ঢাকা মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬

চিলমারী প্রেসক্লাবের ৩৯তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত


চিতলমারী প্রতিনিধি photo চিতলমারী প্রতিনিধি
প্রকাশিত: ১৮-২-২০২৬ বিকাল ৫:৩২

কুড়িগ্রামের চিলমারীতে নানা আয়োজনে চিলমারী প্রেসক্লাবের ৩৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বুধবার (১৮ জানুয়ারী) বেলা এগারোটায় চিলমারী প্রেসক্লাব সভাকক্ষে সংগঠনটির সভাপতি নজরুল ইসলাম সাবু'র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়ার সঞ্চালনায় কেককাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কেককাটা ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত বক্তব্য রাখেন, চিলমারী উপজেলা বিএনপির আহবায়ক সাবেক সাংসদ বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারী সরকার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, যুগ্ম আহবায়ক সাদাকাৎ হোসেন সাজু, সদস্য সচিব সহকারী অধ্যাপক আবু হানিফা, উপজেলা শিক্ষা অফিসার মোঃ কামরুজ্জামান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সহকারী অধ্যাপক নাজমুল হুদা পারভেজ, প্রেসক্লাব চিলমারীর সভাপতি সহকারী অধ্যাপক মনিরুল আলম লিটু, থানাহাট ইউনিয়ন জামায়েতে ইসলামির সভাপতি মোঃ রাশিদুল আলম বাদল, মুদাফৎ থানা এসসি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ তাসভীরুল ইসলাম রকেট, সাপ্তাহিক ভাওয়াইয়া এক্সপ্রেস পত্রিকার প্রকাশক রাজু আহমেদ সহ আরো অনেক বক্তব্য রাখেন।

এমএসএম / এমএসএম

টেকনাফে সিএনজি অটোরিকশাসহ সাড়ে তিন কোটি টাকার ৭০ হাজার ইয়াবা জব্দ

চাঁদপুরে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ দুইজন গ্রেপ্তার

সাভারে শ্রমিক অসন্তোষ: ২৬৪ পোশাক কারখানায় ছুটি

সাভারে শ্রমিক অসন্তোষ: ২৬৪ পোশাক কারখানায় ছুটি

সিলেটে পৃথক অভিযানে দুই আসামি গ্রেপ্তার

পত্নীতলায় জাতীয় যুব দিবস পালিত

ধামরাইয়ে বাক্‌প্রতিবন্ধীর বসতবাড়িতে দুর্বৃত্তদের আগুন

চন্দনাইশে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও পরিচ্ছন্নতা কর্মসূচি

নেত্রকোণায় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল এর উদ্যোগে সাংবাদিক আলিফ ফকির হত্যার বিচার দাবিতে মানববন্ধন

চৌগাছায় গাছি সমাবেশ ও খেজুরের চারা বিতরণ: কৃষকদের সুবিধার্থে নির্মিত হবে মিনি কোল্ড স্টোরেজ

ধুনটে বিস্ফোরক মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা সজিব গ্রেপ্তার

রাজশাহীতে মানিক পশারীর জানাজা-দাফনে বাধার প্রতিবাদে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন

রাসিকে প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে কম্পিউটার, সেলাই মেশিন ও বিজনেস কার্ট বিতরণ