ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

নালিতাবাড়ীতে বিআরডিবি ইউসিসিএ লিমিটেডের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত


হারুন অর রশিদ, নালিতাবাড়ী photo হারুন অর রশিদ, নালিতাবাড়ী
প্রকাশিত: ১৮-২-২০২৬ বিকাল ৫:৩১

শেরপুরের নালিতাবাড়ীতে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) নিয়ন্ত্রিত নালিতাবাড়ী উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের ৩৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ ফেব্রুয়ারী) দুপুরে বিআরডিবি প্রশিক্ষণ মিলনায়তনে অনুষ্ঠিত সভা উদ্বোধন করেন বাংলাদেশ পল্লী উন্নয়ন সমবায় ফেডারেশনের সভাপতি এইচ.এম. হাসান আল মামুন লিমন। নালিতাবাড়ী কেন্দ্রীয় সমবায় সমিতির সভাপতি ইঞ্জিনিয়ার এমএ রায়হানের সভাপতিত্বে শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ জাকির হোসেন।
এছাড়া নালিতাবাড়ী পৌরসভার সাবেক মেয়র ও পৌর বিএনপির আহ্বায়ক আনোয়ার হোসেন ভিপি, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আনোয়ারুল কবীর, প্রেসক্লাব সভাপতি আব্দুল মান্নান সোহেল, কলসপাড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মজিদ প্রমুখ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন।
সভায় সংশ্লিষ্ট দপ্তর ও সমবায়ের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে সমাধানের বিষয়ে আলোচনার পাশাপাশি কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। অনুষ্ঠানে সমবায়ের সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

রৌমারীতে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামুনে রেখে ৩নং বন্দবেড় ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী

সিংড়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ

বাগেরহাট বাস টার্মিনালে দুই পক্ষের সংঘর্ষ

মনিরামপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শান্তিগঞ্জে মতবিনিময় সভা অনুষ্ঠিত

বাবুগঞ্জের চাঁদপাশায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের সূচনা

চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৭ মাদকসেবী আটক, কারাদণ্ড

দোহাজারীকে নিয়ে অবমাননাকর বক্তব্যের অভিযোগ

অবসরপ্রাপ্ত সেনা সদস্য সার্জেন্টের হত্যার প্রতিবাদে বাদশাগঞ্জে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

রাণীনগরে আম বাগানে হলুদ চাষে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন

রাঙ্গামাটিতে রাস্তা সংস্কারের দাবিতে ৩ ঘণ্টা সড়ক অবরোধ

ধামরাইয়ে পূজামণ্ডপে জিআর চাল ও আর্থিক অনুদান বিতরণ

নোয়াখালীর সদরে চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা, আটক ৪