ঢাকা বুধবার, ১২ আগস্ট, ২০২৬

কাশিয়ানীতে মেঘনা গ্রুপের ঢালাই স্পেশাল সিমেন্ট নির্মাণ শিল্পী সম্মেলন অনুষ্ঠিত


পরশ উজির, কাশিয়ানী photo পরশ উজির, কাশিয়ানী
প্রকাশিত: ১৮-২-২০২৬ বিকাল ৫:২৯

গোপালগঞ্জের কাশিয়ানীতে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ (এমজিআই) এর উদ্যোগে ঢালাই স্পেশাল সিমেন্ট বিষয়ক নির্মাণ শিল্পী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার রাতইল ইউনিয়নের টুকু বাজারে অবস্থিত তাক্বওয়া এন্টারপ্রাইজে এ সম্মেলনের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন এলাকা থেকে প্রায় ৬০ জন নির্মাণশিল্পী অংশগ্রহণ করেন।
সম্মেলনে বক্তারা ঢালাই স্পেশাল সিমেন্টের বিভিন্ন গুণাগুণ তুলে ধরেন। তারা বলেন, এ সিমেন্ট দ্রুত দৃঢ়তা অর্জন করে এবং দীর্ঘমেয়াদে স্থাপনার স্থায়িত্ব নিশ্চিত করে। সাদ বিম ও কলামের দ্রুত ও মজবুত নির্মাণে এটি অত্যন্ত কার্যকর। এছাড়া দীর্ঘ সময় সাটারিং রাখার প্রয়োজন কমিয়ে নির্মাণ ব্যয় সাশ্রয়েও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ লিমিটেডের জোন ইনচার্জ শাহেদ মোর্শেদ, গোপালগঞ্জের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার শাহিন মল্লিক, সিনিয়র এক্সিকিউটিভ রাসেদ খন্দকার এবং কাশিয়ানী উপজেলা ডিলার তাক্বওয়া এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. মারুফ বিল্লাহ। অনুষ্ঠানটি সঞ্চালনা ও প্রেজেন্টেশন করেন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ইঞ্জিনিয়ার আজহারুল ইসলাম।
আয়োজকরা জানান, নির্মাণশিল্পীদের সঙ্গে সরাসরি মতবিনিময় এবং পণ্যের গুণগত মান সম্পর্কে সচেতনতা বাড়াতেই এ ধরনের সম্মেলনের আয়োজন করা হয়েছে।

এমএসএম / এমএসএম

টাঙ্গাইলে সরকারী ও বেসরকারি সংস্থার মধ্যে রেফারেল পদ্ধতি প্রতিষ্ঠায় ব্লাস্টের নেটওয়ার্কিং সভা অনুষ্ঠিত

জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থী মোঃ হাসিবুল হাছানের পাশে দাড়ালেন ছাত্রদলের সাধারণ সম্পাদক সোহেল রানা

বাগেরহাট জেলা সদর হাসপাতালের সামনে অগ্নিকান্ড এ্যাম্বুলেন্সসহ ৮ টি মটরসাইকেল পুড়ে ভস্মিভুত

রায়গঞ্জে রাস্তায় সন্তান প্রসব, দুই মিডওয়াইফকে শোকজের পর তদন্তে স্বাস্থ্য বিভাগ

রাতে ঘুম নেই, দিনে কাজ নেই—ফ্রিল্যান্সিং থেকে খামার, সর্বত্র বিপর্যয়

নেত্রকোণা মদনে জাতীয় মৎস্য পক্ষ প্রস্ততিমূলক সভা অনুষ্ঠিত

বাহেরচর ক্ষুদ্রকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন কমিটি গঠন

ধুনটে দুই প্রতিষ্ঠানে শূন্য পাস, ২১ পরীক্ষার্থীর সবাই ফেল

বোদায় ১৬ শিক্ষক কর্মচারীর মাদ্রাসায় ৭ পরীক্ষার্থী, পাশ করেছে ১জন

২য় বাংলাদেশ রেমিট্যান্টস’ রিকগনিশন ২০২৬’ অনুষ্ঠানে সম্মাননা পেয়েছেন দাউদকান্দির বাবুল খন্দকার

এডহক কমিটির সভাপতি হলেন মোহাম্মদ সাইয়েদ হোসেন বাবু

পেকুয়ায় উজানটিয়া যুব উন্নয়ন একতা ক্লাবের কমিটি অনুমোদন

রাজারহাটে সরকারি গুদামের বদলে অটো রাইস মিলে ধান সংগ্রহের অভিযোগ