ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

মাওলানা আব্দুল হাকিম ফাউন্ডেশনের উদ্যোগে ১০০০ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ


দেবব্রত পাল বাপ্পী, লাকসাম  photo দেবব্রত পাল বাপ্পী, লাকসাম
প্রকাশিত: ১৮-২-২০২৬ রাত ৮:৩২

কুমিল্লার লালমাই উপজেলার হাজীপুর মাওলানা আব্দুল হাকিম ফাউন্ডেশন আয়োজনে প্রতিবছরের ন্যায় পবিত্র মাহে রমজান উপলক্ষে প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা হাজী মোঃ ফরহাদ হোসেন এর উদ্যোগে ১০০০ পরিবারের মাঝে ৬ষ্ঠ বারের মত ফাউন্ডেশনের কার্যালয় হরিশ্চর চৌরাস্তা কলেজ রোড  হাজী ফরহাদ টাওয়ারে বুধবার (১৮ ফেব্রুয়ারী) বিকেলে ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ফাউন্ডেশন সূত্রে জানা যায়, প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা হাজী মোঃ ফরহাদ হোসেন একজন সমাজসেবক, দানবীর। লালমাই উপজেলার বিভিন্ন মসজিদ, মাদ্রাসা, মন্দির দান অব্যাহত আছে। ইফতার সামগ্রী নিতে আসা রমিজ উদ্দিন, ফয়েজ মিয়া, রোজিনা বেগম, সখিনা বেগম তাদের কথা বলে জানা যায়, হাজী ফরহাদ সাহেব গরীব দুঃখিদের পাশে সবসময় থাকেন। পবিত্র মাহে রমজান উপলক্ষে আল্লাহর কাছে দুই হাতে দোয়া করি তিনি যেন সুস্থ্য থাকেন। এর পাশাপাশি পরিবারের জন্য তারা দোয়া করেছেন। ফরহাদ সাহেবের কথা বলে শেষ করা যাবে না। আল্লাহরতালা তাকে বড় মন দিয়েছেন। আমরা তার দীর্ঘায়ু কামনা করি। ইফতার সামগ্রী প্যাকেজে রয়েছে মুড়ি  ১ কেজি, ছোলা ১ কেজি, চিনি ১ কেজি, তৈল  ১ লিঃ, পেয়াজ ১ কেজি, আলু ১ কেজি, ট্যাংক ২০০ গ্রাম, খেজুর ৫০০ গ্রাম। 
এসময় উপস্থিত ছিলেন মাওলানা আব্দুল হাকিম ফাউন্ডেশন এর সেক্রেটারী মোঃ আনোয়ার হোসেন মজুমদার, দপ্তর সম্পাদক মোঃ শেখ নোমান, রয়েল ডায়াগনষ্টিক সেন্টার ব্যবস্থাপক মোঃ ওসমান গনি মুন্না, লালমাই উপজেলা ছাত্রদলের প্রস্তাবিত সভাপতি কামরুল হাসান সহ ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারী ও এলাকার বিভিন্ন পেশাজিবী লোকজন। প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা হাজী মোঃ ফরহাদ হোসেন মুঠোফোনে জানান, আল্লাহর কাছে শুকরিয়া পবিত্র মাহে রমজান সন্নিকটে। মাওলানা আব্দুল হাকিম ফাউন্ডেশন এর পক্ষ থেকে সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা ও অভিনন্দন। ১০০০ পরিবারের জন্য ইফতার সামগ্রী বিতরণ আয়োজনটি করতে পেরে আল্লাহর কাছে শুকরিয়া। আমার জন্য সকলে দোয়া করবেন আমি যেন বিদেশে সুস্থ্য থাকি। 

এমএসএম / এমএসএম

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত