মদনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুটি পরিবারে বসতঘরসহ সব কিছু পুড়ে চাই-ক্ষতি পরিমান প্রায় ৩৫ লাখ টাকা
নেত্রকোণা মদন উপজেলার ফতেপুর ইউনিয়নের বনতিয়শ্রী গ্রাম বড়বাড়ীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গত (১৮ফেব্রুয়ারি) বুধবার রাতে এ দুর্ঘটনাটি ঘটে। এতে দুটি পরিবারের বসতঘরসহ সবকিছু পুড়ে চাই হয়ে যাওয়ায় ক্ষতির পরিমাণ প্রায় ৩০ থেকে ৩৫ লক্ষ টাকা।
এ বিষয়ে ক্ষতিগ্রস্ত মানিক মিয়া(৪৫) এ প্রতিনিধিকে জানান,গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ মুহূর্তেই আগুন চারদিকে ছড়িয়ে যাওয়ায় তার বসতঘরে আগুন লেগে প্রায় নগদ ৪ লাখ টাকা,২শতমণ ধান,৩০ মণ চাউল,খাদ্যশস্য,প্রায় ৫ ভরি স্বর্ণালংকার,৭০ বস্তা সিমেন্ট,ফ্রিজ,কাঠের আসবাবপত্রসহ প্রয়োজনীয় সকল মালামাল আগুনে পুড়ে চাই হয়ে যায়। এতে প্রায় ২১ লাখ টাকা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে তিনি জানান।
অগ্নিকাণ্ডে পাশের বাসিন্দা লিংকনের বসতঘরেও আগুন ছড়িয়ে পড়লে ঘরে থাকা প্রায় ৪ ভরি স্বর্ণ, ১শতমণ ধান,২০মণ চালসহ ঘরে থাকা বিভিন্ন আসবাবপত্র পুড়ে প্রায়১৪-১৫ লক্ষ টাকা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান।
আগুন লাগার খবর শুনে প্রতিবেশী গ্রামের স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। খবর পেয়ে মদন থানার ফায়ার সার্ভিস অত্র ইউনিয়নের রাস্তাঘাট বেহালদশার কারণে ঘটনাস্থলে পৌজঁতে প্রায় এক ঘণ্টা সময় লেগে যায়। পরে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আগুন লাগার সংবাদ শুনে ফতেপুর ইউপি চেয়ারম্যান ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ মদন থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। তারা ক্ষতিগ্রস্ত পরিবার সঙ্গে কথা বলে আগুন লাগার কারণ এবং কি পরিমাণ ক্ষতি হয়েছে তার তথ্য সংগ্রহ করেন।
এ সময় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দুটি পরিবার কান্না জনিত কন্ঠে বলেন আমাদের বসতঘরসহ সবকিছু পুড়ে যাওয়ায় সর্বস্বান্ত হয়ে পড়েছি। বর্তমান সরকার এবং স্থানীয় জনপ্রতিনিধিসহ সকলের সহযোগিতা কামনা করছেন।
এমএসএম / এমএসএম
তারাগঞ্জে বিভিন্ন কর্মসূচিতে এমপি ব্যারিস্টার শাকিলা ফারজানা
বিতর্কিত এসআই নেয়ামতের বিরুদ্ধে ঘুষ-চাঁদাবাজির মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ
গৌরনদীতে গভীর রাতে সৌদি প্রবাসীর বাড়ির দেয়াল ও সিসিটিভি ক্যামেরা ভাঙচুর
রূপসার ফখরুল হত্যার ঘটনায় ‘কাটাপ্পা’ গ্রেপ্তার
কাছাইট গ্রামের কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান মহারাজ আর নেই
শিক্ষার্থীদের বইমুখী করতে পেকুয়ায় গ্রন্থপাঠ কার্যক্রম
অভয়নগরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন, চার চাষিকে পুরস্কার
শ্রীনগরে মদ্যপ অবস্থায় কৃষক দল নেতার নাচগানের ভিডিও ভাইরাল
পটুয়াখালীতে ‘জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন
নেত্রকোণার কলমাকান্দায় ছয় দফা দাবিতে দুই বিদ্যালয়ের শিক্ষার্থীদের মানববন্ধন-সহস্রাধিক শিক্ষার্থী-অভিভাবকের অংশগ্রহণ
উলিপুরে জাতীয় মৎস পক্ষের উদ্বোধন
মাছের পোনা অবমুক্তকরণের মাধ্যমে গোপালগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬ এর উদ্বোধন