ইউপি কর্মকর্তার অনুপস্থিতিতে ধানুয়া কামালপুরে নাগরিক সেবা ব্যাহত
জামালপুরের বকশীগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো. রাসেল আহমেদ ছুটি ছাড়াই টানা চার দিন অফিসে অনুপস্থিত থাকায় নাগরিক সেবা কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এতে জন্ম নিবন্ধন, মৃত্যু সনদ ও প্রত্যয়নপত্রসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সেবা থেকে বঞ্চিত হচ্ছেন ইউনিয়নবাসী। স্থানীয়দের অভিযোগ, গত ১৫ থেকে ১৮ তারিখ পর্যন্ত তিনি অফিসে না আসায় পরিষদে সেবা নিতে আসা সাধারণ মানুষ ভোগান্তিতে পড়েন। প্রয়োজনীয় কাজ না হওয়ায় অনেকেই হয়রানির শিকার হয়েছেন।
ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাপ জামান বলেন, আমাকে কিছু না জানিয়েই তিনি রবিবার থেকে আজ বুধবার পর্যন্ত চার দিন অফিসে অনুপস্থিত। আমি নিয়মিত অফিস করছি। ইউনিয়নবাসী যাতে সেবা পায়, সে জন্য দায়িত্বশীল প্রশাসনিক কর্মকর্তা প্রয়োজন।
তিনি আরও জানান, নাগরিক সেবা নিশ্চিত করতে বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। পাশাপাশি জেলা প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের ডিডিএলজি কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের বিষয়টি অবহিত করা হয়েছে। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। পরে স্থানীয় সরকার বিভাগের দায়িত্বপ্রাপ্ত ডিডিএলজি কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে কথা বলে বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এমএসএম / এমএসএম
নাজিরপুরে সার জব্দের অভিযানের পর কৃষি কর্মকর্তাকে মারধরের অভিযোগ
মিরসরাইয়ে নুরুল আমিন এমপি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
মনপুরায় হামে আক্রান্ত আট বছরের শিশু আছিয়ার মৃত্যু, পরিবারে শোকের মাতম
আশুগঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, মাসে আড়াই হাজার টাকা পাবে নারীরা।।
গলাচিপায় দুই বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার আসামি বাবুল সিকদার গ্রেপ্তার
মুকসুদপুরে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপিত
দুমকি সদর যেন ময়লার ভাগাড়, দুর্গন্ধে অতিষ্ঠ জনজীবন
বরিশালে মা ইলিশ সংরক্ষণ অভিযান : ৩০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ
বনদস্যু আলিম বাহিনীর সদস্য মেহেদী গ্রেপ্তার
চাঁপাইনবাবগঞ্জে কৃষি শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত
বাউফলে সরকারি কর্মকর্তাদের সাথে সেলিমা রহমান এমপির মতবিনিময় সভা
কুতুবদিয়ায় বিয়ের প্রলোভনে শিশুসহ রোহিঙ্গা নারী