মনপুরায় ডিসি রোড থেকে খাদ্য গুদাম-মাঝখানের সড়কই এখন দুর্ভোগের প্রতীক
ভোলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা মনপুরার ২ নং হাজীরহাট ইউনিয়নের চর যতিন ৪ নং ওয়ার্ডে খাদ্য গুদাম সংযোগ সড়কটির বেহাল চিত্র এখন চরম ভোগান্তির নাম। প্রায় ২০ বছর আগে নির্মিত এই সড়কটি উত্তরে ডিসি রোড এবং দক্ষিণে খাদ্য গুদামের সড়কের সঙ্গে যুক্ত হলেও এখনো পর্যন্ত কোনো সংস্কারের ছোঁয়া পায়নি।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, সড়কের দু’পাশে প্রায় ৪ হাজার মানুষের বসবাস। অথচ পানি নিষ্কাশনের জন্য নেই কোনো ড্রেনেজ ব্যবস্থা। ফলে বর্ষা মৌসুম এলেই এই সড়ক রূপ নেয় দুর্ভোগের প্রতীকে। হাঁটু সমান পানি ও কাদায় চলাচল কার্যত অচল হয়ে পড়ে। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ে শিক্ষার্থীরা। টানা দুই মাস পর্যন্ত বিদ্যালয়ে যাওয়া প্রায় অসম্ভব হয়ে পড়ে। অনেক সময় পড়াশোনা কার্যত বন্ধ থাকে। অসুস্থ রোগী, বয়স্ক ব্যক্তি কিংবা গর্ভবতী মায়েদের সময়মতো চিকিৎসা কেন্দ্রে নেওয়া যায় না। এমনকি মৃত ব্যক্তিকেও সম্মানজনকভাবে বাড়ি থেকে বের করতে গিয়ে পড়তে হয় চরম বিড়ম্বনায়। স্থানীয় বাসিন্দা মো. ইকরাম কবির বলেন, “গত বছর আমার মা মারা যান। কিন্তু রাস্তার হাঁটু পরিমাণ পানি ও কাদার কারণে আমরা মাকে শেষবারের মতো নিজের বাড়িতে আনতে পারিনি। বাধ্য হয়ে অন্য এলাকায় দাফন করতে হয়েছে। একজন সন্তানের জন্য এর চেয়ে কষ্টের আর কী হতে পারে?”
আরও কয়েকজন বাসিন্দা জানান, বিগত সরকার আমলে একাধিকবার মেম্বার, চেয়ারম্যান ও ইউএনও’র কাছে লিখিত আবেদন করা হয়েছে। প্রতিবারই আশ্বাস মিলেছে -ড্রেন হবে, রাস্তা পাকা হবে। কিন্তু ২০ বছর ধরে ‘হবে’ শব্দটাই শুধু শুনে আসছেন তারা। এক বাসিন্দা ক্ষোভ নিয়ে প্রশ্ন করেন, “আমরা কি এই দেশের নাগরিক নই? আমরা কি কর দেই না? তাহলে আমাদের একমাত্র চলাচলের সড়কটি এভাবে পড়ে থাকবে কেন?”
তিনি আরও বলেন, নির্বাচনের সময় এই এলাকার প্রায় দুই হাজার ভোট সরকার ও জনপ্রতিনিধি নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। “আমরা আর প্রতিশ্রুতি চাই না, চাই বাস্তব কাজ, । এ বিষয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) জানান , সড়কটির বিষয়টি তাদের নজরে রয়েছে। প্রস্তাবনা প্রণয়নের প্রক্রিয়া চলছে এবং বরাদ্দ পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এমএসএম / এমএসএম
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ