নাচোলে ইউএনও’র অপেক্ষায় বসে থেকে সভা বর্জন, ‘অশালীন’ মন্তব্যে উত্তেজনা
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে পবিত্র রমজান উপলক্ষে বাজার দর নিয়ন্ত্রণ সংক্রান্ত প্রস্তুতি সভা বর্জন করেছেন স্থানীয় রাজনৈতিক ও ব্যবসায়ী নেতৃবৃন্দ। উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) জন্য দীর্ঘ সময় অপেক্ষা এবং পরবর্তীতে উপস্থিত সদস্যদের নিয়ে তার ‘অশালীন’ মন্তব্যের অভিযোগে এ পরিস্থিতি তৈরি হয়। এই ঘটনাকে কেন্দ্র করে বর্তমানে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ১০টায় ইউএনও’র মিনি হলরুমে এই সভা হওয়ার কথা ছিল। আমন্ত্রিত হয়ে নির্দিষ্ট সময়ে উপস্থিত হন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের খোকন, সাবেক সাংগঠনিক সম্পাদক নুর কামাল, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক দুরুল হোদা, উপজেলা জামায়াতের আমির ইয়াকুব আলী, পৌর আমির মনিরুল ইসলাম এবং বণিক সমিতির সভাপতি আসগার আলীসহ অন্যান্যরা। উপস্থিত নেতাদের অভিযোগ, সভা শুরুর নির্ধারিত সময়ের পৌনে এক ঘণ্টা পার হলেও ইউএনও সভাকক্ষে আসেননি। অথচ পাশের কক্ষে তাকে সহকর্মীদের সাথে আলাপচারিতায় লিপ্ত থাকতে দেখা যায়। দীর্ঘ ৪৫ মিনিট অপেক্ষার পর ক্ষুব্ধ হয়ে আমন্ত্রিত সদস্যরা সভাকক্ষ ত্যাগ করেন। উল্লেখ্য উপজেলা নির্বাহী অফিসার গত ০২/১২/২৫ইং তারিখ যোগদান করার পর এখন পর্যন্ত তিনি কোন মিটিংয়ে নির্দিষ্ট সময়ে উপস্থিত হননি। সভা বর্জনের বিষয়ে যোগাযোগ করা হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্ষোভের সাথে গণমাধ্যমকে বলেন, “মিটিংয়ে আধা ঘণ্টা বা এক ঘণ্টা দেরি হলে সমস্যা কোথায়? যারা চলে গেছে তাদের আমি দাওয়াত করিনি। যারা চলে গেছে তারা ‘চুলকানি’ করলে আমার কিছু যায় আসে না।” একজন দায়িত্বশীল সরকারি কর্মকর্তার মুখ থেকে এমন ‘অশালীন’ ও ‘অপেশাদার’ মন্তব্য ছড়িয়ে পড়লে স্থানীয় জনমনে ও রাজনৈতিক মহলে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। সভায় উপস্থিত কসবা ইউপি চেয়ারম্যান অভিযোগ করেন, সোনাইচন্ডী পশুহাটের টেন্ডার বাক্স খোলার সময়ও তাকে জানানো হয়নি। এ বিষয়ে ইউএনও অবজ্ঞার সুরে মন্তব্য করেছেন বলে তিনি দাবি করেন। জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দের প্রতি ইউএনও’র এমন আচরণকে ‘স্বৈরাচারী’ আখ্যা দিয়ে তার দ্রুত অপসারণ ও ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেছেন স্থানীয়রা।
এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক মো. শাহাদাত হোসেন মাসুদের সাথে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন।
এমএসএম / এমএসএম
তাহিরপুরে টাঙ্গুয়ার হাওরে ঘুরতে এসে পানিতে ডুবে ১ পর্যটকের মৃত্যু।
জীববৈচিত্র্য সংরক্ষণে চুয়াডাঙ্গায় রাস্তার পাশে বৃক্ষরোপণ কর্মসূচি
জীববৈচিত্র্য সংরক্ষণে চুয়াডাঙ্গায় রাস্তার পাশে বৃক্ষরোপণ কর্মসূচি
রায়গঞ্জে টিটিসি নিয়ে পাল্টাপাল্টি সমাবেশ, সিদ্ধান্তের অপেক্ষায় দুই এলাকা
দৌলতপুরে পুলিশ পরিচয়ে ইয়াবা, নগদ টাকা নিয়ে যাওয়ার অভিযোগ
জলাবদ্ধতায় কাজে আসেনি ১৪০ কোটি টাকার প্রকল্প–ডুবছে ভবদহ
মগনামার মটকাভাঙ্গা সড়কের বেহাল দশা, সড়ক নয় যেন চাষের জমি
মনপুরায় সংরক্ষিত বনাঞ্চলের খালে বিষ দিয়ে মাছ শিকার, আটক ৩
রাণীশংকৈলে মডেল মসজিদের উদ্বোধন
বগুড়ায় ৭ শ্রমিকের মৃত্যু : স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে হাসপাতাল
বগুড়ায় নিহত বেড়ে ৭, স্পিডব্রেকার নির্মাণের আশ্বাসে সড়ক ছাড়লেন স্থানীয়রা
নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে অগ্নিকাণ্ড, একই পরিবারের দগ্ধ ৩