আত্রাইয়ে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
নওগাঁর আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ উদযাপনের লক্ষ্যে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভা কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন আত্রাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শেখ মো. আলাউল ইসলাম। সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার শেখ মো. আলাউল ইসলাম বলেন, বায়ান্নর ভাষা আন্দোলন আমাদের জাতীয় সত্তার এক অবিস্মরণীয় ভিত্তি। এই একুশের চেতনাকে হৃদয়ে ধারণ করে নতুন প্রজন্মের মাঝে দেশপ্রেম এবং মাতৃভাষার মর্যাদা ছড়িয়ে দেওয়া আমাদের নৈতিক দায়িত্ব।
আমরা চাই আত্রাই উপজেলায় অত্যন্ত সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে দিবসটি পালিত হোক। সকল সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে সঠিক নিয়মে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা এবং শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের ক্ষেত্রে নিরাপত্তা ও ভাবগাম্ভীর্য বজায় রাখতে উপজেলা প্রশাসন বদ্ধপরিকর।
এ সময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মো. নূরে আলম সিদ্দিক, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ প্রসেনজিৎ তালুকদার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: খায়রুল আলম, উপজেলা সহকারী নির্বাচন অফিসার মো. ইমরান হাসান, আত্রাই উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. আব্দুল জলিল চকলেট, প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা পি. এম কামরুজ্জামান, প্রাথমিক শিক্ষা অফিসার মো. মাযহারুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা এসনএম নাসির উদ্দিন,
সমাজসেবা কর্মকর্তা মো. সোহেল রানা, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা জগলুল আরেফিন, আত্রাই থানা প্রেসক্লাবের সভাপতি মো. রুহুল আমিন সহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং উপজেলা পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ।
সভায় ২১শে ফেব্রুয়ারির প্রথম প্রহরে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা এবং বিভিন্ন প্রতিযোগিতার বিষয়ে বিস্তারিত পরিকল্পনা গ্রহণ করা হয়।
এমএসএম / এমএসএম
বাউফলে বিয়ের দুই মাসেই নববধূর ঝুলন্ত লাশ উদ্ধার
সোহেল মঞ্জুরের উদ্যোগে সন্ধ্যা নদীতে সেতু নির্মাণে অগ্রগতি, সম্ভাব্য স্থান পরিদর্শনে সেতু সচিব
নিষিদ্ধ কারেন্ট জাল দিয়ে মাছ ধরায় খালিয়াজুরীতে একজনের কারাদণ্ড, অপরজনকে জরিমানা
বাঁশখালীতে বন্যার্তদের মাঝে হাদীর পাড়া স্বেচ্ছাসেবী সংগঠনের ত্রাণ বিতরণ
সিংড়ায় খাতুন জান্নাত মহিলা মাদ্রাসার সূধি সমাবেশ অনুষ্ঠিত
আদমদীঘি গৃহশ্রমিক ইউনিয়নের তরুনদের মাঝে ফুটবল বিতরণ
প্রতিবন্ধী বিদ্যালয় ফের চালু, স্থগিত চেয়ে আবেদন
বাঙ্গালহালিয়াতে টানা বৃষ্টিতে প্লাবিত পোল্ট্রি ফার্মের ৫ লক্ষ টাকার মুরগী ক্ষয় ক্ষতি হলেন সাদেক র্ফাম
কুড়িগ্রামে জৈব সারের ব্যবহারে লাভবান হচ্ছে কৃষক
ত্রিশাল বাসস্ট্যান্ডে যানজট নিরসনে রাস্তার উপর কাঁচাবাজার উচ্ছেদ : সাধারণ মানুষের প্রশংসা
বাঘার চকরাজাপুরে পুলিশ ফাঁড়ির উদ্বোধন: অপরাধীদের কোনো ছাড় নেই
কারিগরি শিক্ষা গ্রহণ করে এগিয়ে নিতে হবে: পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ