয়টি তার জানা ছিল না। খোঁজ নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার চেষ্টা করা হবে।
এলাকাবাসীর জোর দাবি—দ্রুত নতুন স্কুল ভবন নির্মাণ, খেলার মাঠের ব্যবস্থা এবং স্থায়ী শহীদ মিনার স্থাপন করে রাজীবপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়কে নিরাপদ ও শিক্ষাবান্ধব পরিবেশে রূপান্তর করা হোক।

Aminur / আরমান

বাউফলে বিয়ের দুই মাসেই নববধূর ঝুলন্ত লাশ উদ্ধার

সোহেল মঞ্জুরের উদ্যোগে সন্ধ্যা নদীতে সেতু নির্মাণে অগ্রগতি, সম্ভাব্য স্থান পরিদর্শনে সেতু সচিব

নিষিদ্ধ কারেন্ট জাল দিয়ে মাছ ধরায় খালিয়াজুরীতে একজনের কারাদণ্ড, অপরজনকে জরিমানা

বাঁশখালীতে বন্যার্তদের মাঝে হাদীর পাড়া স্বেচ্ছাসেবী সংগঠনের ত্রাণ বিতরণ

সিংড়ায় খাতুন জান্নাত মহিলা মাদ্রাসার সূধি সমাবেশ অনুষ্ঠিত

আদমদীঘি গৃহশ্রমিক ইউনিয়নের তরুনদের মাঝে ফুটবল বিতরণ

প্রতিবন্ধী বিদ্যালয় ফের চালু, স্থগিত চেয়ে আবেদন

বাঙ্গালহালিয়াতে টানা বৃষ্টিতে প্লাবিত পোল্ট্রি ফার্মের ৫ লক্ষ টাকার মুরগী ক্ষয় ক্ষতি হলেন সাদেক র্ফাম

কুড়িগ্রামে জৈব সারের ব্যবহারে লাভবান হচ্ছে কৃষক

‎ত্রিশাল বাসস্ট্যান্ডে যানজট নিরসনে রাস্তার উপর কাঁচাবাজার উচ্ছেদ : সাধারণ মানুষের প্রশংসা

বাঘার চকরাজাপুরে পুলিশ ফাঁড়ির উদ্বোধন: অপরাধীদের কোনো ছাড় নেই

কারিগরি শিক্ষা গ্রহণ করে এগিয়ে নিতে হবে: পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

সন্দ্বীপে তালিকাভুক্ত সন্ত্রাসী যমুনা কবির গ্রেফতার