ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

‎গোলাপ মিয়ার জীবন চিত্র দুটি অন্ধ চোখ নিয়ে বেচেঁ তাকার আকুতি ৫৪ বছর ধরে গাইছেন বাউল গান


কে এম শহীদুল, সুনামগঞ্জ  photo কে এম শহীদুল, সুনামগঞ্জ
প্রকাশিত: ১৯-২-২০২৬ দুপুর ৩:৪৮

দুটি চোখ অন্ধ তবু জীবনের সাথে বেচেঁ থাকার যোদ্ধ করে যাচ্ছেন ৫৪ বছর ধরে সুনামগঞ্জ সদর উপজেলা খাইয়েরগাওঁ গ্রামের বাউল গোলাপ মিয়া, জীবন জীবিকার তাগিতে বেচেঁ থাকার অবলম্বন হিসেবে বেচেঁ নিলেন বেহেলা আর তবলা আল্লাহর দেওয়া সৃষ্টি তার গলার সুরে গাইতে শুরু করেন বাউলগান। দুটি চোখ অন্ধ থাকার পরও সুনামগঞ্জ সদর উপজেলা খাইয়েরগাওঁ গ্রামের বাসিন্দা বাউল গোলাপ মিয়ার জীবন জীবিকা চলে তবলা আর বেহালার সুরে। ১৯৭২ সাল থেকে জীবনের সাথে বাচাঁর জন্য প্রতি নিয়ত  যোদ্ধ করে চলেছেন তিনি। জানা যায় বাউল গোলাপ মিয়া সুনামগঞ্জ সদর উপজেলার খাইয়ের গাঁও গ্রামে এক হত দরিদ্র পরিবারে  জন্ম গ্রহন করেন। ১৯৭১সালে যোদ্ধা চলাকালীন সময়ে গোলাবারুদের ধোঁয়ার গেসে গোলাপ মিয়ার একটি চোখ নষ্ট হয়ে যায়। তার জীবনে নেমে আসে একটি কালো অধ্যায়। বছর যেতে না যেতে পরের বছর চিকিৎসার অভাবে  অন্য চোখটিও নষ্ট হয় গোলাপ মিয়ার। ১৯৭২সাল হতে স্বজনদের অবহেলা আর লাঞ্চনার বেড়াজাল ছিন্ন করতে বেঁচে থাকার অবলম্বন হিসেবে বেচেঁ নিয়েছেন বাউল গানকে। প্রথমে একটি তবলা দিয়ে শুরু করেন গান, কখনো কেয়াঘাটে কখনো কোর্ট প্রাঙ্গণে, আবার কখনো হার্ট বাজারে, অন্ধ জীবনে গান তাকে দেখালো আলোর শিখা। গোলাপ মিয়ার সুমধুর কন্ঠে গান শুনে লোকজন তাকে ২টাকা ৫টাকা ১০টাকা করে দিতে শুরু করলো, গোলাপ থেকে হয়ে গেলো বাউল গোলাপ মিয়া। নামটি যেমন গোলাপ তেমনি গোলাপের মতো সু মধুর কন্ঠে তার সুর  ছড়িয়ে পড়ে  শহর জুড়ে। এভাবে চলতে থাকে বাউল গোলাপ মিয়ার আরও ১০টি বছর। অন্ধত্ব জীবনে তার সু-মধুর কন্ঠে গানের পাশাপাশি একই এলাকার বাসিন্দা।  এক দরিদ্র পরিবারের সন্তান  হুসনেআরা নামে এক মেয়েকে জীবন সঙ্গী হিসেবে বিয়ে করে সংসারী হন বাউল গোলাপ মিয়া। প্রায় ৩৫বছর ধরে জীবন সঙ্গী হয়ে পাশে আছেন হুসনে আরা বেগম। বিটে মাটি  না থাকায় শেখ হাসিনার আমলে একটি সরকারি ঘর তার ভাগ্যে জোটে। সেই ঘরে স্ত্রীর হাত ধরে তবলা আর বেহালা বাজিয়ে হাট বাজারে ৫৪ বছর ধরে বেচেঁ থাকার জন্য  জীবনের সাথে যোদ্ধা করে যাচ্ছেন প্রতিটি মুহূর্ত। তিনি এখন আশাবাদী তার জীবনের গল্প শুনে তাকে মানুষ সহযোগিতা করবেন এমনটা প্রত্যাশা করেন বাউল গোলাপ মিয়া।

এমএসএম / এমএসএম

রাজশাহীতে দৈনিক বার্তার সুবর্ণজয়ন্তী উদ্‌যাপন

বাগেরহাট টেকনিক্যাল স্কুল ও কলেজে মাদকাসক্তির কুফল ও এর প্রতিকার ইস্যুতে কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা

গোদাগাড়ীতে নদীভাঙনপ্রবণ এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী

জিয়ানগর সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও

শারদীয় দুর্গাপূজা ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির ৮ প্লাটুন মোতায়েন

কালিয়ায় অনলাইন প্রতারনায় দুইজন আটক, নগদ টাকা জব্দ

মনপুরায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

ইট ভেঙে জীবিকা চলে শতবর্ষী ছব্দুলের, পাশে দাঁড়ালেন ইউএনও

সুনামগঞ্জ সদর হাসপাতালে সেবার মানউন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান নবাগত তত্বাবধায়ক ডাঃ আলী আশরাফ

শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি, সভাপতি মানিক লাল সম্পাদক সুধা রঞ্জন

আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন

নাগরপুরে দশম শ্রেণির বখাটে ছাত্রর হাতে শিক্ষিকা লাঞ্ছিত